ঢাকা | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রফেসর ইউনূসের সঙ্গে বিমানবন্দরে যা ঘটলো, এটা বর্বর ব্যবসার জন্য স্ত্রীর কাছে টাকা চাইলে তা যৌতুক নয় : হাইকোর্ট হাঁটুর ক্ষয় সারাতে নতুন চিকিৎসার সম্ভাবনা দেখালেন গবেষকেরা তুরস্কের বিশ্ববিদ্যালয়ে ফুল-ফান্ডেড বৃত্তি, নভেম্বরে শেষ আবেদন সরকারি দাম ১৮৩৭, ঢাকায় কেন ২৬০০ টাকায় বিক্রি হচ্ছে এলপিজি সুপার স্পেশালাইজডের মালিকানার ৯০% বিএমইউর, ১০% সরকারের ভর্তিযুদ্ধ নিয়ে সিনেমা ‘অন্যপাতা’, নেপথ্যে ৪ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এসএসসিতে অকৃতকার্য শিক্ষার্থীদের আসছে নতুন পলিসি ইবনে সিনা ট্রাস্টে চাকরির সুযোগ, কর্মস্থলে হাসপাতালে শরণার্থী থেকে বক্সার, রামলা আলির জীবন নিয়ে চলচ্চিত্র কিশোর-কিশোরীদের ৪৭% বিষণ্ণ, উদ্বিগ্ন ৩২% প্রধানমন্ত্রী, ট্রেন টিকিটের কালোবাজারি ঠেকাতে এক মাস ক্ষমতা দিন পর্দার ‘প্রহার’ থেকে সৈনিক, চলে গেলেন সেই বিশ্বনাথ পাটেকার আফগানিস্তান সিরিজের দল ঘোষণা, খেলা শুরু ১৩ অক্টোবর দেশে বছরে উৎপাদিত হয় ২ হাজার ৪৪৬ কোটি ৫০ লাখ ডিম তিন বছর পর শুরু হচ্ছে হকি লিগ, দল ১১টি ওবামা থেকে ওসামা, সবার পছন্দ এই ঘড়ি ৩০ ব্যাংকের ডিজিটাল সেবা কেন ৬ দিন বন্ধ রাখা হচ্ছে নামের আগে ‘সংযুক্ত’ শব্দের ব্যবহার পরিহার দাবি শিক্ষার্থীদের অস্ট্রেলিয়ায় বাড়ছে সম্পদের বৈষম্য, ক্ষোভও তৈরি হচ্ছে
ad728

ঈদে বাড়ি পৌছানোই এখন অনিশ্চিত জবি শিক্ষার্থীদের

রিপোর্টারের নাম: The Daily Moon
  • সংবাদ প্রকাশের তারিখ : Oct 16, 2026 ইং
  • ৭৮১ বার
ছবির ক্যাপশন: ঈদে বাড়ি পৌছানোই এখন অনিশ্চিত জবি শিক্ষার্থীদের

ইশরাত জান্নাতুল ইভা, জবি প্রতিনিধি: লকডাউন শেষ হলে ৫ মে-এর পর বাড়িতে যাওয়ার পরিকল্পনা ছিল জবির মেসে অবস্থারত শিক্ষার্থীদের। কিন্তু লকডাউন ১৬ মে পর্যন্ত বৃদ্ধি করার কারণে সবাই পড়েছে বিপাকে। আন্তঃজেলা বাস চলাচল বন্ধ থাকায় কিছু কিছু শিক্ষার্থী প্রাইভেট কার, মাইক্রোতে করে বাড়ি যাওয়ার ব্যবস্থা করছে, কিন্তু তাদের গুণতে হচ্ছে দ্বিগুনেরও বেশি টাকা।

অসচ্ছল শিক্ষার্থীদের পক্ষে এই ব্যবস্থায় বাড়ি যাওয়া কোনভাবেই সম্ভবপর নয়। অধিকাংশ শিক্ষার্থীরাই ঢাকায় টিউশনি করে চলে। এই টাকা দিয়ে তারা মেসের ভাড়া পরিশোধ, নিজের খরচ চালানো এবং বাড়িতেও টাকা পাঠান অনেকে। এমতাবস্থায় ঈদকে সামনে রেখে সবাই এখন অনিশ্চিত কিভাবে এই করোনা সংক্রমণের মধ্যে পরিবার পরিজনের কাছে পৌছাবে! এজন্য শিক্ষার্থীদের আশা যদি বিশ্ববিদ্যালয় বাস সার্ভিসের মাধ্যমে তাদের জন্য কোন ব্যবস্থা করা যায় তাহলে তারা বাড়িতে যেতে পারে।

সম্প্রতি মেইলের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা দায়িত্বপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন। যেখানে বলা হয়, ‘এই লকডাউনে পবিত্র ঈদুল ফিতরের আগে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব পরিবহন দিয়ে ঢাকায় আটকে থাকা শিক্ষার্থীদের ৮টি বিভাগীয় শহরগুলোতে পৌঁছে দেয়ার জন্য বিনীত মানবিক অনুরোধ রইলো। করোনার লকডাউনে এই ক্রান্তিলগ্নে পরিবারের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করার জন্য আমাদের জবিয়ানদের জন্য এই মানবিক উদ্যোগটি গ্রহণ করলে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে সাধারণ শিক্ষার্থীরা চির কৃতজ্ঞ থাকবে।’

ad728

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
ad600