ঢাকা | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রফেসর ইউনূসের সঙ্গে বিমানবন্দরে যা ঘটলো, এটা বর্বর ব্যবসার জন্য স্ত্রীর কাছে টাকা চাইলে তা যৌতুক নয় : হাইকোর্ট হাঁটুর ক্ষয় সারাতে নতুন চিকিৎসার সম্ভাবনা দেখালেন গবেষকেরা তুরস্কের বিশ্ববিদ্যালয়ে ফুল-ফান্ডেড বৃত্তি, নভেম্বরে শেষ আবেদন সরকারি দাম ১৮৩৭, ঢাকায় কেন ২৬০০ টাকায় বিক্রি হচ্ছে এলপিজি সুপার স্পেশালাইজডের মালিকানার ৯০% বিএমইউর, ১০% সরকারের ভর্তিযুদ্ধ নিয়ে সিনেমা ‘অন্যপাতা’, নেপথ্যে ৪ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এসএসসিতে অকৃতকার্য শিক্ষার্থীদের আসছে নতুন পলিসি ইবনে সিনা ট্রাস্টে চাকরির সুযোগ, কর্মস্থলে হাসপাতালে শরণার্থী থেকে বক্সার, রামলা আলির জীবন নিয়ে চলচ্চিত্র কিশোর-কিশোরীদের ৪৭% বিষণ্ণ, উদ্বিগ্ন ৩২% প্রধানমন্ত্রী, ট্রেন টিকিটের কালোবাজারি ঠেকাতে এক মাস ক্ষমতা দিন পর্দার ‘প্রহার’ থেকে সৈনিক, চলে গেলেন সেই বিশ্বনাথ পাটেকার আফগানিস্তান সিরিজের দল ঘোষণা, খেলা শুরু ১৩ অক্টোবর দেশে বছরে উৎপাদিত হয় ২ হাজার ৪৪৬ কোটি ৫০ লাখ ডিম তিন বছর পর শুরু হচ্ছে হকি লিগ, দল ১১টি ওবামা থেকে ওসামা, সবার পছন্দ এই ঘড়ি ৩০ ব্যাংকের ডিজিটাল সেবা কেন ৬ দিন বন্ধ রাখা হচ্ছে নামের আগে ‘সংযুক্ত’ শব্দের ব্যবহার পরিহার দাবি শিক্ষার্থীদের অস্ট্রেলিয়ায় বাড়ছে সম্পদের বৈষম্য, ক্ষোভও তৈরি হচ্ছে
ad728

বিসিবির নতুন সভাপতি ফারুক আহমেদ

রিপোর্টারের নাম: The Daily Moon
  • সংবাদ প্রকাশের তারিখ : Oct 16, 2026 ইং
  • ৭৮১ বার
ছবির ক্যাপশন: বিসিবির নতুন সভাপতি ফারুক আহমেদ

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন সভাপতি হয়েছেন সাবেক ক্রিকেটার ও প্রধান নির্বাচক ফারুক আহমেদ। বুধবার (২১ আগস্ট) বিসিবির জরুরি সভায় ফারুক আহমেদকে সভাপতি নির্বাচিত করা হয়েছে। এর আগে সভাপতির পদ থেকে পদত্যাগ করেছেন নাজমুল হাসান পাপন।

এদিন সকাল ১১ টায় সচিবালয়ে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সভাকক্ষে শুরু হয় বিসিবির জরুরি সভা। সেখানে উপস্থিত ছিলেন আট বিসিবি পরিচালক।

এছাড়া জাতীয় ক্রীড়া পরিষদ মনোনীত পরিচালক হিসেবে এই বোর্ড সভায় উপস্থিত ছিলেন ফারুক আহমেদ ও নাজমুল আবেদিন ফাহিম। বিসিবির দুই অভিজ্ঞ পরিচালক জালাল ইউনুস ও আহমেদ সাজ্জাদুল আলম ববির পরিবর্তে তাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে।

এর আগে বিসিবির পরিচালকের পদ থেকে পদত্যাগ করেছেন জালাল ইউনুস ও আরেক পরিচালক আহমেদ সাজ্জাদুল আলম। তারা জাতীয় ক্রীড়া পরিষদ মনোনীত পরিচালক ছিলেন।

প্রসঙ্গত, ২০১২ সালে সরকার মনোনীত সভাপতি হিসেবে বিসিবির দায়িত্ব নিয়েছিলেন নাজমুল হাসান। ২০১৩ সালের অক্টোবরে হন নির্বাচিত সভাপতি। তিন মেয়াদে বিসিবি সভাপতির দায়িত্ব পালন করেছেন। হয়েছিলেন বিগত সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রী। আগামী বছরের অক্টোবরে শেষ হওয়ার কথা ছিল নাজমুল হাসানের পরিচালনা পর্ষদের মেয়াদ।

ad728

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
ad600