ঢাকা | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রফেসর ইউনূসের সঙ্গে বিমানবন্দরে যা ঘটলো, এটা বর্বর ব্যবসার জন্য স্ত্রীর কাছে টাকা চাইলে তা যৌতুক নয় : হাইকোর্ট হাঁটুর ক্ষয় সারাতে নতুন চিকিৎসার সম্ভাবনা দেখালেন গবেষকেরা তুরস্কের বিশ্ববিদ্যালয়ে ফুল-ফান্ডেড বৃত্তি, নভেম্বরে শেষ আবেদন সরকারি দাম ১৮৩৭, ঢাকায় কেন ২৬০০ টাকায় বিক্রি হচ্ছে এলপিজি সুপার স্পেশালাইজডের মালিকানার ৯০% বিএমইউর, ১০% সরকারের ভর্তিযুদ্ধ নিয়ে সিনেমা ‘অন্যপাতা’, নেপথ্যে ৪ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এসএসসিতে অকৃতকার্য শিক্ষার্থীদের আসছে নতুন পলিসি ইবনে সিনা ট্রাস্টে চাকরির সুযোগ, কর্মস্থলে হাসপাতালে শরণার্থী থেকে বক্সার, রামলা আলির জীবন নিয়ে চলচ্চিত্র কিশোর-কিশোরীদের ৪৭% বিষণ্ণ, উদ্বিগ্ন ৩২% প্রধানমন্ত্রী, ট্রেন টিকিটের কালোবাজারি ঠেকাতে এক মাস ক্ষমতা দিন পর্দার ‘প্রহার’ থেকে সৈনিক, চলে গেলেন সেই বিশ্বনাথ পাটেকার আফগানিস্তান সিরিজের দল ঘোষণা, খেলা শুরু ১৩ অক্টোবর দেশে বছরে উৎপাদিত হয় ২ হাজার ৪৪৬ কোটি ৫০ লাখ ডিম তিন বছর পর শুরু হচ্ছে হকি লিগ, দল ১১টি ওবামা থেকে ওসামা, সবার পছন্দ এই ঘড়ি ৩০ ব্যাংকের ডিজিটাল সেবা কেন ৬ দিন বন্ধ রাখা হচ্ছে নামের আগে ‘সংযুক্ত’ শব্দের ব্যবহার পরিহার দাবি শিক্ষার্থীদের অস্ট্রেলিয়ায় বাড়ছে সম্পদের বৈষম্য, ক্ষোভও তৈরি হচ্ছে
ad728

মুঠোফোনে খুদে বার্তার যন্ত্রণা বন্ধের উপায় জানিয়েছে বিটিআরসি

রিপোর্টারের নাম: The Daily Moon
  • সংবাদ প্রকাশের তারিখ : Oct 17, 2026 ইং
  • ৭৮১ বার
ছবির ক্যাপশন: মুঠোফোনে খুদে বার্তার যন্ত্রণা বন্ধের উপায় জানিয়েছে বিটিআরসি

মুঠোফোনে খুদে বার্তার যন্ত্রণায় অনেকেই অতিষ্ঠ। মোবাইল অপারেটরগুলো নিয়মিত গ্রাহকদের নতুন নতুন প্যাকেজ ও সেবা সম্পর্কে জানাতে খুদে বার্তা পাঠাতে থাকে। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) আজ শনিবার এ ধরনের খুদে বার্তা বন্ধের উপায় জানিয়েছে।

বিটিআরসির বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সেবার মান আরও উন্নত করতে ‘ডু নট ডিস্টার্ব বা ডিএনডি’ সেবা চালু হয়েছে। মুঠোফোনে বাণিজ্যিক প্রচারণামূলক খুদে বার্তা না পেতে চাইলে ইউএসডিডি কোড ডায়াল করে চালু করা যাবে এ সেবা।

গ্রামীণফোনের ক্ষেত্রে *১২১ * ১১০১# ডায়াল করে, বাংলালিংকের ক্ষেত্রে ১২১৮*৬# ডায়াল করে এবং রবি ও এয়ারটেলের ক্ষেত্রে *৭# ডায়াল করলে বাণিজ্যিক প্রচারণামূলক খুদে বার্তা আসবে না।

বিটিআরসি বিজ্ঞপ্তি বলেছে, মোবাইল অপারেটরদের নিত্যনতুন সেবা সম্পর্কে জানতে বাণিজ্যিক প্রচারণামূলক খুদে বার্তা সহায়ক ভূমিকা পালন করে। তবে ক্ষেত্রবিশেষে গ্রাহকদের কাছে এ ধরনের খুদে বার্তা প্রাপ্তি বিরক্তিকর বলে প্রতীয়মান হয়।

ad728

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
ad600