ঢাকা | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রফেসর ইউনূসের সঙ্গে বিমানবন্দরে যা ঘটলো, এটা বর্বর ব্যবসার জন্য স্ত্রীর কাছে টাকা চাইলে তা যৌতুক নয় : হাইকোর্ট হাঁটুর ক্ষয় সারাতে নতুন চিকিৎসার সম্ভাবনা দেখালেন গবেষকেরা তুরস্কের বিশ্ববিদ্যালয়ে ফুল-ফান্ডেড বৃত্তি, নভেম্বরে শেষ আবেদন সরকারি দাম ১৮৩৭, ঢাকায় কেন ২৬০০ টাকায় বিক্রি হচ্ছে এলপিজি সুপার স্পেশালাইজডের মালিকানার ৯০% বিএমইউর, ১০% সরকারের ভর্তিযুদ্ধ নিয়ে সিনেমা ‘অন্যপাতা’, নেপথ্যে ৪ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এসএসসিতে অকৃতকার্য শিক্ষার্থীদের আসছে নতুন পলিসি ইবনে সিনা ট্রাস্টে চাকরির সুযোগ, কর্মস্থলে হাসপাতালে শরণার্থী থেকে বক্সার, রামলা আলির জীবন নিয়ে চলচ্চিত্র কিশোর-কিশোরীদের ৪৭% বিষণ্ণ, উদ্বিগ্ন ৩২% প্রধানমন্ত্রী, ট্রেন টিকিটের কালোবাজারি ঠেকাতে এক মাস ক্ষমতা দিন পর্দার ‘প্রহার’ থেকে সৈনিক, চলে গেলেন সেই বিশ্বনাথ পাটেকার আফগানিস্তান সিরিজের দল ঘোষণা, খেলা শুরু ১৩ অক্টোবর দেশে বছরে উৎপাদিত হয় ২ হাজার ৪৪৬ কোটি ৫০ লাখ ডিম তিন বছর পর শুরু হচ্ছে হকি লিগ, দল ১১টি ওবামা থেকে ওসামা, সবার পছন্দ এই ঘড়ি ৩০ ব্যাংকের ডিজিটাল সেবা কেন ৬ দিন বন্ধ রাখা হচ্ছে নামের আগে ‘সংযুক্ত’ শব্দের ব্যবহার পরিহার দাবি শিক্ষার্থীদের অস্ট্রেলিয়ায় বাড়ছে সম্পদের বৈষম্য, ক্ষোভও তৈরি হচ্ছে
ad728

সরকারকে অবশ্যই জনগণের কাঠগড়ায় দাঁড়াতে হবে: ফখরুল

রিপোর্টারের নাম: The Daily Moon
  • সংবাদ প্রকাশের তারিখ : Oct 17, 2026 ইং
  • ৭৮১ বার
ছবির ক্যাপশন: সরকারকে অবশ্যই জনগণের কাঠগড়ায় দাঁড়াতে হবে: ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, মানবাধিকার লঙ্ঘন আজকে আওয়ামী লীগের একটা স্বাভাবিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। মানবাধিকার লঙ্ঘন করে তারা সংবিধান লঙ্ঘন করছে। এজন্যই তাদেরকে অবশ্যই একদিন না একদিন জনগণের কাঠগড়ায় দাঁড়াতে হবে।

বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে এক ভার্চুয়াল আলোচনায় তিনি এসব কথা বলেন।

ফখরুল বলেন, এই দিনটি যখন আমরা পালন করছি-আসুন আমরা সবাই সচেতন হই। আমরা দেশের অবস্থা সম্পর্কে, বিশ্বের অবস্থা সম্পর্কে আরো ভালো করে জানি-কীভাবে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে। সবাই ঐক্যবদ্ধ হই। জনগণকে সঙ্গে নিয়ে আমরা আমাদের অধিকার ফিরিয়ে আনি।

বিএনপি মহাসচিব বলেন, আমি অনেকের বাসায় গিয়েছি। তাদের মা-বোন-ভাই তাদের এখনও যে আহজারি- এটা কখনোই মেনে নেওয়ার মতো নয়। কিছুক্ষণ আগে আমাকে ফোন করেছিলেন আমাদের আরেকজন মুন্না, আমার পাশেই থাকে দক্ষিনখাণে। তার মা কিছুক্ষণ আগে ফোন করে বলছিলেন যে, বাবা আমার ছেলেটা হারিয়ে যাওয়ার ৮ বছর হলো। তাকে খুঁজতে গিয়ে বাবাও হারিয়ে গেলো। এই যে ডিজ অ্যাপিয়ারেন্স।

তিনি বলেন, তাদের অপরাধ-তাদের সুনির্দিষ্ট রাজনৈতিক চিন্তা ছিল, সরকারের মত থেকে ভিন্নমত পোষণ করতো। এই কারণে তাদেরকে হারিয়ে যেতে হয়েছে, খুন হতে হয়েছে। আজকে ইলিয়াস আলীর বাসায় যখন যাই, তখন মনে আছে তার ছোট্ট মেয়েটি যার বয়স ৬ বছর ছিলো এখন তার বয়স প্রায় ১৩/১৪ বছর। তার চোখের দিকে আমি তাঁকাতে পারি না- এটা হলো বাস্তবতা।

ভার্চুয়াল আলোচনায় বিভিন্ন দেশ ও আন্তর্জাতিক সংস্থার কূটনীতিকরা অংশ নেয়ায় তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন বিএনপি মহাসচিব। ভার্চুয়াল আলোচনায় ঢাকাস্থ যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, কানাডা, তুরস্ক, নরওয়ে, সুইজারল্যান্ড, জাপান, ওমান, প্যালেস্টাইনের কূটনীতিকগণ এবং জাতিসংঘ, আইআরআই, আইসিআরসি প্রভৃতি আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা অংশ নেন।

ad728

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
ad600