ঢাকা | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রফেসর ইউনূসের সঙ্গে বিমানবন্দরে যা ঘটলো, এটা বর্বর ব্যবসার জন্য স্ত্রীর কাছে টাকা চাইলে তা যৌতুক নয় : হাইকোর্ট হাঁটুর ক্ষয় সারাতে নতুন চিকিৎসার সম্ভাবনা দেখালেন গবেষকেরা তুরস্কের বিশ্ববিদ্যালয়ে ফুল-ফান্ডেড বৃত্তি, নভেম্বরে শেষ আবেদন সরকারি দাম ১৮৩৭, ঢাকায় কেন ২৬০০ টাকায় বিক্রি হচ্ছে এলপিজি সুপার স্পেশালাইজডের মালিকানার ৯০% বিএমইউর, ১০% সরকারের ভর্তিযুদ্ধ নিয়ে সিনেমা ‘অন্যপাতা’, নেপথ্যে ৪ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এসএসসিতে অকৃতকার্য শিক্ষার্থীদের আসছে নতুন পলিসি ইবনে সিনা ট্রাস্টে চাকরির সুযোগ, কর্মস্থলে হাসপাতালে শরণার্থী থেকে বক্সার, রামলা আলির জীবন নিয়ে চলচ্চিত্র কিশোর-কিশোরীদের ৪৭% বিষণ্ণ, উদ্বিগ্ন ৩২% প্রধানমন্ত্রী, ট্রেন টিকিটের কালোবাজারি ঠেকাতে এক মাস ক্ষমতা দিন পর্দার ‘প্রহার’ থেকে সৈনিক, চলে গেলেন সেই বিশ্বনাথ পাটেকার আফগানিস্তান সিরিজের দল ঘোষণা, খেলা শুরু ১৩ অক্টোবর দেশে বছরে উৎপাদিত হয় ২ হাজার ৪৪৬ কোটি ৫০ লাখ ডিম তিন বছর পর শুরু হচ্ছে হকি লিগ, দল ১১টি ওবামা থেকে ওসামা, সবার পছন্দ এই ঘড়ি ৩০ ব্যাংকের ডিজিটাল সেবা কেন ৬ দিন বন্ধ রাখা হচ্ছে নামের আগে ‘সংযুক্ত’ শব্দের ব্যবহার পরিহার দাবি শিক্ষার্থীদের অস্ট্রেলিয়ায় বাড়ছে সম্পদের বৈষম্য, ক্ষোভও তৈরি হচ্ছে
ad728

র‌্যাঙ্কিং নয়, শিক্ষার মানোন্নয়ন ও গবেষণায় গুরুত্ব দিচ্ছি: ভিসি

রিপোর্টারের নাম: The Daily Moon
  • সংবাদ প্রকাশের তারিখ : Oct 16, 2026 ইং
  • ৭৮১ বার
ছবির ক্যাপশন: র‌্যাঙ্কিং নয়, শিক্ষার মানোন্নয়ন ও গবেষণায় গুরুত্ব দিচ্ছি: ভিসি

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শিক্ষার সার্বিক মানোন্নয়ন ও গবেষণায় গুরুত্ব দিচ্ছে বলে জানিয়েছেন উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। সম্প্রতি কোয়াককোয়ারেল সাইমন্ডস (কিউএস) র‌্যাঙ্কিং নিয়ে গণমাধ্যমে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা জানান।

এর আগে, যুক্তরাজ্যভিত্তিক প্রতিষ্ঠান কোয়াককোয়ারেল সাইমন্ডস (কিউএস) বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয়গুলোর র‌্যাঙ্কিং প্রকাশ করেছে। সেই তালিকায় ৮০০-এর মধ্যে বাংলাদেশের কোনো বিশ্ববিদ্যালয় নেই। ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) প্রথম আট শ বিশ্ববিদ্যালয়ের বাইরে রয়েছে।

ঢাবি উপাচার্য বলেন, ‘বর্তমানে র‌্যাঙ্কিংয়ের বিষয়ে আমাদের কোনো মনোযোগ নেই। আমাদের মনোযোগ হলো শিক্ষার সার্বিক মানোন্নয়ন ও গবেষণার ক্ষেত্র সম্প্রসারণে। এগুলোতে উন্নতি না করলে আমরা সার্বিকভাবে পিছিয়ে যাব। তাই আমরা এই দুটো বিষয় নিয়ে কাজ করছি।’

তিনি বলেন, ‘বিশ্বের অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলোতে এ দুটি ক্ষেত্রে যেভাবে সম্প্রসারণ ঘটছে, তাতে আমরা এই দুই খাতে মনোযোগ না দিলে আরও পিছিয়ে যাব। সারা পৃথিবী র‌্যাঙ্কিংয়ে এগিয়ে যাক, আমরা পিছিয়ে থাকি। আগে আমাদের মৌলিক ভিত মজবুত করতে হবে।’

কিউএসের প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বুয়েট) ২০২২ সালের র‌্যাঙ্কিংয়েও কোনো অগ্রগতিই ছিল না। গত বছরের মতো এ বছরও বিশ্ববিদ্যালয় দু’টির অবস্থান ৮০১ থেকে ১০০০ র‍্যাঙ্কিংয়ের মধ্যে সীমাবদ্ধ রয়েছে।

কিউএস এর বিগত বছরগুলোর তালিকা অনুযায়ী দেখা গেছে, ২০১২ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবস্থান ছিল ৬০১তম, কিন্তু ২০১৪ সালে এই অবস্থান ৭০১ এ নেমে যায় আর ২০১৯ সালে সংখ্যাটি আরও পিছিয়েছে। এদিকে নর্থ সাউথ ও ব্রাক বেসরকারি বিশ্ববিদ্যালয় হওয়া সত্ত্বেও ২০২২ সালের তালিকায় অবস্থান ১০০১ থেকে ১২০০ এর মধ্যে রয়েছে।

ad728

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
ad600