ঢাকা | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রফেসর ইউনূসের সঙ্গে বিমানবন্দরে যা ঘটলো, এটা বর্বর ব্যবসার জন্য স্ত্রীর কাছে টাকা চাইলে তা যৌতুক নয় : হাইকোর্ট হাঁটুর ক্ষয় সারাতে নতুন চিকিৎসার সম্ভাবনা দেখালেন গবেষকেরা তুরস্কের বিশ্ববিদ্যালয়ে ফুল-ফান্ডেড বৃত্তি, নভেম্বরে শেষ আবেদন সরকারি দাম ১৮৩৭, ঢাকায় কেন ২৬০০ টাকায় বিক্রি হচ্ছে এলপিজি সুপার স্পেশালাইজডের মালিকানার ৯০% বিএমইউর, ১০% সরকারের ভর্তিযুদ্ধ নিয়ে সিনেমা ‘অন্যপাতা’, নেপথ্যে ৪ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এসএসসিতে অকৃতকার্য শিক্ষার্থীদের আসছে নতুন পলিসি ইবনে সিনা ট্রাস্টে চাকরির সুযোগ, কর্মস্থলে হাসপাতালে শরণার্থী থেকে বক্সার, রামলা আলির জীবন নিয়ে চলচ্চিত্র কিশোর-কিশোরীদের ৪৭% বিষণ্ণ, উদ্বিগ্ন ৩২% প্রধানমন্ত্রী, ট্রেন টিকিটের কালোবাজারি ঠেকাতে এক মাস ক্ষমতা দিন পর্দার ‘প্রহার’ থেকে সৈনিক, চলে গেলেন সেই বিশ্বনাথ পাটেকার আফগানিস্তান সিরিজের দল ঘোষণা, খেলা শুরু ১৩ অক্টোবর দেশে বছরে উৎপাদিত হয় ২ হাজার ৪৪৬ কোটি ৫০ লাখ ডিম তিন বছর পর শুরু হচ্ছে হকি লিগ, দল ১১টি ওবামা থেকে ওসামা, সবার পছন্দ এই ঘড়ি ৩০ ব্যাংকের ডিজিটাল সেবা কেন ৬ দিন বন্ধ রাখা হচ্ছে নামের আগে ‘সংযুক্ত’ শব্দের ব্যবহার পরিহার দাবি শিক্ষার্থীদের অস্ট্রেলিয়ায় বাড়ছে সম্পদের বৈষম্য, ক্ষোভও তৈরি হচ্ছে
ad728

করোনায় মৃত্যুর প্রকৃত সংখ্যা দুই-তিন গুণ বেশি: ডব্লিউএইচও

রিপোর্টারের নাম: The Daily Moon
  • সংবাদ প্রকাশের তারিখ : Oct 17, 2026 ইং
  • ৭৮১ বার
ছবির ক্যাপশন: করোনায় মৃত্যুর প্রকৃত সংখ্যা দুই-তিন গুণ বেশি: ডব্লিউএইচও

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) মনে করছে, করোনাভাইরাসে মৃত্যুর যে সংখ্যা সরকারি ভাষ্যে আসছে, প্রকৃত সংখ্যা তার দুই থেকে তিন গুণ বেশি হতে পারে। শুক্রবার এ বিশ্ব সংস্থার বার্ষিক স্বাস্থ্য প্রতিবেদনে কোভিড-১৯ এ প্রত্যক্ষ ও পরোক্ষসহ শনাক্ত এবং শনাক্ত না হওয়া রোগীর মৃত্যুর আনুমানিক একটি সংখ্যাও জানানো হয়েছে।

গতবছর মহামারী শুরুর পর থেকে এ বছরের মে পর্যন্ত সারাবিশ্বে ৩৪ লাখ মানুষের মৃত্যুর তথ্য সরকারি খাতায় নথিভুক্ত হয়েছে। বাস্তবে এই সংখ্যা এর চেয়ে অনেক বেশি হতে পারে বলে বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিশেষজ্ঞদের ধারণা।

এ সংস্থার তথ্য ও বিশ্লেষণ বিভাগের সহকারী মহাপরিচালক সামিরা আসমা শুক্রবার ভার্চুয়াল প্রেস ব্রিফিংয়ে বলেন, “প্রকৃত সংখ্যা দুই থেকে তিন গুণ বেশি হতে পারে।”

বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসাবে কেবল ২০২০ সালেই করোনাভাইরাসে ৩০ লাখ মানুষের মৃত্যু হয়ে থাকতে পারে, যা সরকারি হিসাবে ওই সময় পর্যন্ত আসা মৃত্যুর সংখ্যার চেয়ে ১২ লাখ বেশি।

করোনাভাইরাসের নতুন ধরনের কারণে লাতিন আমেরিকা ও এশিয়ায় মৃত্যু বাড়ছে জানিয়ে আসমা বলেন, আমার মনে হয়, সতর্কভাবে অনুমান করলে ৬০ থেকে ৮০ লাখ মানুষের মৃত্যু হয়ে থাকতে পারে।

মোট মৃত্যুর আনুমানিক সংখ্যা জানিয়ে জাতিসংঘের এ সংস্থার প্রতিবেদনে বলা হয়, আমরা সম্ভবত কোভিড- ১৯ এ প্রত্যক্ষ ও পরোক্ষ মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্য হারে কম পাচ্ছি। অনেক দেশে মৃত্যুর সংখ্যা গণনার নির্ভরযোগ্য ব্যবস্থা নেই জানিয়ে প্রতিবেদনে বলা হয়, অনেক ক্ষেত্রে কোভিড-১৯ পরীক্ষার আগেই লোকজন মারা যাচ্ছে।

সংস্থার তথ্য বিশ্লেষক উইলিয়াম সেমবুরি বলেন, তাদের আনুমানিক হিসাবে কোভিড-১৯ শনাক্ত হওয়া ছাড়া মৃত্যু এবং পরোক্ষ মৃত্যুকে বিবেচনায় নেওয়া হয়েছে। হাসপাতালের অভাব এবং চলাচলে বিধিনিষেধসহ অন্যান্য কারণে চিকিৎসা ছাড়া যাদের মৃত্যু হয়েছে, তাদের ‘পরোক্ষ মৃত্যু’ হিসেবে বিবেচনা করা হয়েছে।

ad728

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
ad600