ঢাকা | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রফেসর ইউনূসের সঙ্গে বিমানবন্দরে যা ঘটলো, এটা বর্বর ব্যবসার জন্য স্ত্রীর কাছে টাকা চাইলে তা যৌতুক নয় : হাইকোর্ট হাঁটুর ক্ষয় সারাতে নতুন চিকিৎসার সম্ভাবনা দেখালেন গবেষকেরা তুরস্কের বিশ্ববিদ্যালয়ে ফুল-ফান্ডেড বৃত্তি, নভেম্বরে শেষ আবেদন সরকারি দাম ১৮৩৭, ঢাকায় কেন ২৬০০ টাকায় বিক্রি হচ্ছে এলপিজি সুপার স্পেশালাইজডের মালিকানার ৯০% বিএমইউর, ১০% সরকারের ভর্তিযুদ্ধ নিয়ে সিনেমা ‘অন্যপাতা’, নেপথ্যে ৪ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এসএসসিতে অকৃতকার্য শিক্ষার্থীদের আসছে নতুন পলিসি ইবনে সিনা ট্রাস্টে চাকরির সুযোগ, কর্মস্থলে হাসপাতালে শরণার্থী থেকে বক্সার, রামলা আলির জীবন নিয়ে চলচ্চিত্র কিশোর-কিশোরীদের ৪৭% বিষণ্ণ, উদ্বিগ্ন ৩২% প্রধানমন্ত্রী, ট্রেন টিকিটের কালোবাজারি ঠেকাতে এক মাস ক্ষমতা দিন পর্দার ‘প্রহার’ থেকে সৈনিক, চলে গেলেন সেই বিশ্বনাথ পাটেকার আফগানিস্তান সিরিজের দল ঘোষণা, খেলা শুরু ১৩ অক্টোবর দেশে বছরে উৎপাদিত হয় ২ হাজার ৪৪৬ কোটি ৫০ লাখ ডিম তিন বছর পর শুরু হচ্ছে হকি লিগ, দল ১১টি ওবামা থেকে ওসামা, সবার পছন্দ এই ঘড়ি ৩০ ব্যাংকের ডিজিটাল সেবা কেন ৬ দিন বন্ধ রাখা হচ্ছে নামের আগে ‘সংযুক্ত’ শব্দের ব্যবহার পরিহার দাবি শিক্ষার্থীদের অস্ট্রেলিয়ায় বাড়ছে সম্পদের বৈষম্য, ক্ষোভও তৈরি হচ্ছে
ad728

শ্রীলংকা সফরে নতুন তিন মুখ, সাকিবের জায়গায় শুভাগত

রিপোর্টারের নাম: The Daily Moon
  • সংবাদ প্রকাশের তারিখ : Oct 17, 2026 ইং
  • ৭৮১ বার
ছবির ক্যাপশন: শ্রীলংকা সফরে নতুন তিন মুখ, সাকিবের জায়গায় শুভাগত

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্টে ভরাডুবি হয়েছে বাংলাদেশের। এবার মুমিনুল হকদের মিশন শ্রীলঙ্কায়। আগামী ১২ এপ্রিল দুই টেস্ট ম্যাচের সিরিজ খেলতে দেশটির উদ্দেশে বিমানে উঠবেন বাংলাদেশ দলের ক্রিকেটাররা। এই সিরিজের জন্য ২১ সদস্যের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

শ্রীলঙ্কা সফরের ২১ সদস্যের প্রাথমিক স্কোয়াড:

মুমিনুল হক, লিটন দাস, মোহাম্মদ মিঠুন, মুশফিকুর রহিম, তামিম ইকবাল, সাদমান ইসলাম, আবু জায়েদ, তাইজুল ইসলাম, নাজমুল হোসেন, মেহেদী হাসান, নাঈম হাসান, তাসকিন আহমেদ, এবাদত হোসেন, সাইফ হাসান, ইয়াসির আলী, শরিফুল ইসলাম, খালেদ আহমেদ, মুকিদুল ইসলাম, শুভগত হোম, শহীদুল ইসলাম, নুরুল হাসান।

যেখানে সুযোগ পেয়েছেন তিন নতুন মুখ। শরিফুল ইসলাম ও মুকিদুল ইসলাম মুগ্ধের সঙ্গে সুযোগ পেয়েছেন শহীদুল ইসলাম। তারা তিনজনই পেসার। তাদেরকে নিজেদের ভবিষ্যৎ মনে করেই দলে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু।

তিনি বলেন, ‘তারা (শরিফুল, মুকিদুল ও শহীদুল) আমাদের এইচপির খেলোয়াড় এবং যেখানেই খেলেছে ভালো করেছে। বিশেষ করে প্রথম শ্রেণির ক্রিকেটে মুকিদুল ও শহীদুল বিশেষ নজর কেড়েছে। তারাই আমাদের টেস্টের ভবিষ্যৎ। বয়সও তাদের পক্ষেই আছে।’

চোটের কারণে দলে সুযোগ পাননি পেসার হাসান মাহমুদ। আইপিএলের কারণে এই টেস্ট সিরিজে খেলতে পারবেন না তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান। তাঁর জায়গায় দলে ফিরেছেন অলরাউন্ডার শুভাগত হোম চৌধুরী। প্রায় পাঁচ বছর পর জাতীয় দলে ডাক পেলেন ৩৪ বছর বয়সী এ ক্রিকেটার। ২০১৬ সালের অক্টোবরে ইংল্যান্ডের বিপক্ষে টেস্টে বাংলাদেশের হয়ে সর্বশেষ মাঠে নেমেছিলেন তিনি।

এই প্রসঙ্গে তিনি বলেন, ‘একটা লম্বা সময় পর ফিরল শুভাগত। তবে প্রথম শ্রেণির ক্রিকেটে সে নিয়মিত পারফরমার। আমরা তাকে ব্যাটিং অলরাউন্ডার হিসেবে বিবেচনা করছি। তবে তার স্পিন আমাদের বাড়তি একটা অপশনও দেবে।’

ad728

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
ad600