ঢাকা | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রফেসর ইউনূসের সঙ্গে বিমানবন্দরে যা ঘটলো, এটা বর্বর ব্যবসার জন্য স্ত্রীর কাছে টাকা চাইলে তা যৌতুক নয় : হাইকোর্ট হাঁটুর ক্ষয় সারাতে নতুন চিকিৎসার সম্ভাবনা দেখালেন গবেষকেরা তুরস্কের বিশ্ববিদ্যালয়ে ফুল-ফান্ডেড বৃত্তি, নভেম্বরে শেষ আবেদন সরকারি দাম ১৮৩৭, ঢাকায় কেন ২৬০০ টাকায় বিক্রি হচ্ছে এলপিজি সুপার স্পেশালাইজডের মালিকানার ৯০% বিএমইউর, ১০% সরকারের ভর্তিযুদ্ধ নিয়ে সিনেমা ‘অন্যপাতা’, নেপথ্যে ৪ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এসএসসিতে অকৃতকার্য শিক্ষার্থীদের আসছে নতুন পলিসি ইবনে সিনা ট্রাস্টে চাকরির সুযোগ, কর্মস্থলে হাসপাতালে শরণার্থী থেকে বক্সার, রামলা আলির জীবন নিয়ে চলচ্চিত্র কিশোর-কিশোরীদের ৪৭% বিষণ্ণ, উদ্বিগ্ন ৩২% প্রধানমন্ত্রী, ট্রেন টিকিটের কালোবাজারি ঠেকাতে এক মাস ক্ষমতা দিন পর্দার ‘প্রহার’ থেকে সৈনিক, চলে গেলেন সেই বিশ্বনাথ পাটেকার আফগানিস্তান সিরিজের দল ঘোষণা, খেলা শুরু ১৩ অক্টোবর দেশে বছরে উৎপাদিত হয় ২ হাজার ৪৪৬ কোটি ৫০ লাখ ডিম তিন বছর পর শুরু হচ্ছে হকি লিগ, দল ১১টি ওবামা থেকে ওসামা, সবার পছন্দ এই ঘড়ি ৩০ ব্যাংকের ডিজিটাল সেবা কেন ৬ দিন বন্ধ রাখা হচ্ছে নামের আগে ‘সংযুক্ত’ শব্দের ব্যবহার পরিহার দাবি শিক্ষার্থীদের অস্ট্রেলিয়ায় বাড়ছে সম্পদের বৈষম্য, ক্ষোভও তৈরি হচ্ছে
ad728

একাধারে শিল্পী-উদ্যোক্তা-আইটি বিশ্লেষক কলেজছাত্র জাহাঙ্গীর

রিপোর্টারের নাম: The Daily Moon
  • সংবাদ প্রকাশের তারিখ : Oct 17, 2026 ইং
  • ৭৮১ বার
ছবির ক্যাপশন: একাধারে শিল্পী-উদ্যোক্তা-আইটি বিশ্লেষক কলেজছাত্র জাহাঙ্গীর

শিবপুর শহীদ আসাদ সরকারি কলেজের শিক্ষার্থী জাহাঙ্গীর আলম স্বপন একজন বাংলাদেশি সংগীত শিল্পী, উদ্যোক্তা ও সাইবার সিকিউরিটি বিশেষজ্ঞ (প্রযুক্তিবিদ)। ছাত্রাবস্থা থেকেই সাইবার সিকিউরিটি এবং ডিজিটাল মার্কেটিংয়ের প্রতি আগ্রহ তাকে এই মাধ্যমে পরিচিত মুখ করে তুলেছে।

ইতোমধ্যে অনেক সেলিব্রেটিদের হ্যাক হওয়া ফেসবুকে আইডি, পেজ রিকভারি করে অনেক সুনাম অর্জন করেছেন তিনি। দেখতে দেখতে ২৩ বছরের পথচলায় এখন তিনি বাংলাদেশের সাইবার সিকিউরিটি এবং ডিজিটাল মার্কেটার হিসেবে পরিচিত নাম। জাহাঙ্গীর আলম একাধারে একজন গ্রাফিক্স ডিজাইনার এবং উদ্যোক্তাও।

‘Jahangir Alam Swapon’ নামে নিজের একটি ফেসবুক ফ্যান পেজ দিয়ে কাজ শুরু করেছিলেন এই যুবক। মূলত ফেসবুকের সুরক্ষাজনিত সমস্যা সমাধান এবং সাইবার নিরাপত্তা তৈরির কাজ করছেন তিনি। বিভিন্ন ধরনের এজেন্সির হয়ে কনটেন্ট প্রজেকশন এবং ডিস্ট্রিবিউশনের মাধ্যমে ডিজিটাল মার্কেটিংও করেন। এছাড়া বিভিন্ন পণ্যের প্রমোশন করে থাকেন অনলাইনের মাধ্যমে। ডিজিটাল চ্যানেল ব্যবহার করে পণ্যের প্রমোশন করাই হচ্ছে ডিজিটাল মার্কেটিং।

ইতোমধ্যে আন্তর্জাতিক সংগীত প্ল্যাটফর্ম ইউটিউব এবং স্পটিফাইয়ের অফিশিয়াল শিল্পী হিসেবে ভেরিফাইড করা হয়েছে জাহাঙ্গীর আলম স্বপনকে। ২০২১ সালের জুনে ইউটিউবে অফিসিয়াল শিল্পী চ্যানেল হিসেবে ভেরিফায়েড হয়েছিল তার ইউটিউব চ্যানেল এবং সম্প্রতি তিনি স্পটিফাই থেকে শিল্পী যাচাই-বাছাইয়ে স্থান পেয়েছেন।

করোনা পরিস্থিতিতে ডিজিটাল মাধ্যমে কাজের অবস্থা সম্পর্কে তিনি বলেন, মহামারি পরিস্থিতিতে বাড়ির বাইরে স্বাভাবিক কাজ করা সম্ভব নয়। আপনি যদি কোনো প্রযোজনা সংস্থায় কাজ করতে চান তবে আপনাকে সেখানে যেতে হবে। তাই আমি এই মুহূর্তে ইউটিউব, স্পটিফাই এবং আইটিউনস এবং সমস্ত স্ট্রিমিং অ্যাপ্লিকেশনগুলির মাধ্যমে বাড়ি থেকেই গান প্রকাশের চেষ্টা করছি। এ অবস্থায় এগুলোই সেরা মাধ্যম বলে মনে করি।

জাহাঙ্গীর আলম স্বপনের পরিকল্পনা স্পটিফাই, আইটিউনস, অ্যাপল, অ্যামাজন, টিডাল, ডিজারসহ অন্যান্য সমস্ত আন্তর্জাতিক প্ল্যাটফর্মে তার গানগুলি সংরক্ষণ করার এবং ভবিষ্যতে তারমত দেশের অন্যান্য শিল্পী উদ্যোক্তারাও এইভাবে তাদের গান প্রকাশ করবেন। তিনি বলেন, আমি এখান থেকেই শুরু করেছি। ইনশাআল্লাহ্ অনেক দূর এগিয়ে যেতে চাই সবার দোয়া নিয়ে।

ad728

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
ad600