ঢাকা | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রফেসর ইউনূসের সঙ্গে বিমানবন্দরে যা ঘটলো, এটা বর্বর ব্যবসার জন্য স্ত্রীর কাছে টাকা চাইলে তা যৌতুক নয় : হাইকোর্ট হাঁটুর ক্ষয় সারাতে নতুন চিকিৎসার সম্ভাবনা দেখালেন গবেষকেরা তুরস্কের বিশ্ববিদ্যালয়ে ফুল-ফান্ডেড বৃত্তি, নভেম্বরে শেষ আবেদন সরকারি দাম ১৮৩৭, ঢাকায় কেন ২৬০০ টাকায় বিক্রি হচ্ছে এলপিজি সুপার স্পেশালাইজডের মালিকানার ৯০% বিএমইউর, ১০% সরকারের ভর্তিযুদ্ধ নিয়ে সিনেমা ‘অন্যপাতা’, নেপথ্যে ৪ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এসএসসিতে অকৃতকার্য শিক্ষার্থীদের আসছে নতুন পলিসি ইবনে সিনা ট্রাস্টে চাকরির সুযোগ, কর্মস্থলে হাসপাতালে শরণার্থী থেকে বক্সার, রামলা আলির জীবন নিয়ে চলচ্চিত্র কিশোর-কিশোরীদের ৪৭% বিষণ্ণ, উদ্বিগ্ন ৩২% প্রধানমন্ত্রী, ট্রেন টিকিটের কালোবাজারি ঠেকাতে এক মাস ক্ষমতা দিন পর্দার ‘প্রহার’ থেকে সৈনিক, চলে গেলেন সেই বিশ্বনাথ পাটেকার আফগানিস্তান সিরিজের দল ঘোষণা, খেলা শুরু ১৩ অক্টোবর দেশে বছরে উৎপাদিত হয় ২ হাজার ৪৪৬ কোটি ৫০ লাখ ডিম তিন বছর পর শুরু হচ্ছে হকি লিগ, দল ১১টি ওবামা থেকে ওসামা, সবার পছন্দ এই ঘড়ি ৩০ ব্যাংকের ডিজিটাল সেবা কেন ৬ দিন বন্ধ রাখা হচ্ছে নামের আগে ‘সংযুক্ত’ শব্দের ব্যবহার পরিহার দাবি শিক্ষার্থীদের অস্ট্রেলিয়ায় বাড়ছে সম্পদের বৈষম্য, ক্ষোভও তৈরি হচ্ছে
ad728

আর্জেন্টিনার ব্যাংক নোটে বসবে ম্যারাডোনার ছবি

রিপোর্টারের নাম: The Daily Moon
  • সংবাদ প্রকাশের তারিখ : Oct 17, 2026 ইং
  • ৭৮১ বার
ছবির ক্যাপশন: আর্জেন্টিনার ব্যাংক নোটে বসবে ম্যারাডোনার ছবি

দিয়েগো ম্যারাডোনার মৃত্যুর পর সব মিলিয়ে দিন ১৫ পার হয়েছে। এরই মধ্যে ফুটবল রাজপুত্রকে স্মৃতির আয়ানায় বন্ধী করে রাখতে বেশ কিছু উদ্যোগ নিচ্ছে আর্জেন্টিনা সরকার। তবে ১৯৮৬ বিশ্বকাপজয়ী এই তারকাকে আরও বেশি স্মৃতিতে বন্ধি করে রাখতে তার নিজের দেশের ব্যাংকনোটে ছবি ছাপানোর পরামর্শ দিয়েছেন আর্জেন্টিনার এক সিনেটর।

২৫ নভেম্বর হৃদরোগে আক্রান্ত হয়ে পৃথিবীকে বিদায় জানিয়েছিলেন ম্যারাডোনা; কিন্তু প্রিয় তারকাকে কিছুতেই যেন ভুলতে পারছে না ফুটবল বিশ্ব। এখনও অনেকেই নানাভাবে কিংবদন্তি ম্যারাডোনার প্রতি শ্রদ্ধার্ঘ্য নিবেদন করছে। ঠিক যেমন ন্যাপোলি তাদের স্টেডিয়ামের নাম পাল্টে ম্যারাডোনার নামে রেখেছে। তেমনই খোদ ম্যারাডোনার দেশ আর্জেন্টিনায় তাকে সম্মান জানাতে নিতে চলেছে অভিনব উদ্যোগ।

ম্যারাডোনাকে ইতিহাসে চিরস্মরণীয় করে রাখতে তার ছবিসহ ব্যাংক নোট বাজারে আনার ব্যাপারে চিন্তাভাবনা করছে আর্জেন্টিনার সরকার। এরইমধ্যে সোমবার সিনেটর নর্মা ডুরাঙ্গো আর্জেন্টিনার সর্বোচ্চ নোট ১০০০ পেসোতে ম্যারাডোনার ছবি ছাপানোর প্রস্তাব সিনেটের সামনে উপস্থাপন করেছেন।

করোনা মহামারির কারণে বর্তমানে সিনেট বসছে না; কিন্তু প্রস্তাবটি মনে ধরেছে প্রত্যেকের। এমনকি দেশবাসিও সমর্থন জানিয়েছেন সরকারের এই পদক্ষেপের।

বর্তমানে আর্জেন্টিনার মুদ্রা পেসোর ১০০০-এর নোটে সে দেশের জাতীয় পাখি রুফস হর্নেরোর ছবি থাকে; কিন্তু ডুরাঙ্গোর প্রস্তাব অনুযায়ী, ১০০০ পেসোর নোটের সামনে ম্যারাডোনার ছবি থাকবে। উল্টোপিঠে ১৯৮৬ বিশ্বকাপে ছয়জনকে কাটিয়ে দিয়েগোর গোলের ছবিটা থাকবে।

ডুরাঙ্গোর কথায়, ‘‌ম্যারাডোনাকে নিয়ে অনেক কিছু করার ইচ্ছে আমাদের রয়েছে। দিয়েগো আমাদের জাতীয় সম্পদ। এক হাজার পেসোর নোটে ম্যারাডোনার ছবি ব্যবহার নিয়ে আইনগত দিকগুলো আপাতত দেখা হচ্ছে। আশা করি, সামনের বছরের শুরুতে এ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।’‌

ad728

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
ad600