ঢাকা | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রফেসর ইউনূসের সঙ্গে বিমানবন্দরে যা ঘটলো, এটা বর্বর ব্যবসার জন্য স্ত্রীর কাছে টাকা চাইলে তা যৌতুক নয় : হাইকোর্ট হাঁটুর ক্ষয় সারাতে নতুন চিকিৎসার সম্ভাবনা দেখালেন গবেষকেরা তুরস্কের বিশ্ববিদ্যালয়ে ফুল-ফান্ডেড বৃত্তি, নভেম্বরে শেষ আবেদন সরকারি দাম ১৮৩৭, ঢাকায় কেন ২৬০০ টাকায় বিক্রি হচ্ছে এলপিজি সুপার স্পেশালাইজডের মালিকানার ৯০% বিএমইউর, ১০% সরকারের ভর্তিযুদ্ধ নিয়ে সিনেমা ‘অন্যপাতা’, নেপথ্যে ৪ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এসএসসিতে অকৃতকার্য শিক্ষার্থীদের আসছে নতুন পলিসি ইবনে সিনা ট্রাস্টে চাকরির সুযোগ, কর্মস্থলে হাসপাতালে শরণার্থী থেকে বক্সার, রামলা আলির জীবন নিয়ে চলচ্চিত্র কিশোর-কিশোরীদের ৪৭% বিষণ্ণ, উদ্বিগ্ন ৩২% প্রধানমন্ত্রী, ট্রেন টিকিটের কালোবাজারি ঠেকাতে এক মাস ক্ষমতা দিন পর্দার ‘প্রহার’ থেকে সৈনিক, চলে গেলেন সেই বিশ্বনাথ পাটেকার আফগানিস্তান সিরিজের দল ঘোষণা, খেলা শুরু ১৩ অক্টোবর দেশে বছরে উৎপাদিত হয় ২ হাজার ৪৪৬ কোটি ৫০ লাখ ডিম তিন বছর পর শুরু হচ্ছে হকি লিগ, দল ১১টি ওবামা থেকে ওসামা, সবার পছন্দ এই ঘড়ি ৩০ ব্যাংকের ডিজিটাল সেবা কেন ৬ দিন বন্ধ রাখা হচ্ছে নামের আগে ‘সংযুক্ত’ শব্দের ব্যবহার পরিহার দাবি শিক্ষার্থীদের অস্ট্রেলিয়ায় বাড়ছে সম্পদের বৈষম্য, ক্ষোভও তৈরি হচ্ছে
ad728

ফিফা র‍্যাংকিংয়ে বাংলাদেশের উন্নতি

রিপোর্টারের নাম: The Daily Moon
  • সংবাদ প্রকাশের তারিখ : Oct 17, 2026 ইং
  • ৭৮১ বার
ছবির ক্যাপশন: ফিফা র‍্যাংকিংয়ে বাংলাদেশের উন্নতি

আন্তর্জাতিক ফুটবল সংস্থার (ফিফা) র‍্যাংকিংয়ে উন্নতি হয়েছে বাংলাদেশের। তিন ধাপ এগিয়ে লাল-সবুজের জার্সিধারীদের বর্তমান অবস্থান ১৮৪তম স্থানে। করোনা মহামারিতে ফুটবল লম্বা সময়ের জন্য বিরতিতে চলে যাওয়ার আগে র‍্যাংকিংয়ে বাংলাদেশের অবস্থান ছিল ১৮৭তম স্থানে।

তবে করোনা বিরতির পর আন্তর্জাতিক ফুটবল ফিরতেই জয়ের দেখা পায় জেমি ডে’র দল। পরের ম্যাচ করে ড্র। তারই প্রতিফলন ঘটলর‍্যাংকিংয়েও। আগের র‍্যাংকিং অনুযায়ী, বাংলাদেশের রেটিং পয়েন্ট ছিল ৯১৪। নেপালের বিপক্ষে ২ ম্যাচের সিরিজ জেতার পর তা বেড়ে হয়েছে ৯২০ পয়েন্ট।

সম্প্রতি ঘরের মাঠে নেপালের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলেছে বাংলাদেশ দল। এর মধ্যে প্রথম ম্যাচে ২-০ গোলে জেতার পর দ্বিতীয় ম্যাচে গোলশূন্য ড্র করেছেন জামাল ভূঁইয়ারা। আর তাতেই র‍্যাংকিংয়ে তিন ধাপ অগ্রগতি হলো।

শীর্ষ ছয়ে অবশ্য কোনো পরিবর্তন আসেনি। আগের মতোই শীর্ষে আছে বেলজিয়াম। এরপর যথাক্রমে- ফ্রান্স, ব্রাজিল, ইংল্যান্ড, পর্তুগাল এবং স্পেন।

নতুন র‍্যাংকিংয়ে ৪ ধাপ উন্নতি হয়েছে ভারতের। ব্লু টাইগারদের বর্তমান অবস্থান ১০৪তম স্থানে। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে ভারতই সবচেয়ে এগিয়ে আছে। এরপরই আছে আফগানিস্তান (১৫০), মালদ্বীপ (১৫৫), নেপাল (১৭১) ও বাংলাদেশ। জেমি ডে’র দলের পেছনে আছে ভুটান (১৮৯), পাকিস্তান (২০০) ও শ্রীলঙ্কা (২০৬)।

ad728

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
ad600