ঢাকা | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রফেসর ইউনূসের সঙ্গে বিমানবন্দরে যা ঘটলো, এটা বর্বর ব্যবসার জন্য স্ত্রীর কাছে টাকা চাইলে তা যৌতুক নয় : হাইকোর্ট হাঁটুর ক্ষয় সারাতে নতুন চিকিৎসার সম্ভাবনা দেখালেন গবেষকেরা তুরস্কের বিশ্ববিদ্যালয়ে ফুল-ফান্ডেড বৃত্তি, নভেম্বরে শেষ আবেদন সরকারি দাম ১৮৩৭, ঢাকায় কেন ২৬০০ টাকায় বিক্রি হচ্ছে এলপিজি সুপার স্পেশালাইজডের মালিকানার ৯০% বিএমইউর, ১০% সরকারের ভর্তিযুদ্ধ নিয়ে সিনেমা ‘অন্যপাতা’, নেপথ্যে ৪ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এসএসসিতে অকৃতকার্য শিক্ষার্থীদের আসছে নতুন পলিসি ইবনে সিনা ট্রাস্টে চাকরির সুযোগ, কর্মস্থলে হাসপাতালে শরণার্থী থেকে বক্সার, রামলা আলির জীবন নিয়ে চলচ্চিত্র কিশোর-কিশোরীদের ৪৭% বিষণ্ণ, উদ্বিগ্ন ৩২% প্রধানমন্ত্রী, ট্রেন টিকিটের কালোবাজারি ঠেকাতে এক মাস ক্ষমতা দিন পর্দার ‘প্রহার’ থেকে সৈনিক, চলে গেলেন সেই বিশ্বনাথ পাটেকার আফগানিস্তান সিরিজের দল ঘোষণা, খেলা শুরু ১৩ অক্টোবর দেশে বছরে উৎপাদিত হয় ২ হাজার ৪৪৬ কোটি ৫০ লাখ ডিম তিন বছর পর শুরু হচ্ছে হকি লিগ, দল ১১টি ওবামা থেকে ওসামা, সবার পছন্দ এই ঘড়ি ৩০ ব্যাংকের ডিজিটাল সেবা কেন ৬ দিন বন্ধ রাখা হচ্ছে নামের আগে ‘সংযুক্ত’ শব্দের ব্যবহার পরিহার দাবি শিক্ষার্থীদের অস্ট্রেলিয়ায় বাড়ছে সম্পদের বৈষম্য, ক্ষোভও তৈরি হচ্ছে
ad728

৫শ টাওয়ার স্থাপন করতে যাচ্ছে গ্রামীণফোন

রিপোর্টারের নাম: The Daily Moon
  • সংবাদ প্রকাশের তারিখ : Oct 17, 2026 ইং
  • ৭৮১ বার
ছবির ক্যাপশন: ৫শ টাওয়ার স্থাপন করতে যাচ্ছে গ্রামীণফোন

ডিজিটাল বাংলাদেশের কানেক্টিভিটি পার্টনার গ্রামীণফোন সম্প্রতি ইন্টিগ্রেটেড টেলিকমিউনিকেশন ইনফ্রাস্ট্রাকচার সেবাদাতা প্রতিষ্ঠান ইডটকো বাংলাদেশের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে। এ চুক্তির মাধ্যমে দেশজুড়ে কানেক্টিভিটির সম্ভাবনা উন্মোচনে ইডটকো বাংলাদেশ গ্রামীণফোনের জন্য ৫০০ টাওয়ার স্থাপনের পরিকল্পনা করছে।

এক বিজ্ঞপ্তিতে জানা গেছে, এ পার্টনারশিপ টাওয়ার সম্প্রসারণের মাধ্যমে ডাটা ও ভয়েস সেবা নিশ্চিতে গ্রামীণফোনের প্রতিশ্রুতিরই প্রকাশ। এ ছাড়া প্যাসিভ ইনফ্রাস্ট্রাকচারের সঠিক কার্যকারিতা ও দক্ষ পরিচালনা এবং স্বল্পসংখ্যক টাওয়ার নির্মাণের মাধ্যমে অধিক অপারেটরকে সেবা প্রদানের উদ্দেশ্যও পূরণ হবে গ্রামীণফোন ও ইডটকোর মধ্যে সম্পাদিত এ চুক্তির মাধ্যমে।

বিটিআরসি চেয়ারম্যান জহুরুল হক বলেন, ‘বাংলাদেশে মোবাইল টাওয়ার ব্যবস্থাপনার জন্য এটি একটি ইতিবাচক যাত্রার শুরু, যা গ্রাহকদের মানসম্মত গ্রাহকসেবা নিশ্চিতে অত্যন্ত প্রয়োজনীয়। আর এর বর্ধনশীল চাহিদা রক্ষার্থে গ্রামীণফোনের ধারাবাহিক প্রচেষ্টা প্রশংসার দাবিদার। আমরা আশা করছি, এই উদ্যোগ ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের উদ্দেশ্যে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে ভূমিকা রাখবে।’

এ নিয়ে গ্রামীণফোনের প্রধান নির্বাহী ইয়াসির আজমান বলেন, আমি এখানে বিটিআরসি নেতৃত্বের প্রতি কৃতজ্ঞতা জানাতে চাই, যাঁরা চ্যালেঞ্জিং অবস্থা বিবেচনায় নিয়ে আমাদেরকে টাওয়ার নির্মাণের মাধ্যমে নেটওয়ার্ক সম্প্রসারণের সুযোগ করে দিয়েছেন।

তিনি বলেন, গ্রামীণফোন সব সময়ই গ্রাহকদের চাহিদার বিষয়ে গুরুত্ব প্রদান করে এবং টাওয়ার সম্প্রসারণ গ্রাহকদের উন্নত সেবাদানে এবং ডিজিটাল বাংলাদেশের সম্ভাবনা উন্মোচনে আমাদের প্রতিশ্রুতি পূরণে সহায়তা করবে। আমাদের উদ্দেশ্য মানুষের ডিজিটাল লাইফস্টাইলের উন্নয়ন ঘটানো এবং দেশের সমাজের ক্ষমতায়ন সম্ভব করে তোলা।

ইডটকো বাংলাদেশের কান্ট্রি ম্যানেজিং ডিরেক্টর রিকি স্টেইন বলেন, বাংলাদেশে একটি বিস্তৃত, টেকসই ও ভবিষ্যৎমুখী মোবাইল নেটওয়ার্ক সিস্টেম নির্মাণে আমাদের যৌথ উদ্যোগে গ্রামীণফোনের সঙ্গে কাজ করতে পেরে আমরা আনন্দিত। সেবার মানের কারণে ইডটকো বিশ্বব্যাপী খ্যাতি অর্জন করেছে। এ ক্ষেত্রেও বিশেষ ভূমিকা রাখার ব্যাপারে আমরা আত্মবিশ্বাসী, যা পরিশেষে ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নে সহায়তা করবে।

ad728

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
ad600