ঢাকা | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রফেসর ইউনূসের সঙ্গে বিমানবন্দরে যা ঘটলো, এটা বর্বর ব্যবসার জন্য স্ত্রীর কাছে টাকা চাইলে তা যৌতুক নয় : হাইকোর্ট হাঁটুর ক্ষয় সারাতে নতুন চিকিৎসার সম্ভাবনা দেখালেন গবেষকেরা তুরস্কের বিশ্ববিদ্যালয়ে ফুল-ফান্ডেড বৃত্তি, নভেম্বরে শেষ আবেদন সরকারি দাম ১৮৩৭, ঢাকায় কেন ২৬০০ টাকায় বিক্রি হচ্ছে এলপিজি সুপার স্পেশালাইজডের মালিকানার ৯০% বিএমইউর, ১০% সরকারের ভর্তিযুদ্ধ নিয়ে সিনেমা ‘অন্যপাতা’, নেপথ্যে ৪ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এসএসসিতে অকৃতকার্য শিক্ষার্থীদের আসছে নতুন পলিসি ইবনে সিনা ট্রাস্টে চাকরির সুযোগ, কর্মস্থলে হাসপাতালে শরণার্থী থেকে বক্সার, রামলা আলির জীবন নিয়ে চলচ্চিত্র কিশোর-কিশোরীদের ৪৭% বিষণ্ণ, উদ্বিগ্ন ৩২% প্রধানমন্ত্রী, ট্রেন টিকিটের কালোবাজারি ঠেকাতে এক মাস ক্ষমতা দিন পর্দার ‘প্রহার’ থেকে সৈনিক, চলে গেলেন সেই বিশ্বনাথ পাটেকার আফগানিস্তান সিরিজের দল ঘোষণা, খেলা শুরু ১৩ অক্টোবর দেশে বছরে উৎপাদিত হয় ২ হাজার ৪৪৬ কোটি ৫০ লাখ ডিম তিন বছর পর শুরু হচ্ছে হকি লিগ, দল ১১টি ওবামা থেকে ওসামা, সবার পছন্দ এই ঘড়ি ৩০ ব্যাংকের ডিজিটাল সেবা কেন ৬ দিন বন্ধ রাখা হচ্ছে নামের আগে ‘সংযুক্ত’ শব্দের ব্যবহার পরিহার দাবি শিক্ষার্থীদের অস্ট্রেলিয়ায় বাড়ছে সম্পদের বৈষম্য, ক্ষোভও তৈরি হচ্ছে
ad728

যেসব কারণে মশা মানুষের প্রতি আকৃষ্ট হয়

রিপোর্টারের নাম: The Daily Moon
  • সংবাদ প্রকাশের তারিখ : Oct 16, 2026 ইং
  • ৭৮১ বার
ছবির ক্যাপশন: যেসব কারণে মশা মানুষের প্রতি আকৃষ্ট হয়

মশা এক প্রকারের ছোট মাছি প্রজাতির পতঙ্গ। সারা বিশ্বে প্রায় সাড়ে তিন হাজার প্রজাতির মশা আছে। রক্ত খায় স্ত্রী মশা। তারা কেবল মানুষের রক্ত নয়, সকল স্তন্যপায়ী প্রানীর রক্তই খায়। আর স্ত্রী মশার গর্ভাশয়ের পরিবেশ ঠিক রাখতেও তাজা রক্তের প্রয়োজন পড়ে। মা মশাদের পেটে যখন ডিম থাকে, তখন সেই ডিমগুলোকে বাঁচিয়ে রাখতে প্রাণীদের তাজা রক্ত লাগে। পুরুষ মশা কান্ডের রস বা ফুলের নেক্টার খেয়ে বেঁচে থাকতে পারে। বলছি যে সকল কারণে মশা আমাদের প্রতি আকৃষ্ট হয়:

  • মশার মাধ্যমে ম্যালেরিয়া, ডেঙ্গু, চিকুনগুনিয়া, ফাইলেরিয়া, পীতজ্বর প্রভৃতি রোগ জড়ায়।
  • এক বসায় একটি মশা সাধারণত এক লিটারের দুই লাখ ভাগের এক ভাগ রক্ত পান করে।
  • মশা সাধারণত মানুষের নড়াচড়া, শরীরের উত্তাপের সঙ্গে নিঃসৃত অবলোহিত তেজস্ক্রিয়তা এবং রাসায়নিক সংকেতের দ্বারা আকৃষ্ট হয়। এ ছাড়া আমাদের নিশ্বাসের সঙ্গে নির্গত কার্বন ডাই-অক্সাইড এবং শরীরের মধ্যে থাকা ল্যাকটিক অ্যাসিড মশাকে আকৃষ্ট করে।
  • প্রজাতিভেদে এরা কয়েক সপ্তাহ থেকে মাসখানেক, এমনকি এরও বেশি সময় বেঁচে থাকতে পারে।
  • মশা প্রতি ঘণ্টায় এক থেকে দেড় মাইল গতিতে একনাগাড়ে এক থেকে চার ঘণ্টা উড়তে পারে এবং একরাতে প্রায় সাড়ে সাত মাইল পথ পাড়ি দিতে পারে।
  • মশা সাধারণত গাঢ় রং দ্বারা আকৃষ্ট হয়। এ ছাড়া কালো রংও মশার বেশ প্রিয়।
  • পৃথিবীর সর্বত্রই মশার বিচরণ। এমনকি আর্কটিকের মতো ঠান্ডা জায়গায়ও এদের দেখা মেলে।

প্রতিবছর মশার কারণে যে পরিমাণ লোকের প্রাণ যায় আর কোনো প্রাণীর কারণে এত লোক মারা যায় না।

ad728

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
ad600