ঢাকা | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রফেসর ইউনূসের সঙ্গে বিমানবন্দরে যা ঘটলো, এটা বর্বর ব্যবসার জন্য স্ত্রীর কাছে টাকা চাইলে তা যৌতুক নয় : হাইকোর্ট হাঁটুর ক্ষয় সারাতে নতুন চিকিৎসার সম্ভাবনা দেখালেন গবেষকেরা তুরস্কের বিশ্ববিদ্যালয়ে ফুল-ফান্ডেড বৃত্তি, নভেম্বরে শেষ আবেদন সরকারি দাম ১৮৩৭, ঢাকায় কেন ২৬০০ টাকায় বিক্রি হচ্ছে এলপিজি সুপার স্পেশালাইজডের মালিকানার ৯০% বিএমইউর, ১০% সরকারের ভর্তিযুদ্ধ নিয়ে সিনেমা ‘অন্যপাতা’, নেপথ্যে ৪ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এসএসসিতে অকৃতকার্য শিক্ষার্থীদের আসছে নতুন পলিসি ইবনে সিনা ট্রাস্টে চাকরির সুযোগ, কর্মস্থলে হাসপাতালে শরণার্থী থেকে বক্সার, রামলা আলির জীবন নিয়ে চলচ্চিত্র কিশোর-কিশোরীদের ৪৭% বিষণ্ণ, উদ্বিগ্ন ৩২% প্রধানমন্ত্রী, ট্রেন টিকিটের কালোবাজারি ঠেকাতে এক মাস ক্ষমতা দিন পর্দার ‘প্রহার’ থেকে সৈনিক, চলে গেলেন সেই বিশ্বনাথ পাটেকার আফগানিস্তান সিরিজের দল ঘোষণা, খেলা শুরু ১৩ অক্টোবর দেশে বছরে উৎপাদিত হয় ২ হাজার ৪৪৬ কোটি ৫০ লাখ ডিম তিন বছর পর শুরু হচ্ছে হকি লিগ, দল ১১টি ওবামা থেকে ওসামা, সবার পছন্দ এই ঘড়ি ৩০ ব্যাংকের ডিজিটাল সেবা কেন ৬ দিন বন্ধ রাখা হচ্ছে নামের আগে ‘সংযুক্ত’ শব্দের ব্যবহার পরিহার দাবি শিক্ষার্থীদের অস্ট্রেলিয়ায় বাড়ছে সম্পদের বৈষম্য, ক্ষোভও তৈরি হচ্ছে
ad728

ফাইনালের আগে দেখা হচ্ছে না দুই চিরপ্রতিদ্বন্দ্বীর

রিপোর্টারের নাম: The Daily Moon
  • সংবাদ প্রকাশের তারিখ : Oct 17, 2026 ইং
  • ৭৮১ বার
ছবির ক্যাপশন: ফাইনালের আগে দেখা হচ্ছে না দুই চিরপ্রতিদ্বন্দ্বীর

নিজেদের গ্রুপে শীর্ষস্থান আগেই নিশ্চিত করেছে ব্রাজিল। আরেক গ্রুপে নিশ্চিত হয়েছে আর্জেন্টিনার সেরা দুইয়ে থাকা। চলতি কোপা আমেরিকায় ফাইনালের আগে তাই চিরপ্রতিদ্বন্দ্বী দুই দলের দেখা হচ্ছে না। বাংলাদেশ সময় শুক্রবার ভোরে ‘এ’ গ্রুপের ম্যাচে চিলিকে ২-০ গোলে হারায় প্যারাগুয়ে। তাতেই আর্জেন্টিনার শীর্ষ দুইয়ে থাকা নিশ্চিত হয়ে যায়।

তিন ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে লিওনেল স্কালোনির দল। ৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে প্যারাগুয়ে। চার ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে চিলি আছে তৃতীয় স্থানে। এদিন গ্রুপের তলানির দল বলিভিয়াকে ২-০ গোলে হারানো উরুগুয়ের পয়েন্ট ৪, তারা আছে চার নম্বরে। এই গ্রুপের শেষ রাউন্ডে বাংলাদেশ সময় মঙ্গলবার ভোরে আর্জেন্টিনার প্রতিপক্ষ বলিভিয়া; প্যারাগুয়ে খেলবে উরুগুয়ের বিপক্ষে।

‘বি’ গ্রুপের চ্যাম্পিয়ন ব্রাজিল কোয়ার্টার-ফাইনালে খেলবে ‘এ’ গ্রুপের চতুর্থ হওয়া দলের বিপক্ষে। পয়েন্ট টেবিলের বর্তমান অবস্থা অনুযায়ী, শেষ আটে নেইমাররা মুখোমুখি হতে পারে লুইস সুয়ারেস-এদিনসন কাভানির দল উরুগুয়ের।

যদিও গ্রুপ পর্বের শেষ রাউন্ডে পাল্টে যেতে পারে হিসাব। প্যারাগুয়েকে হারিয়ে স্বাগতিকদের মুখোমুখি হওয়া এড়ানোর সুযোগ আছে উরুগুয়ের সামনে। সেক্ষেত্রে চিলিকে প্রতিপক্ষ হিসেবে পাবে ব্রাজিল।

শেষ রাউন্ডে ‘বি’ গ্রুপের পয়েন্ট তালিকাতেও হতে পারে রদবদল। চার ম্যাচই খেলে ফেলা কলম্বিয়া ৪ পয়েন্ট নিয়ে আছে দুইয়ে। তিন ম্যাচে সমান ৪ পয়েন্ট পেরুর। সমান ম্যাচে ২ পয়েন্ট নিয়ে চারে একুয়েডর। তাদের সমান পয়েন্ট নিয়ে তলানিতে ভেনেজুয়েলা।

বর্তমান পয়েন্ট তালিকার হিসাবে কোয়ার্টার-ফাইনালে একুয়েডরকে পাবে আর্জেন্টিনা। একই পর্বে পেরুর প্রতিপক্ষ হতে পারে প্যারাগুয়ে। কলম্বিয়া মুখোমুখি হতে পারে চিলির। এই হিসাবেও আসতে পারে বদল। ‘বি’ গ্রুপের শেষ রাউন্ডে বাংলাদেশ সময় সোমবার ভোরে ব্রাজিলের প্রতিপক্ষ একুয়েডর; অন্য ম্যাচে মুখোমুখি হবে পেরু-ভেনেজুয়েলা।

ব্রাজিল কোয়ার্টার-ফাইনালে জিতলে শেষ চারে তারা মুখোমুখি হবে প্রথম কোয়ার্টার-ফাইনালের বিজয়ীর সঙ্গে; যেখানে লড়বে ‘বি’ গ্রুপের রানার্সআপ ও ‘এ’ গ্রুপের তৃতীয় হওয়া দল। আর্জেন্টিনা শেষ ম্যাচে হোঁচট খেলেও অন্তত গ্রুপ রানার্সআপ হবে তারা। তাই গ্রুপের শেষ রাউন্ডের ফল যাই হোক না কেন, কোয়ার্টার-ফাইনালে দ্বিতীয় অর্ধে পড়বে আর্জেন্টিনা।

ad728

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
ad600