ঢাকা | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৫ বছরে অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতি ২ হাজার ৩৬৯ কোটি টাকা প্রফেসর ইউনূসের সঙ্গে বিমানবন্দরে যা ঘটলো, এটা বর্বর ব্যবসার জন্য স্ত্রীর কাছে টাকা চাইলে তা যৌতুক নয় : হাইকোর্ট হাঁটুর ক্ষয় সারাতে নতুন চিকিৎসার সম্ভাবনা দেখালেন গবেষকেরা তুরস্কের বিশ্ববিদ্যালয়ে ফুল-ফান্ডেড বৃত্তি, নভেম্বরে শেষ আবেদন সরকারি দাম ১৮৩৭, ঢাকায় কেন ২৬০০ টাকায় বিক্রি হচ্ছে এলপিজি সুপার স্পেশালাইজডের মালিকানার ৯০% বিএমইউর, ১০% সরকারের ভর্তিযুদ্ধ নিয়ে সিনেমা ‘অন্যপাতা’, নেপথ্যে ৪ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এসএসসিতে অকৃতকার্য শিক্ষার্থীদের আসছে নতুন পলিসি ইবনে সিনা ট্রাস্টে চাকরির সুযোগ, কর্মস্থলে হাসপাতালে শরণার্থী থেকে বক্সার, রামলা আলির জীবন নিয়ে চলচ্চিত্র কিশোর-কিশোরীদের ৪৭% বিষণ্ণ, উদ্বিগ্ন ৩২% প্রধানমন্ত্রী, ট্রেন টিকিটের কালোবাজারি ঠেকাতে এক মাস ক্ষমতা দিন পর্দার ‘প্রহার’ থেকে সৈনিক, চলে গেলেন সেই বিশ্বনাথ পাটেকার আফগানিস্তান সিরিজের দল ঘোষণা, খেলা শুরু ১৩ অক্টোবর দেশে বছরে উৎপাদিত হয় ২ হাজার ৪৪৬ কোটি ৫০ লাখ ডিম তিন বছর পর শুরু হচ্ছে হকি লিগ, দল ১১টি ওবামা থেকে ওসামা, সবার পছন্দ এই ঘড়ি ৩০ ব্যাংকের ডিজিটাল সেবা কেন ৬ দিন বন্ধ রাখা হচ্ছে নামের আগে ‘সংযুক্ত’ শব্দের ব্যবহার পরিহার দাবি শিক্ষার্থীদের
ad728

মেডিকেল ভর্তি পরীক্ষার তারিখ পরিবর্তন হবে না: স্বাস্থ্যমন্ত্রী

রিপোর্টারের নাম: The Daily Moon
  • সংবাদ প্রকাশের তারিখ : Oct 18, 2026 ইং
  • ৭৮১ বার
ছবির ক্যাপশন: মেডিকেল ভর্তি পরীক্ষার তারিখ পরিবর্তন হবে না: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যবিধি মেনেই ২০২০-২১ শিক্ষাবর্ষের মেডিকেল ভর্তি পরীক্ষা নির্দিষ্ট তারিখে অনুষ্ঠিত হবে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেছেন, চলতি বছরের মেডিকেল ভর্তি পরীক্ষার তারিখ পরিবর্তনের সুযোগ নেই। আজ বুধবার (২৪ মার্চ) দুপুরে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, আগামী ২ এপ্রিল সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত ১০০ নম্বরের মেডিকেল পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষার সময় কোচিং সেন্টার ও কেন্দ্রের আশপাশের ফটোকপির দোকান বন্ধ থাকবে। এ ছাড়া প্রশ্নপত্র ফাঁসের গুজব প্রতিরোধে মনিটরিং টিম কাজ করছে।

তিনি বলেন, এমবিবিএস একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা। প্রতিবছর আমরা পরীক্ষাটি নিয়ে আসছি। এবার এক লাখ ২২ হাজার পরীক্ষার্থী আবেদন করেছে। সারা দেশে ৫৫টি সেন্টারে পরীক্ষা হবে। স্বাস্থ্যবিধি যাতে মানা হয় সেই ব্যবস্থা নেওয়া হয়েছে। তিন ফুট দূরত্ব রেখে পরীক্ষার্থীরা বসবে।

পরীক্ষার প্রশ্ন ফাঁসের গুজব প্রতিরোধে কঠোর ব্যবস্থার কথা জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, আমাদের বিভিন্ন বাহিনীর কাছে বলেছি, যাতে গুজব না ছড়ানো হয়। যাতে ফেসবুকে নেতিবাচক গুজব না ছড়ানো হয়, সেটি দেখতে বলেছি। তারা বলেছে, সর্বোচ্চ চেষ্টা করবে। পরীক্ষার প্রশ্ন নিরাপদে রাখার ব্যবস্থা করবে তারা।

ad728

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
ad600