ঢাকা | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রফেসর ইউনূসের সঙ্গে বিমানবন্দরে যা ঘটলো, এটা বর্বর ব্যবসার জন্য স্ত্রীর কাছে টাকা চাইলে তা যৌতুক নয় : হাইকোর্ট হাঁটুর ক্ষয় সারাতে নতুন চিকিৎসার সম্ভাবনা দেখালেন গবেষকেরা তুরস্কের বিশ্ববিদ্যালয়ে ফুল-ফান্ডেড বৃত্তি, নভেম্বরে শেষ আবেদন সরকারি দাম ১৮৩৭, ঢাকায় কেন ২৬০০ টাকায় বিক্রি হচ্ছে এলপিজি সুপার স্পেশালাইজডের মালিকানার ৯০% বিএমইউর, ১০% সরকারের ভর্তিযুদ্ধ নিয়ে সিনেমা ‘অন্যপাতা’, নেপথ্যে ৪ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এসএসসিতে অকৃতকার্য শিক্ষার্থীদের আসছে নতুন পলিসি ইবনে সিনা ট্রাস্টে চাকরির সুযোগ, কর্মস্থলে হাসপাতালে শরণার্থী থেকে বক্সার, রামলা আলির জীবন নিয়ে চলচ্চিত্র কিশোর-কিশোরীদের ৪৭% বিষণ্ণ, উদ্বিগ্ন ৩২% প্রধানমন্ত্রী, ট্রেন টিকিটের কালোবাজারি ঠেকাতে এক মাস ক্ষমতা দিন পর্দার ‘প্রহার’ থেকে সৈনিক, চলে গেলেন সেই বিশ্বনাথ পাটেকার আফগানিস্তান সিরিজের দল ঘোষণা, খেলা শুরু ১৩ অক্টোবর দেশে বছরে উৎপাদিত হয় ২ হাজার ৪৪৬ কোটি ৫০ লাখ ডিম তিন বছর পর শুরু হচ্ছে হকি লিগ, দল ১১টি ওবামা থেকে ওসামা, সবার পছন্দ এই ঘড়ি ৩০ ব্যাংকের ডিজিটাল সেবা কেন ৬ দিন বন্ধ রাখা হচ্ছে নামের আগে ‘সংযুক্ত’ শব্দের ব্যবহার পরিহার দাবি শিক্ষার্থীদের অস্ট্রেলিয়ায় বাড়ছে সম্পদের বৈষম্য, ক্ষোভও তৈরি হচ্ছে
ad728

২২ মে মেডিকেলে ভর্তি শুরু

রিপোর্টারের নাম: The Daily Moon
  • সংবাদ প্রকাশের তারিখ : Oct 17, 2026 ইং
  • ৭৮১ বার
ছবির ক্যাপশন: ২২ মে মেডিকেলে ভর্তি শুরু

আগামী ২২ মে থেকে শুরু হচ্ছে ২০২০-২১ শিক্ষাবর্ষে সরকারি মেডিকেল কলেজে ভর্তি পরিক্ষা। আর বেসরকারি মেডিকেল কলেজে ভর্তি প্রক্রিয়া শুরু হবে জুলাই মাসের ১ তারিখ থেকে। তাছাড়া এমবিবিএস কোর্সের ক্লাস শুরু হবে ১ আগস্ট থেকে।

রবিবার (২৫ মে) স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের পরিচালক (চিকিৎসা শিক্ষা) ডা. এ কে এম আহসান হাবীব স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ১৮ এপ্রিল স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব মো. আলী নূরের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী আড়ামী ২২ মে হইতে ২০২০-২১ শিক্ষাবর্ষের এমবিবিএস কোর্সের ভর্তি শুরু হবে। ২২ থেকে ৩১ মে পর্যন্ত সরকারি মেডিকেলে দেশীয় শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম চলবে।

বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, সরকারি মেডিকেলে বিদেশী শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম চলবে ১৫ থেকে ৩০ জুন পর্যন্ত। বেসরকারি মেডিকেল কলেজগুলোতে বাংলাদেশী শিক্ষার্থীরা ১ থেকে ১৫ জুলাই পর্যন্ত ভর্তি হতে পারবেন।

প্রসঙ্গত, গত ৪ এপ্রিল মেডিকেল ভতির্ পরিক্ষার ফলাফল প্রকাশ হয়।

মেধাতালিকায় প্রথম স্থান অধিকার করেছেন মিশোরী মুনমুন। তার রোল নম্বর ২৫০০২৩৮। তিনি পাবনা মেডিকেল কলেজ থেকে পরীক্ষায় অংশগ্রহণ করেছেন। তার মোট প্রাপ্ত নম্বর ২৮৭ দশমিক ২৫ (ভর্তি পরীক্ষার ১০০ নম্বরের মধ্যে ৮৭ দশমিক ২৫)।

পাস করা শিক্ষার্থীদের মধ্যে নির্বাচিত করা হয়েছে ৪ হাজার ৩৫০ জনকে। এদের মধ্যে ছাত্রী ২ হাজার ৩৪১ জন (৫৪ শতাংশ) এবং ছাত্র ২ হাজার ৯ জন (৪৬ শতাংশ)।

এদের মধ্যে চলমান শিক্ষাবর্ষ থেকে নির্বাচিত হয়েছেন ৩ হাজর ৯৩৭ জন এবং পূর্ব শিক্ষাবর্ষ থেকে নির্বাচিত ৪১৩ জন।
এবার মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১ লাখ ২২ হাজার ৮৭৪। এদের মধ্যে অংশগ্রহণ করেছিল ১ লাখ ১৬ হাজার ৭৯২। অনুপস্থিত ছিল ৬ হাজার ৮২ জন।

ad728

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
ad600