ঢাকা | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রফেসর ইউনূসের সঙ্গে বিমানবন্দরে যা ঘটলো, এটা বর্বর ব্যবসার জন্য স্ত্রীর কাছে টাকা চাইলে তা যৌতুক নয় : হাইকোর্ট হাঁটুর ক্ষয় সারাতে নতুন চিকিৎসার সম্ভাবনা দেখালেন গবেষকেরা তুরস্কের বিশ্ববিদ্যালয়ে ফুল-ফান্ডেড বৃত্তি, নভেম্বরে শেষ আবেদন সরকারি দাম ১৮৩৭, ঢাকায় কেন ২৬০০ টাকায় বিক্রি হচ্ছে এলপিজি সুপার স্পেশালাইজডের মালিকানার ৯০% বিএমইউর, ১০% সরকারের ভর্তিযুদ্ধ নিয়ে সিনেমা ‘অন্যপাতা’, নেপথ্যে ৪ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এসএসসিতে অকৃতকার্য শিক্ষার্থীদের আসছে নতুন পলিসি ইবনে সিনা ট্রাস্টে চাকরির সুযোগ, কর্মস্থলে হাসপাতালে শরণার্থী থেকে বক্সার, রামলা আলির জীবন নিয়ে চলচ্চিত্র কিশোর-কিশোরীদের ৪৭% বিষণ্ণ, উদ্বিগ্ন ৩২% প্রধানমন্ত্রী, ট্রেন টিকিটের কালোবাজারি ঠেকাতে এক মাস ক্ষমতা দিন পর্দার ‘প্রহার’ থেকে সৈনিক, চলে গেলেন সেই বিশ্বনাথ পাটেকার আফগানিস্তান সিরিজের দল ঘোষণা, খেলা শুরু ১৩ অক্টোবর দেশে বছরে উৎপাদিত হয় ২ হাজার ৪৪৬ কোটি ৫০ লাখ ডিম তিন বছর পর শুরু হচ্ছে হকি লিগ, দল ১১টি ওবামা থেকে ওসামা, সবার পছন্দ এই ঘড়ি ৩০ ব্যাংকের ডিজিটাল সেবা কেন ৬ দিন বন্ধ রাখা হচ্ছে নামের আগে ‘সংযুক্ত’ শব্দের ব্যবহার পরিহার দাবি শিক্ষার্থীদের অস্ট্রেলিয়ায় বাড়ছে সম্পদের বৈষম্য, ক্ষোভও তৈরি হচ্ছে
ad728

সেমিফাইনালে যেমন হতে পারে ব্রাজিলের একাদশ

রিপোর্টারের নাম: The Daily Moon
  • সংবাদ প্রকাশের তারিখ : Oct 16, 2026 ইং
  • ৭৮১ বার
ছবির ক্যাপশন: সেমিফাইনালে যেমন হতে পারে ব্রাজিলের একাদশ

কোয়ার্টার ফাইনালে কষ্টার্জিত জয়ের পর সেমিফাইনালে উঠেছে ব্রাজিল। চিলির বিপক্ষে ১০ জনের দল নিয়ে তারা জিতেছে ১-০ গোলে। এবার তাদের লড়াই ফাইনালে উঠার। বাংলাদেশ সময় মঙ্গলবার ভোর পাঁচটায় সেলেসাওদের প্রতিপক্ষ পেরু। এই ম্যাচে কেমন একাদশ সাজাবেন ব্রাজিল কোচ তিতে?

চিলির বিপক্ষে আগের ম্যাচে লাল কার্ড দেখায় গ্যাব্রিয়েল জেসুসের না থাকা আগেই নিশ্চিত হয়েছিল। তার জায়গায় খেলতে পারেন চিলির বিপক্ষে একমাত্র গোলটি করা পাকুয়েটা। এছাড়া আগের ম্যাচের একাদশে ব্রাজিলের খুব বেশি পরিবর্তন আনার সম্ভাবনা নেই।

ব্রাজিলের হয়ে দুর্দান্ত ফর্মে থাকা ফ্রেডের সঙ্গে মাঝমাঠের দায়িত্ব সামলাবেন ক্যাসেমিরো। এছাড়া আক্রমণভাগে নেইমারের সঙ্গী হিসেবে থাকবেন লিভারপুল তারকা রবার্তো ফিরমিনো ও রিচার্লিসন।

গোলরক্ষক হিসেবে এডারসন ও এলিসন বেকারের মধ্যে প্রতিদ্বন্দ্বীতা হলেও শেষ পর্যন্ত একাদশে দেখা যাবে ম্যান সিটি তারকা এডারসনকেই। রক্ষণে তার সামনে থাকবেন দানিলো, মার্কুইনিস, থিয়েগো সিলভা ও লোদি।

পেরুর আন্দ্রে কাররিলোও লাল কার্ড দেখেছেন আগের ম্যাচে। ব্রাজিলের বিপক্ষে তাই সেমিফাইনালে তার থাকা হচ্ছে না। কাররিলোর জায়গা নেবেন জিয়ানলুকা লাপাডোলা। এছাড়া একাদশে আর কোনো পরীক্ষা চালাবেন না পেরু কোচ রিকার্দো গারেকা।

ব্রাজিলের সম্ভাব্য একাদশ:

এডারসন;
দানিলো, মারকুইনিস, থিয়েগো সিলভা, লোদি;
ক্যাসেমিরো, ফ্রেড;
পাউকেটা, ফিরমিনো, রিচার্লিসন;
নেইমার

পেরুর সম্ভাব্য একাদশ:

গ্যালিজ;
করজো, রামোস, সান্টামারিয়া, ট্র্যাকো;
ওরমেনো, পেনা, তাপিয়া, ইটুন, কিউয়েভা;
ল্যাপডুলা

ad728

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
ad600