ঢাকা | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রফেসর ইউনূসের সঙ্গে বিমানবন্দরে যা ঘটলো, এটা বর্বর ব্যবসার জন্য স্ত্রীর কাছে টাকা চাইলে তা যৌতুক নয় : হাইকোর্ট হাঁটুর ক্ষয় সারাতে নতুন চিকিৎসার সম্ভাবনা দেখালেন গবেষকেরা তুরস্কের বিশ্ববিদ্যালয়ে ফুল-ফান্ডেড বৃত্তি, নভেম্বরে শেষ আবেদন সরকারি দাম ১৮৩৭, ঢাকায় কেন ২৬০০ টাকায় বিক্রি হচ্ছে এলপিজি সুপার স্পেশালাইজডের মালিকানার ৯০% বিএমইউর, ১০% সরকারের ভর্তিযুদ্ধ নিয়ে সিনেমা ‘অন্যপাতা’, নেপথ্যে ৪ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এসএসসিতে অকৃতকার্য শিক্ষার্থীদের আসছে নতুন পলিসি ইবনে সিনা ট্রাস্টে চাকরির সুযোগ, কর্মস্থলে হাসপাতালে শরণার্থী থেকে বক্সার, রামলা আলির জীবন নিয়ে চলচ্চিত্র কিশোর-কিশোরীদের ৪৭% বিষণ্ণ, উদ্বিগ্ন ৩২% প্রধানমন্ত্রী, ট্রেন টিকিটের কালোবাজারি ঠেকাতে এক মাস ক্ষমতা দিন পর্দার ‘প্রহার’ থেকে সৈনিক, চলে গেলেন সেই বিশ্বনাথ পাটেকার আফগানিস্তান সিরিজের দল ঘোষণা, খেলা শুরু ১৩ অক্টোবর দেশে বছরে উৎপাদিত হয় ২ হাজার ৪৪৬ কোটি ৫০ লাখ ডিম তিন বছর পর শুরু হচ্ছে হকি লিগ, দল ১১টি ওবামা থেকে ওসামা, সবার পছন্দ এই ঘড়ি ৩০ ব্যাংকের ডিজিটাল সেবা কেন ৬ দিন বন্ধ রাখা হচ্ছে নামের আগে ‘সংযুক্ত’ শব্দের ব্যবহার পরিহার দাবি শিক্ষার্থীদের অস্ট্রেলিয়ায় বাড়ছে সম্পদের বৈষম্য, ক্ষোভও তৈরি হচ্ছে
ad728

‘ভেঙে পড়েছেন’ এমি, ভবিষ্যৎ নিয়ে কী ভাবনা আর্জেন্টাইন গোলরক্ষকের

রিপোর্টারের নাম: The Daily Moon
  • সংবাদ প্রকাশের তারিখ : Oct 17, 2026 ইং
  • ৭৮১ বার
ছবির ক্যাপশন: আর্জেন্টাইন গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ

বিশ্বকাপ ফাইনালে পরাজয়ের হতাশার পর আর্জেন্টিনা জাতীয় দলে নিজের ভবিষ্যৎ নিয়ে ভাবছেন গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ।

৩৩ বছর বয়সী অ্যাস্টন ভিলার এই গোলরক্ষক চার বছর আগে কাতার বিশ্বকাপে চ্যাম্পিয়ন দলের সদস্য হিসেবে শিরোপা জিতেছিলেন। কিন্তু রোববার রাতে নিউ জার্সিতে অনুষ্ঠিত ফাইনালে স্পেনের কাছে হেরে শিরোপা হাতছাড়া হওয়ার পর শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গেই তিনি ভেঙে পড়েন।

এরপর সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে দেওয়া এক পোস্টে মার্টিনেজ ইঙ্গিত দিয়েছেন, এই হতাশার পর হয়তো আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর সময় এসে গেছে।

তিনি লিখেছেন, "আমি আবারও বিশ্বকাপ জেতার স্বপ্ন দেখেছিলাম। ট্রফিটা আবার আর্জেন্টিনায় ফিরিয়ে এনে নতুন ইতিহাস গড়ার স্বপ্ন দেখেছিলাম।"

তিনি আরও বলেন, "সত্যি বলতে, এই কষ্ট ভাষায় প্রকাশ করা কঠিন। এখন আমাকে অনেক কিছু নিয়ে ভাবতে হবে, সামনে কীভাবে এগোব তা নির্ধারণ করতে হবে। সিদ্ধান্ত নিতে হবে- এখন কি সরে দাঁড়ানোর সময় এসেছে। আমি সত্যিই দুঃখিত। আমার দেশ ও সতীর্থদের সাহায্য করার জন্য আমি সর্বোচ্চটা দিয়েছি।"

এবারের বিশ্বকাপে আর্জেন্টিনার আটটি ম্যাচের প্রতিটিতেই পুরো সময় খেলেছেন মার্টিনেজ। তিনি দুটি ম্যাচে ক্লিন শিট রাখেন এবং মোট আটটি গোল হজম করেন। এর মধ্যে একটি ছিল সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে ২-১ ব্যবধানে জয়ের ম্যাচে অ্যান্থনি গর্ডনের করা গোল।

ad728

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
ad600