ঢাকা | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রফেসর ইউনূসের সঙ্গে বিমানবন্দরে যা ঘটলো, এটা বর্বর ব্যবসার জন্য স্ত্রীর কাছে টাকা চাইলে তা যৌতুক নয় : হাইকোর্ট হাঁটুর ক্ষয় সারাতে নতুন চিকিৎসার সম্ভাবনা দেখালেন গবেষকেরা তুরস্কের বিশ্ববিদ্যালয়ে ফুল-ফান্ডেড বৃত্তি, নভেম্বরে শেষ আবেদন সরকারি দাম ১৮৩৭, ঢাকায় কেন ২৬০০ টাকায় বিক্রি হচ্ছে এলপিজি সুপার স্পেশালাইজডের মালিকানার ৯০% বিএমইউর, ১০% সরকারের ভর্তিযুদ্ধ নিয়ে সিনেমা ‘অন্যপাতা’, নেপথ্যে ৪ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এসএসসিতে অকৃতকার্য শিক্ষার্থীদের আসছে নতুন পলিসি ইবনে সিনা ট্রাস্টে চাকরির সুযোগ, কর্মস্থলে হাসপাতালে শরণার্থী থেকে বক্সার, রামলা আলির জীবন নিয়ে চলচ্চিত্র কিশোর-কিশোরীদের ৪৭% বিষণ্ণ, উদ্বিগ্ন ৩২% প্রধানমন্ত্রী, ট্রেন টিকিটের কালোবাজারি ঠেকাতে এক মাস ক্ষমতা দিন পর্দার ‘প্রহার’ থেকে সৈনিক, চলে গেলেন সেই বিশ্বনাথ পাটেকার আফগানিস্তান সিরিজের দল ঘোষণা, খেলা শুরু ১৩ অক্টোবর দেশে বছরে উৎপাদিত হয় ২ হাজার ৪৪৬ কোটি ৫০ লাখ ডিম তিন বছর পর শুরু হচ্ছে হকি লিগ, দল ১১টি ওবামা থেকে ওসামা, সবার পছন্দ এই ঘড়ি ৩০ ব্যাংকের ডিজিটাল সেবা কেন ৬ দিন বন্ধ রাখা হচ্ছে নামের আগে ‘সংযুক্ত’ শব্দের ব্যবহার পরিহার দাবি শিক্ষার্থীদের অস্ট্রেলিয়ায় বাড়ছে সম্পদের বৈষম্য, ক্ষোভও তৈরি হচ্ছে
ad728

বিজয় দিবসকে স্বাধীনতা দিবস বলল হাবিপ্রবি

রিপোর্টারের নাম: The Daily Moon
  • সংবাদ প্রকাশের তারিখ : Oct 17, 2026 ইং
  • ৭৮১ বার
ছবির ক্যাপশন: বিজয় দিবসকে স্বাধীনতা দিবস বলল হাবিপ্রবি

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) ওয়েবসাইটে ১৬ ডিসেম্বরকে বিজয় দিবস হিসাবে উল্লেখ করা হয়েছে। গতকাল বুধবার (০৯ ডিসেম্বর) তারিখে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে মহান বিজয় দিবস উপলক্ষে আয়োজিত কর্মসূচি নিয়ে আপলোডকৃত নোটিশ বোর্ডের হেডলাইনে এমন চিত্র দেখা গেছে।

এদিকে নোটিশটি আপলোডের কিছুক্ষণের মধ্যেই সমাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক হারে বিষয়টির একটি স্ক্রিনশট ভাইরাল হয়েছে। এছাড়া নোটিশে ‘গৃহীত’ শব্দের বানানও ভুল লেখা হয়েছে। ওয়েবসাইটের নোটিশ বোর্ডের ওই স্ক্রিনশটি ফেসবুকে ভাইরাল হওয়ার পর ক্ষোভ প্রকাশ করেন হাবিপ্রবিসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

হাবিবুর রহমান মুন্না নামের এক শিক্ষার্থী ক্ষোভ প্রকাশ বলেন, বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাদের দায়িত্বশীলতা এবং যোগ্যতা নিয়ে অনেকে প্রশ্ন তুললেও আমি মনে করি তাঁদের কাজের প্রতি উদাসীনতা সবচেয়ে বেশি।

তিনি বলেন, শিক্ষার্থীরা তাঁদের কাছে কোনো প্রয়োজনে গেলে ব্যাপক হয়রানির শিকার হয়। যে কাজে তাঁদের নিয়োগ দেওয়া হয়েছে সে কাজ যথাযথভাবে পালন করলে শিক্ষার্থীরা স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারত। প্রশাসনের এ দিকে কোনো নজরদারি না থাকায় তাঁদের কাজের প্রতি শ্রদ্ধাবোধ এবং উদাসীনতা প্রকট আকার ধারণ করছে। আর সাধারণ শিক্ষার্থীরা হচ্ছে প্রতিনিয়ত হয়রানির শিকার।

মাসুদ রানা নামের আরেক শিক্ষার্থী ক্ষোভ প্রকাশ করে বলেন, বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে এরকম ভুল হওয়াটা খুবই দুঃখজনক। ভুলকে ভুল না মনে করলে ভুল নিয়মে পরিণত হতে পারে।

তবে, আহসান নিরব নামের এক শিক্ষার্থী বলেন, এটি নিছকই একটি ভুল মাত্র। এসব নিয়ে মাতামাতি না করে চলমান অন্যান্য সমস্যার উপর নজর দেওয়ার জন্য দৃষ্টি আকর্ষণ করছি।

এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের আইটি সেলের প্রোগ্রামস টিমের সহকারী কম্পিউটার প্রোগ্রামার মোহাম্মদ রাশেদুল ইসলাম জানান, আমরা বিকেলেই ব্যাপারটি জানতে পেরেছি। কিছুক্ষণের মধ্যেই ঠিক করে দেয়া হবে। এটি নিয়ে বিভ্রান্তি ছড়ানোর কোন কারণ নেই।

ad728

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
ad600