ঢাকা | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রফেসর ইউনূসের সঙ্গে বিমানবন্দরে যা ঘটলো, এটা বর্বর ব্যবসার জন্য স্ত্রীর কাছে টাকা চাইলে তা যৌতুক নয় : হাইকোর্ট হাঁটুর ক্ষয় সারাতে নতুন চিকিৎসার সম্ভাবনা দেখালেন গবেষকেরা তুরস্কের বিশ্ববিদ্যালয়ে ফুল-ফান্ডেড বৃত্তি, নভেম্বরে শেষ আবেদন সরকারি দাম ১৮৩৭, ঢাকায় কেন ২৬০০ টাকায় বিক্রি হচ্ছে এলপিজি সুপার স্পেশালাইজডের মালিকানার ৯০% বিএমইউর, ১০% সরকারের ভর্তিযুদ্ধ নিয়ে সিনেমা ‘অন্যপাতা’, নেপথ্যে ৪ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এসএসসিতে অকৃতকার্য শিক্ষার্থীদের আসছে নতুন পলিসি ইবনে সিনা ট্রাস্টে চাকরির সুযোগ, কর্মস্থলে হাসপাতালে শরণার্থী থেকে বক্সার, রামলা আলির জীবন নিয়ে চলচ্চিত্র কিশোর-কিশোরীদের ৪৭% বিষণ্ণ, উদ্বিগ্ন ৩২% প্রধানমন্ত্রী, ট্রেন টিকিটের কালোবাজারি ঠেকাতে এক মাস ক্ষমতা দিন পর্দার ‘প্রহার’ থেকে সৈনিক, চলে গেলেন সেই বিশ্বনাথ পাটেকার আফগানিস্তান সিরিজের দল ঘোষণা, খেলা শুরু ১৩ অক্টোবর দেশে বছরে উৎপাদিত হয় ২ হাজার ৪৪৬ কোটি ৫০ লাখ ডিম তিন বছর পর শুরু হচ্ছে হকি লিগ, দল ১১টি ওবামা থেকে ওসামা, সবার পছন্দ এই ঘড়ি ৩০ ব্যাংকের ডিজিটাল সেবা কেন ৬ দিন বন্ধ রাখা হচ্ছে নামের আগে ‘সংযুক্ত’ শব্দের ব্যবহার পরিহার দাবি শিক্ষার্থীদের অস্ট্রেলিয়ায় বাড়ছে সম্পদের বৈষম্য, ক্ষোভও তৈরি হচ্ছে
ad728

একটি বৃক্ষ, একটি গল্প; গাছ লাগান,পরিবেশ বাঁচান

রিপোর্টারের নাম: The Daily Moon
  • সংবাদ প্রকাশের তারিখ : Oct 17, 2026 ইং
  • ৭৮১ বার
ছবির ক্যাপশন: একটি বৃক্ষ, একটি গল্প; গাছ লাগান,পরিবেশ বাঁচান

আজ (৫ জুন) বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে লক্ষ্মীপুরে পরিবেশ কথন শীর্ষক আলোচনা সভা ও গাছের চারা বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। লক্ষ্মীপুর প্রেসক্লাব প্রাঙ্গণে বেলা বারটায় জাতীয় পরিবেশ ও কৃষি উন্নয়ন ভিত্তিক সংগঠন 'সবুজ বাংলাদেশে'র আয়োজনে এ কর্মসূচি পালন করা হয়। বক্তরা বলেন, একটি বৃক্ষ, একটি গল্প; গাছ লাগান,পরিবেশ বাঁচান।

সংগঠনটির সভাপতি শাহীন আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষীপুর সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মাইন উদ্দিন পাঠান। বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল মালেক, সাবেক সম্পাদক সাইদুল ইসলাম পাবেল, ইয়ুথ লীডারশীপ এর সভাপতি নেয়ামত উল্লাহ, সংগঠনের সহ-সভাপতি এ কে এম মাহবুবুর রশিদ প্রমুখ।

সভায় বক্তারা সুন্দর পরিবেশ রক্ষায় অবৈধ ইটভাটা বন্ধ, নদ-নদী দখল দূষণমুক্ত রাখা, প্লাষ্টিক পণ্য পরিহারসহ পরিবেশ সচেতনতার উপর গুরুত্বারোপর করেন। বক্তারা বলেন, বেশি বেশি গাছ লাগাতে হবে, আমাদের পরিবেশকে বাঁচাতে হবে। একই সঙ্গে আগামী প্রজম্মের জন্য একটি উন্নত ও সুন্দর পরিবেশ উপহার দেওয়ার আহবান জানান। পরে পথচারীদের মাঝে বিভিন্ন বনজ ও ফলজ গাছের শতাধিক চারা বিতরণ করেন অতিথিরা।

ad728

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
ad600