ঢাকা | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রফেসর ইউনূসের সঙ্গে বিমানবন্দরে যা ঘটলো, এটা বর্বর ব্যবসার জন্য স্ত্রীর কাছে টাকা চাইলে তা যৌতুক নয় : হাইকোর্ট হাঁটুর ক্ষয় সারাতে নতুন চিকিৎসার সম্ভাবনা দেখালেন গবেষকেরা তুরস্কের বিশ্ববিদ্যালয়ে ফুল-ফান্ডেড বৃত্তি, নভেম্বরে শেষ আবেদন সরকারি দাম ১৮৩৭, ঢাকায় কেন ২৬০০ টাকায় বিক্রি হচ্ছে এলপিজি সুপার স্পেশালাইজডের মালিকানার ৯০% বিএমইউর, ১০% সরকারের ভর্তিযুদ্ধ নিয়ে সিনেমা ‘অন্যপাতা’, নেপথ্যে ৪ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এসএসসিতে অকৃতকার্য শিক্ষার্থীদের আসছে নতুন পলিসি ইবনে সিনা ট্রাস্টে চাকরির সুযোগ, কর্মস্থলে হাসপাতালে শরণার্থী থেকে বক্সার, রামলা আলির জীবন নিয়ে চলচ্চিত্র কিশোর-কিশোরীদের ৪৭% বিষণ্ণ, উদ্বিগ্ন ৩২% প্রধানমন্ত্রী, ট্রেন টিকিটের কালোবাজারি ঠেকাতে এক মাস ক্ষমতা দিন পর্দার ‘প্রহার’ থেকে সৈনিক, চলে গেলেন সেই বিশ্বনাথ পাটেকার আফগানিস্তান সিরিজের দল ঘোষণা, খেলা শুরু ১৩ অক্টোবর দেশে বছরে উৎপাদিত হয় ২ হাজার ৪৪৬ কোটি ৫০ লাখ ডিম তিন বছর পর শুরু হচ্ছে হকি লিগ, দল ১১টি ওবামা থেকে ওসামা, সবার পছন্দ এই ঘড়ি ৩০ ব্যাংকের ডিজিটাল সেবা কেন ৬ দিন বন্ধ রাখা হচ্ছে নামের আগে ‘সংযুক্ত’ শব্দের ব্যবহার পরিহার দাবি শিক্ষার্থীদের অস্ট্রেলিয়ায় বাড়ছে সম্পদের বৈষম্য, ক্ষোভও তৈরি হচ্ছে
ad728

দক্ষিণ আফ্রিকার কাছে হারল পাকিস্তান

রিপোর্টারের নাম: The Daily Moon
  • সংবাদ প্রকাশের তারিখ : Oct 17, 2026 ইং
  • ৭৮১ বার
ছবির ক্যাপশন: দক্ষিণ আফ্রিকার কাছে হারল পাকিস্তান

ওয়ানডে সিরিজ হারের পর টি-টোয়েন্টি সিরিজেও পাকিস্তানের কাছে হার দিয়ে শুরু হয়েছিল স্বাগতিক দক্ষিণ আফ্রিকার। তবে এবার আর ভুল করেনি হেনরিক ক্লাসেনের দল। ৬ ওভার হাতে রেখে ৬ উইকেটের বড় ব্যবধানে বাবর আজমের দলকে হারিয়ে সমতায় ফিরে এসেছে প্রোটিয়ারা।

জোহানেসবার্গের ওয়ান্ডারার্স স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে আজ দক্ষিণ আফ্রিকাকে মাত্র ১৪১ রানের লক্ষ্য ছুঁড়ে দেয় পাকিস্তান। জবাব দিতে নেমে মাত্র ১৪ ওভারে ৪ উইকেট হারিয়েই লক্ষ্যে পৌঁছে যায় স্বাগতিকরা।

মূলতঃ এইডেন মারক্রাম এবং হেনরিক ক্লাসেনের দৃঢ়তাপূর্ণ ব্যাটিংয়েই আজ জয়ের লক্ষ্যে পৌঁছায় দক্ষিণ আফ্রিকা। ১৪১ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুটা ছিল তাদের দুর্দান্ত। ৪.৩ ওভারে ৪৪ রানের জুটি গড়ে বিচ্ছিন্ন হন তারা। ১০ বলে খেলেন ১৫ রানের ইনিংস। তবে ৩০ বলে ৫৪ রানের ঝড়ো ইনিংস খেলেন এইডেন মারক্রাম।

উইহান লুব খেলেন ৭ বলে ১২ রানের ইনিংস। অধিনায়ক হেনরিক ক্লাসেন অপরাজিত থাকেন ২১ বলে ৩৬ রানে। জর্জ লিন্ডেও ১০ বলে ২০ রানে অপরাজিত থেকে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন। পাকিস্তানের হয়ে ২ উইকেট নেন উসমান কাদির। ১টি করে উইকেট নেন মোহাম্মদ হাসনাইন এবং হাসান আলি।

এর আগে টস জিতে ব্যাট করতে নেমে প্রোটিয়া বোলারদের সামনে দাঁড়াতেই পারেনি পাকিস্তানি ব্যাটসম্যানরা। অধিনায়ক বাবর আজমই কেবল লড়াই করলেন। ৫০ বল খেলে তিনি করেন ৫০ রান। এছাড়া ২৩ বলে ৩২ রান করেন মোহাম্মদ হাফিজ।

আগের ম্যাচে দলের জয়ে অবদান রাখা মোহাম্মদ রিজওয়ান আউট হয়েছেন কোনো রান না করেই। শারজিল খান আউট হন ৮ রান করে। হায়দার আলি করেন ১২ রান। এছাড়া আর কোনো ব্যাটসম্যানই দুই অংকের ঘর স্পর্শ করতে পারেনি।

শেষ পর্যন্ত ৯ উইকেট হারিয়ে পাকিস্তান সংগ্রহ করে ১৪০ রান। প্রোটিয়াদের মধ্যে জর্জ লিন্ডে ২৩ রান দিয়ে নেন ৩ উইকেট। লিজাড উইলিয়ামস ৩৫ রানে নেন ৩ উইকেট। ১টি করে উইকেট নেন তাবরিজ শামসি এবং সিসান্দা মাগালা।

ad728

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
ad600