ঢাকা | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৫ বছরে অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতি ২ হাজার ৩৬৯ কোটি টাকা প্রফেসর ইউনূসের সঙ্গে বিমানবন্দরে যা ঘটলো, এটা বর্বর ব্যবসার জন্য স্ত্রীর কাছে টাকা চাইলে তা যৌতুক নয় : হাইকোর্ট হাঁটুর ক্ষয় সারাতে নতুন চিকিৎসার সম্ভাবনা দেখালেন গবেষকেরা তুরস্কের বিশ্ববিদ্যালয়ে ফুল-ফান্ডেড বৃত্তি, নভেম্বরে শেষ আবেদন সরকারি দাম ১৮৩৭, ঢাকায় কেন ২৬০০ টাকায় বিক্রি হচ্ছে এলপিজি সুপার স্পেশালাইজডের মালিকানার ৯০% বিএমইউর, ১০% সরকারের ভর্তিযুদ্ধ নিয়ে সিনেমা ‘অন্যপাতা’, নেপথ্যে ৪ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এসএসসিতে অকৃতকার্য শিক্ষার্থীদের আসছে নতুন পলিসি ইবনে সিনা ট্রাস্টে চাকরির সুযোগ, কর্মস্থলে হাসপাতালে শরণার্থী থেকে বক্সার, রামলা আলির জীবন নিয়ে চলচ্চিত্র কিশোর-কিশোরীদের ৪৭% বিষণ্ণ, উদ্বিগ্ন ৩২% প্রধানমন্ত্রী, ট্রেন টিকিটের কালোবাজারি ঠেকাতে এক মাস ক্ষমতা দিন পর্দার ‘প্রহার’ থেকে সৈনিক, চলে গেলেন সেই বিশ্বনাথ পাটেকার আফগানিস্তান সিরিজের দল ঘোষণা, খেলা শুরু ১৩ অক্টোবর দেশে বছরে উৎপাদিত হয় ২ হাজার ৪৪৬ কোটি ৫০ লাখ ডিম তিন বছর পর শুরু হচ্ছে হকি লিগ, দল ১১টি ওবামা থেকে ওসামা, সবার পছন্দ এই ঘড়ি ৩০ ব্যাংকের ডিজিটাল সেবা কেন ৬ দিন বন্ধ রাখা হচ্ছে নামের আগে ‘সংযুক্ত’ শব্দের ব্যবহার পরিহার দাবি শিক্ষার্থীদের
ad728

ইউটিউবে পাওয়া যাচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৬ হাজার লেকচার

রিপোর্টারের নাম: The Daily Moon
  • সংবাদ প্রকাশের তারিখ : Oct 18, 2026 ইং
  • ৭৮১ বার
ছবির ক্যাপশন: ইউটিউবে পাওয়া যাচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৬ হাজার লেকচার

চলমান করোনাভাইরাস পরিস্থিতির কারণে দেশে অনলাইন শিক্ষাকার্যক্রম চালু করতে শুরু থেকেই বিভিন্ন উদ্যোগ নেয় জাতীয় বিশ্ববিদ্যালয়। শিক্ষার্থীরা যাতে ঘরে বসে পড়াশোনায় মনোযোগী হতে পারে সে জন্য এরইমধ্যে ৩১টি ডিসিপ্লিনে ৬ হাজার লেকচার অনলাইনে আপলোড করা হয়েছে।

জাতীয় বিশ্ববিদ্যালয় সূত্র জানান, শিক্ষার্থীরা www.youtube.com/nuedutube এই ওয়েবসাইট লগইন করলে এই লেকচারগুলো পাবেন। এছাড়া পর্যায়ক্রমে আরও সাড়ে ১১ হাজার লেকচার আপলোড করা হবে।

এর আগে গত ২৭ আগস্ট জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন শিক্ষা কার্যক্রম উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি।

চলমান এই করোনা পরিস্থিতির শুরু থেকেই জাতীয় বিশ্ববিদ্যালয় অনলাইন শিক্ষা-কার্যক্রম চালুর জন্য কলেজগুলোকে বিভিন্ন দিক নির্দেশনা দিয়েছে। তবে প্রাতিষ্ঠানিক ও সুসংগঠিতভাবে অনলাইন শিক্ষা-কার্যক্রম চালুর জন্য এই উদ্যোগ নেয়া হয়েছে।

এই কার্যক্রমের আওতায় অনলাইনে ১ হাজার ৪৫৮ জন শিক্ষকের ১ হাজার ৪৫৮টি কোর্সে মোট ১৭ হাজার ৫০০ টি ভিডিও ক্লাস অপলোড করা হবে। একজন শিক্ষার্থী প্রত্যন্ত অঞ্চল থেকে খুব সহজে ক্লাস লেকচারের এই ভিডিও দেখতে পাবেন।

ad728

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
ad600