ঢাকা | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রফেসর ইউনূসের সঙ্গে বিমানবন্দরে যা ঘটলো, এটা বর্বর ব্যবসার জন্য স্ত্রীর কাছে টাকা চাইলে তা যৌতুক নয় : হাইকোর্ট হাঁটুর ক্ষয় সারাতে নতুন চিকিৎসার সম্ভাবনা দেখালেন গবেষকেরা তুরস্কের বিশ্ববিদ্যালয়ে ফুল-ফান্ডেড বৃত্তি, নভেম্বরে শেষ আবেদন সরকারি দাম ১৮৩৭, ঢাকায় কেন ২৬০০ টাকায় বিক্রি হচ্ছে এলপিজি সুপার স্পেশালাইজডের মালিকানার ৯০% বিএমইউর, ১০% সরকারের ভর্তিযুদ্ধ নিয়ে সিনেমা ‘অন্যপাতা’, নেপথ্যে ৪ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এসএসসিতে অকৃতকার্য শিক্ষার্থীদের আসছে নতুন পলিসি ইবনে সিনা ট্রাস্টে চাকরির সুযোগ, কর্মস্থলে হাসপাতালে শরণার্থী থেকে বক্সার, রামলা আলির জীবন নিয়ে চলচ্চিত্র কিশোর-কিশোরীদের ৪৭% বিষণ্ণ, উদ্বিগ্ন ৩২% প্রধানমন্ত্রী, ট্রেন টিকিটের কালোবাজারি ঠেকাতে এক মাস ক্ষমতা দিন পর্দার ‘প্রহার’ থেকে সৈনিক, চলে গেলেন সেই বিশ্বনাথ পাটেকার আফগানিস্তান সিরিজের দল ঘোষণা, খেলা শুরু ১৩ অক্টোবর দেশে বছরে উৎপাদিত হয় ২ হাজার ৪৪৬ কোটি ৫০ লাখ ডিম তিন বছর পর শুরু হচ্ছে হকি লিগ, দল ১১টি ওবামা থেকে ওসামা, সবার পছন্দ এই ঘড়ি ৩০ ব্যাংকের ডিজিটাল সেবা কেন ৬ দিন বন্ধ রাখা হচ্ছে নামের আগে ‘সংযুক্ত’ শব্দের ব্যবহার পরিহার দাবি শিক্ষার্থীদের অস্ট্রেলিয়ায় বাড়ছে সম্পদের বৈষম্য, ক্ষোভও তৈরি হচ্ছে
ad728

সরকারি প্রণোদনা নিয়েও দুর্নীতি হচ্ছে : মির্জা ফখরুল

রিপোর্টারের নাম: The Daily Moon
  • সংবাদ প্রকাশের তারিখ : Oct 17, 2026 ইং
  • ৭৮১ বার
ছবির ক্যাপশন: সরকারি প্রণোদনা নিয়েও দুর্নীতি হচ্ছে : মির্জা ফখরুল

করোনা মহামারিতে সরকারি প্রণোদনা নিয়েও দুর্নীতি হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, করোনায় যে প্রণোদনা দেওয়া হয়েছে এটিও দুর্নীতির থেকে বাদ পড়ছে না।

বুধবার (৫ মে) বিকেলে করোনা রোগীদের স্বাস্থ্যসেবা দিতে জিয়াউর রহমান ফাউন্ডেশনে তৈরি ‘জেডআরএফ ট্রিটমেন্ট অ্যাপস’ এর উদ্বোধন উপলক্ষে এক ভার্চুয়াল অনুষ্ঠানে এসব কথা বলেন মির্জা ফখরুল ইসলাম। করোনাভাইরাসে সংক্রমিত রোগীদের চিকিৎসার জন্য অ্যাপটি জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের প্রয়াত সভাপতি শফিউল বারী বাবুকে উৎসর্গ করা হয়। অনুষ্ঠানে লন্ডন থেকে ফাউন্ডেশনের চেয়ারম্যান তারেক রহমানের ভিডিও বার্তা প্রচার করা হয়।

বর্তমান সরকার সম্পূর্ণভাবে জনবিচ্ছিন্ন দাবি করে মির্জা ফখরুল বলেন, যেহেতু তারা জনগণের ভোটে নির্বাচিত না তাই তাদের কোনো জবাবদিহিতাও নেই। সেজন্য মানুষের জীবন-জীবিকার প্রশ্নেও তাদের কোনো দায়িত্ববোধ নাই। দায়িত্বহীনতার কারণে, জবাবহীনতার কারণে আজ গোটা জাতি চরম বিপদের মুখে।

করোনা সংক্রমণ ঠেকাতে সরকার ব্যর্থ উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, মহামারি শুরুর পর থেকেই সরকারের চরম অযোগ্যতা ও অজ্ঞানতা এই ভাইরাসকে নিয়ন্ত্রণের বাইরে ঠেলে দিয়েছে। দুর্ভাগ্যজনকভাবে আমাদের এখানে করোনা চিকিৎসার জন্যে সরকারের তরফ থেকে ওই ধরনের কোনো ব্যবস্থাই নেওয়া হয়নি।

করোনা মহামারির মতো সংকট গণতান্ত্রিক সরকার ছাড়া মোকাবিলা করা সম্ভব নয় উল্লেখ করে বিএনপির মহাসচিব বলেন, সেজন্য সবচেয়ে বেশি প্রয়োজন গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা তৈরি করা। গণতান্ত্রিক সরকার তৈরি করা, গণতান্ত্রিক পার্লামেন্ট ব্যবস্থা চালু করা।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়ে মির্জা ফখরুল বলেন, আমাদের দেশনেত্রী অত্যন্ত অসুস্থ অবস্থায় হাসপাতালে আছেন। আসুন আমরা সবাই মিলে, তার রোগমুক্তির জন্য আন্তরিকতার সঙ্গে দোয়া করি।

ad728

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
ad600