ঢাকা | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রফেসর ইউনূসের সঙ্গে বিমানবন্দরে যা ঘটলো, এটা বর্বর ব্যবসার জন্য স্ত্রীর কাছে টাকা চাইলে তা যৌতুক নয় : হাইকোর্ট হাঁটুর ক্ষয় সারাতে নতুন চিকিৎসার সম্ভাবনা দেখালেন গবেষকেরা তুরস্কের বিশ্ববিদ্যালয়ে ফুল-ফান্ডেড বৃত্তি, নভেম্বরে শেষ আবেদন সরকারি দাম ১৮৩৭, ঢাকায় কেন ২৬০০ টাকায় বিক্রি হচ্ছে এলপিজি সুপার স্পেশালাইজডের মালিকানার ৯০% বিএমইউর, ১০% সরকারের ভর্তিযুদ্ধ নিয়ে সিনেমা ‘অন্যপাতা’, নেপথ্যে ৪ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এসএসসিতে অকৃতকার্য শিক্ষার্থীদের আসছে নতুন পলিসি ইবনে সিনা ট্রাস্টে চাকরির সুযোগ, কর্মস্থলে হাসপাতালে শরণার্থী থেকে বক্সার, রামলা আলির জীবন নিয়ে চলচ্চিত্র কিশোর-কিশোরীদের ৪৭% বিষণ্ণ, উদ্বিগ্ন ৩২% প্রধানমন্ত্রী, ট্রেন টিকিটের কালোবাজারি ঠেকাতে এক মাস ক্ষমতা দিন পর্দার ‘প্রহার’ থেকে সৈনিক, চলে গেলেন সেই বিশ্বনাথ পাটেকার আফগানিস্তান সিরিজের দল ঘোষণা, খেলা শুরু ১৩ অক্টোবর দেশে বছরে উৎপাদিত হয় ২ হাজার ৪৪৬ কোটি ৫০ লাখ ডিম তিন বছর পর শুরু হচ্ছে হকি লিগ, দল ১১টি ওবামা থেকে ওসামা, সবার পছন্দ এই ঘড়ি ৩০ ব্যাংকের ডিজিটাল সেবা কেন ৬ দিন বন্ধ রাখা হচ্ছে নামের আগে ‘সংযুক্ত’ শব্দের ব্যবহার পরিহার দাবি শিক্ষার্থীদের অস্ট্রেলিয়ায় বাড়ছে সম্পদের বৈষম্য, ক্ষোভও তৈরি হচ্ছে
ad728

বন্ধ ক্যাম্পাসেই হচ্ছে ভিসি নিয়োগ, সনদ দেয়া হচ্ছে পরীক্ষা ছাড়াই

রিপোর্টারের নাম: The Daily Moon
  • সংবাদ প্রকাশের তারিখ : Oct 17, 2026 ইং
  • ৭৮১ বার
ছবির ক্যাপশন: বন্ধ ক্যাম্পাসেই হচ্ছে ভিসি নিয়োগ, সনদ দেয়া হচ্ছে পরীক্ষা ছাড়াই

রাউফুল আলম: দেশের ইউনিভার্সিটি এবং অন‍্যান‍্য শিক্ষাপ্রতিষ্ঠানগুলো এক বছরের বেশি সময় বন্ধ। শিক্ষা কার্যক্রম ফ্রোজেন হয়ে আছে। দেশে শুধু পাবলিক বিশ্ববিদ‍্যালয়ের শিক্ষক আছে সাত-আট হাজার। তাদের দশ ভাগ শিক্ষকও কি এই অবস্থা নিয়ে জাতীয় দৈনিকগুলোতে লিখেছে? কিভাবে এই অবস্থা থেকে বের হওয়া যায় সেটা নিয়ে পরিকল্পনা করে সরকারকে জমা দিয়েছে?

ভিসি নিয়োগ চলছে। প্রোভিসি নিয়োগ চলছে। প্রক্টর নিয়োগ চলছে। প্রশাসনিক নিয়োগ চলছে। শুধু বন্ধ হয়ে আছে তরুণদের শিক্ষা। যথারীতি পরীক্ষা ছাড়াই আমরা সার্টিফিকেট দিয়েছি।

মহামারিতে সারা দুনিয়াতেই ছেলে-মেয়েরা ক্ষতিগ্রস্থ হয়েছে। কিন্তু আমাদের শিক্ষা তো পুরোপুরি বন্ধ হয়ে আছে। মাথাব‍্যথাও নাই। দেশের ভিসিরা একত্রিত হতে পারতো। দশটা মিটিং করতে পরতো। পাঁচটা প্ল‍্যান সরকারকে জমা দিতে পারতো। দেশে যে এক্সাম সেন্টার গড়ে তোলা কতো জরুরি, এটা এখনো উপলব্ধি করতে দেখছি না।

দেশের শিক্ষা নিয়ে কি রিক্সাওয়ালা কথা বলবে? শ্রমিকরা কথা বলবে? গার্মেন্টস কর্মীরা, ব‍্যাংকার, পুলিশরা কথা বলবে? দেশের শিক্ষা নিয়ে কথা বলবে শিক্ষকরা। এবং বিশ্ববিদ‍্যালয়ের শিক্ষকরা। তাদের সম্মলিতি প্রচেষ্টা তো দূরের কথা, টেন পার্সেন্ট শিক্ষকের কোন সম্মিলিত ভয়েস নেই। হোয়াট এ পিটি!

এই যে লক্ষ লক্ষ ছেলে-মেয়ে ঘরে বসে মগজে জং ধরাচ্ছে— সেটার জন‍্য সমাজকে অনেক ক্ষতির মধ‍্য দিয়ে যেতে হবে। The nation has to pay for this! (ফেসবুক থেকে সংগৃহীত)

লেখক: বাংলাদেশি বংশোদ্ভূত আমেরিকান গবেষক

ad728

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
ad600