ঢাকা | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রফেসর ইউনূসের সঙ্গে বিমানবন্দরে যা ঘটলো, এটা বর্বর ব্যবসার জন্য স্ত্রীর কাছে টাকা চাইলে তা যৌতুক নয় : হাইকোর্ট হাঁটুর ক্ষয় সারাতে নতুন চিকিৎসার সম্ভাবনা দেখালেন গবেষকেরা তুরস্কের বিশ্ববিদ্যালয়ে ফুল-ফান্ডেড বৃত্তি, নভেম্বরে শেষ আবেদন সরকারি দাম ১৮৩৭, ঢাকায় কেন ২৬০০ টাকায় বিক্রি হচ্ছে এলপিজি সুপার স্পেশালাইজডের মালিকানার ৯০% বিএমইউর, ১০% সরকারের ভর্তিযুদ্ধ নিয়ে সিনেমা ‘অন্যপাতা’, নেপথ্যে ৪ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এসএসসিতে অকৃতকার্য শিক্ষার্থীদের আসছে নতুন পলিসি ইবনে সিনা ট্রাস্টে চাকরির সুযোগ, কর্মস্থলে হাসপাতালে শরণার্থী থেকে বক্সার, রামলা আলির জীবন নিয়ে চলচ্চিত্র কিশোর-কিশোরীদের ৪৭% বিষণ্ণ, উদ্বিগ্ন ৩২% প্রধানমন্ত্রী, ট্রেন টিকিটের কালোবাজারি ঠেকাতে এক মাস ক্ষমতা দিন পর্দার ‘প্রহার’ থেকে সৈনিক, চলে গেলেন সেই বিশ্বনাথ পাটেকার আফগানিস্তান সিরিজের দল ঘোষণা, খেলা শুরু ১৩ অক্টোবর দেশে বছরে উৎপাদিত হয় ২ হাজার ৪৪৬ কোটি ৫০ লাখ ডিম তিন বছর পর শুরু হচ্ছে হকি লিগ, দল ১১টি ওবামা থেকে ওসামা, সবার পছন্দ এই ঘড়ি ৩০ ব্যাংকের ডিজিটাল সেবা কেন ৬ দিন বন্ধ রাখা হচ্ছে নামের আগে ‘সংযুক্ত’ শব্দের ব্যবহার পরিহার দাবি শিক্ষার্থীদের অস্ট্রেলিয়ায় বাড়ছে সম্পদের বৈষম্য, ক্ষোভও তৈরি হচ্ছে
ad728

নিয়ম করে চারটি খাবার খেয়ে নিয়ন্ত্রণ করুন ডায়াবেটিস

রিপোর্টারের নাম: The Daily Moon
  • সংবাদ প্রকাশের তারিখ : Oct 17, 2026 ইং
  • ৭৮১ বার
ছবির ক্যাপশন: নিয়ম করে চারটি খাবার খেয়ে নিয়ন্ত্রণ করুন ডায়াবেটিস

ডায়াবেটিস এখন পরিচিত এক আতঙ্কের নাম। এই সমস্যা এখন ঘরে ঘরে। এই রোগ হতে পারে আরও অনেক অসুস্থতার কারণ। এটি এক ধরনের বিপাকীয় প্রক্রিয়া সংক্রান্ত অসুখ। ডায়াবেটিস দেখা দিলে শরীর প্রয়োজনীয় ইনসুলিন উত্‍পাদনে অক্ষম হয়ে যায়। যে কারণে রক্তে শর্করার মাত্রা অস্বাভাবিক হারে বেড়ে যায়।

কারও শরীরে ডায়াবেটিস ধরা পড়লে চিকিৎসকেরা তাকে প্রথমেই নিষেধ করেন মিষ্টি খেতে। সেইসঙ্গে বদলে যায় তার প্রতিদিনের খাওয়ার রুটিনও। ইনসুলিন ইনজেকশন হয়ে ওঠে তখন অন্যতম সহায়ক। প্রতিদিন ইনসুলিন ইনজেকশন না দিয়েও স্বাস্থ্যকর উপায়েই ডায়াবেটিস নিয়ন্ত্রণ করা সম্ভব। সেজন্য বাড়তি কোনো খরচও করতে হবে না। এমন চারটি খাবার আছে যা নিয়ম মেনে খেলে নিয়ন্ত্রণে থাকবে ডায়াবেটিস। চলুন জেনে নেওয়া যাক-

ডায়াবেটিসে গম উপকারী

গম কিংবা গমের তৈরি খাবার ডায়াবেটিস রোগীদের জন্য ভীষণ উপকারী। প্রতিদিনের খাবারের তালিকায় রাখুন এই শস্য। সাদা ভাত বা ময়দার তৈরি রুটির বদলে খান গমের আটার রুটি। নিয়মিত গমের আটার রুটি খেলে ডায়াবেটিসের সমস্যা থাকবে নিয়ন্ত্রণে। দিনে কতটুকু গম আপনার খাদ্য তালিকায় থাকবে তা চিকিৎসকের সঙ্গে পরামর্শ করে জেনে নিন।

করলাও উপকারী

স্বাদে তেতো হলেও উপকার কিন্তু মিষ্টি। বলছি করোলার কথা। তেতো বলেই অনেকেই খেতে চান না এই সবজি। আপনি যদি ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে চান তাহলে করলার সাহায্য নিতে পারেন। করোলায় থাকা উপকারী নানা উপাদান অ্যান্টি ডায়েবেটিক ও ইনসুলিন ইনজেকশনের থেকেও বেশি কার্যকরী। চিকিৎসকেরা বলছেন, কাঁচা করলা বা করলার রস নিয়মিত খেলে ডায়াবেটিস রাখা সহজ হবে।

কুমড়োর বীজ ফেলে দেবেন না

বাড়িতে কুমড়ো রান্না হলে মনে করে তার বীজগুলো রেখে দেন তো? না-কি অন্যান্য ময়লার সঙ্গে চলে যায় ডাস্টবিনে? আপনার বাড়িতে যদি ডায়াবেটিসের রোগী থাকেন তবে এখন থেকে কুমড়োর বীজ ফেলে না দিয়ে সংরক্ষণ করুন। ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তিদের মিষ্টি খাওয়ার প্রবণতা দেখা দিতে পারে। এমন হলে মিষ্টি কুমড়ার কয়েকটি বীজ মুখে পুড়ে নিন। এতে মিষ্টি খাওয়ার প্রবণতা কমবে। সেইসঙ্গে নিয়ন্ত্রণে থাকবে রক্তে শর্করার মাত্রাও।

সবুজ রঙের শাক-সবজি

ডায়াবেটিস নিয়ন্ত্রণে সাহায্য করতে পারে সবুজ শাক-সবজি। চিকিৎসকদের মতে সবুজ রঙের যেকোনো শাক বা সবজি বিশেষ করে পালং শাক বা মুলো শাক রক্তে সুগারের মাত্রা নিয়ন্ত্রণ করতে কাজ করে। আপনি যদি ডায়াবেটিসে ভুগে থাকেন তাহলে এখন থেকে সবুজ রঙের শাক-সবজি রাখুন প্রতিদিনের খাবারের তালিকায়।

ad728

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
ad600