ঢাকা | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রফেসর ইউনূসের সঙ্গে বিমানবন্দরে যা ঘটলো, এটা বর্বর ব্যবসার জন্য স্ত্রীর কাছে টাকা চাইলে তা যৌতুক নয় : হাইকোর্ট হাঁটুর ক্ষয় সারাতে নতুন চিকিৎসার সম্ভাবনা দেখালেন গবেষকেরা তুরস্কের বিশ্ববিদ্যালয়ে ফুল-ফান্ডেড বৃত্তি, নভেম্বরে শেষ আবেদন সরকারি দাম ১৮৩৭, ঢাকায় কেন ২৬০০ টাকায় বিক্রি হচ্ছে এলপিজি সুপার স্পেশালাইজডের মালিকানার ৯০% বিএমইউর, ১০% সরকারের ভর্তিযুদ্ধ নিয়ে সিনেমা ‘অন্যপাতা’, নেপথ্যে ৪ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এসএসসিতে অকৃতকার্য শিক্ষার্থীদের আসছে নতুন পলিসি ইবনে সিনা ট্রাস্টে চাকরির সুযোগ, কর্মস্থলে হাসপাতালে শরণার্থী থেকে বক্সার, রামলা আলির জীবন নিয়ে চলচ্চিত্র কিশোর-কিশোরীদের ৪৭% বিষণ্ণ, উদ্বিগ্ন ৩২% প্রধানমন্ত্রী, ট্রেন টিকিটের কালোবাজারি ঠেকাতে এক মাস ক্ষমতা দিন পর্দার ‘প্রহার’ থেকে সৈনিক, চলে গেলেন সেই বিশ্বনাথ পাটেকার আফগানিস্তান সিরিজের দল ঘোষণা, খেলা শুরু ১৩ অক্টোবর দেশে বছরে উৎপাদিত হয় ২ হাজার ৪৪৬ কোটি ৫০ লাখ ডিম তিন বছর পর শুরু হচ্ছে হকি লিগ, দল ১১টি ওবামা থেকে ওসামা, সবার পছন্দ এই ঘড়ি ৩০ ব্যাংকের ডিজিটাল সেবা কেন ৬ দিন বন্ধ রাখা হচ্ছে নামের আগে ‘সংযুক্ত’ শব্দের ব্যবহার পরিহার দাবি শিক্ষার্থীদের অস্ট্রেলিয়ায় বাড়ছে সম্পদের বৈষম্য, ক্ষোভও তৈরি হচ্ছে
ad728

জাতীয় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের পরীক্ষার প্রস্তুতি নেয়ার নির্দেশ

রিপোর্টারের নাম: The Daily Moon
  • সংবাদ প্রকাশের তারিখ : Oct 17, 2026 ইং
  • ৭৮১ বার
ছবির ক্যাপশন: জাতীয় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের পরীক্ষার প্রস্তুতি নেয়ার নির্দেশ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের চতুর্থ বর্ষের শিক্ষার্থীদের ফাইনাল পরীক্ষার জন্য প্রস্তুতি নেয়ার নির্দেশ দেয়া হয়েছে। এ ছাড়া প্রফেশনাল কোর্সের অষ্টম সেমিস্টারের শিক্ষার্থীদেরও প্রস্তুতি নিতে বলা হয়েছে। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কোভিড ১৯-এর কারণে স্থগিত হওয়া জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৯ সালের অনার্স ফাইনাল ও প্রফেশনাল কোর্সের (বিবিএ, সিইসি, বিএড অনার্স, ইসিই) অষ্টম সেমিস্টারের ফাইনাল পরীক্ষা শুরুর উদ্যোগ নেয়া হয়েছে। এসব পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের প্রস্তুতি নেয়ার জন্য বলা হলো।

প্রসঙ্গত, ৮ মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হওয়ার কথা জানায় স্বাস্থ্য অধিদফতর। এর ১০ দিন পর প্রথম মৃত্যু হয় করোনায়। ১৭ মার্চ থেকে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। এ কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের পাঁচটি পরীক্ষা নেয়ার পর মাঝপথে স্থগিত করা হয়।

পরীক্ষার শুরুর বিষয়ে উপাচার্য প্রফেসর ড. হারুন-অর-রশিদ বলেছেন, আগামী জানুয়ারি মাসে অনার্স ফাইনাল ইয়ারের অবশিষ্ট পরীক্ষা আয়োজনের প্রস্তুতি নেয়া হচ্ছে। ইতোমধ্যে আমরা পরীক্ষার সময়সূচী তৈরির কাজ শেষ করে ফেলেছি। সারা দেশের বিভিন্ন কেন্দ্রে পরীক্ষা আয়োজনের প্রস্তুতি চলছে। করোনা পরিস্থিতির অবনতি না হলে জানুয়ারি মাস থেকেই পরীক্ষা শুরু হবে।

ad728

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
ad600