ঢাকা | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রফেসর ইউনূসের সঙ্গে বিমানবন্দরে যা ঘটলো, এটা বর্বর ব্যবসার জন্য স্ত্রীর কাছে টাকা চাইলে তা যৌতুক নয় : হাইকোর্ট হাঁটুর ক্ষয় সারাতে নতুন চিকিৎসার সম্ভাবনা দেখালেন গবেষকেরা তুরস্কের বিশ্ববিদ্যালয়ে ফুল-ফান্ডেড বৃত্তি, নভেম্বরে শেষ আবেদন সরকারি দাম ১৮৩৭, ঢাকায় কেন ২৬০০ টাকায় বিক্রি হচ্ছে এলপিজি সুপার স্পেশালাইজডের মালিকানার ৯০% বিএমইউর, ১০% সরকারের ভর্তিযুদ্ধ নিয়ে সিনেমা ‘অন্যপাতা’, নেপথ্যে ৪ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এসএসসিতে অকৃতকার্য শিক্ষার্থীদের আসছে নতুন পলিসি ইবনে সিনা ট্রাস্টে চাকরির সুযোগ, কর্মস্থলে হাসপাতালে শরণার্থী থেকে বক্সার, রামলা আলির জীবন নিয়ে চলচ্চিত্র কিশোর-কিশোরীদের ৪৭% বিষণ্ণ, উদ্বিগ্ন ৩২% প্রধানমন্ত্রী, ট্রেন টিকিটের কালোবাজারি ঠেকাতে এক মাস ক্ষমতা দিন পর্দার ‘প্রহার’ থেকে সৈনিক, চলে গেলেন সেই বিশ্বনাথ পাটেকার আফগানিস্তান সিরিজের দল ঘোষণা, খেলা শুরু ১৩ অক্টোবর দেশে বছরে উৎপাদিত হয় ২ হাজার ৪৪৬ কোটি ৫০ লাখ ডিম তিন বছর পর শুরু হচ্ছে হকি লিগ, দল ১১টি ওবামা থেকে ওসামা, সবার পছন্দ এই ঘড়ি ৩০ ব্যাংকের ডিজিটাল সেবা কেন ৬ দিন বন্ধ রাখা হচ্ছে নামের আগে ‘সংযুক্ত’ শব্দের ব্যবহার পরিহার দাবি শিক্ষার্থীদের অস্ট্রেলিয়ায় বাড়ছে সম্পদের বৈষম্য, ক্ষোভও তৈরি হচ্ছে
ad728

আল্লাহ ও বান্দার মাঝে সম্পর্ক

রিপোর্টারের নাম: The Daily Moon
  • সংবাদ প্রকাশের তারিখ : Oct 17, 2026 ইং
  • ৭৮১ বার
ছবির ক্যাপশন: আল্লাহ ও বান্দার মাঝে সম্পর্ক

প্রফেসর ড. মেহমেদ গরমেজ।প্রথম প্রজন্মের মুসলমানগণ, যেমন হাসান আল বসরী (রহঃ) মানুষ ও আল্লাহর মধ্যে সম্পর্ক স্থাপন করেন রহমতের ভিত্তিতে। তাদের পরে আসেন মুতাযিলাগণ, তারা আল্লাহ এবং মানুষের মধ্যকার সম্পর্ক স্থাপন করেন আদালতের উপর ভিত্তি করে।

মুতাযিলাদের পরে আসেন আশয়ারীগণ, তারা আল্লাহ এবং মানুষের মধ্যকার সম্পর্ক স্থাপন করেন কুদরতের (শক্তির) উপর ভিত্তি করে। তারপর আসেন মাতুরিদীগণ, তারা আল্লাহ এবং মানুষের মধ্যকার সম্পর্ক স্থাপন করেন হিকমতের উপর ভিত্তি করে। তাদের পরে আসেন সুফীগণ, তারা আল্লাহ এবং মানুষের মধ্যকার সম্পর্ক স্থাপন করেন মুহাব্বত (ভালোবাসার) উপর ভিত্তি করে।

এ ধারাসমূহ তাদের এ মূলনীতিগুলোর উপর ভিত্তি করে আমাদের সময় পর্যন্ত এসে পৌঁছেছে এবং ‘আল্লাহর সাথে মানুষের সম্পর্কের ভিত্তি হল কুদরত (শক্তি)‘– এটি মুসলমানদের মধ্যে অনেক শক্তিশালী একটি অবস্থান তৈরি করতে সক্ষম হয়েছে। সালাফী ধারা এ বিষয়টিকে এক ধাপ সামনে এগিয়ে নিয়ে এটিকে চরম মাত্রায় পৌঁছে দিয়েছে।আমাদের পূর্বপুরুষদের এ সকল চিন্তা জ্ঞানগত ও একাডেমিক গবেষণায় লিখিত গ্রন্থসমূহে, এমনকি মনস্তাত্ত্বিক দিক থেকেও আমাদের পূর্বের প্রজন্মসমূহের উপর প্রতিফলিত হয়েছে।

কিন্তু দুঃখজনক হলেও সত্য অতীতের এ চিন্তাধারাসমূহকে যুগের বিভিন্ন দিক বিবেচনা করে সংস্কার করা হয়নি। তবে এ যুগের প্রখ্যাত মুতাফাক্কির ও দার্শনিক প্রফেসর ডঃ ত্বহা আব্দুর রহমান এ ক্ষেত্রে ব্যতিক্রম। তিনি এ চিন্তায় নতুনত্ব দান করেছেন। তিনি মানুষের সাথে আল্লাহর সম্পর্ককে নিরূপণ করেছেন দুইটি মিসাক (চুক্তি) এর উপর ভিত্তি করে। সেই মিসাক দুইটি হলঃ

ميثاق الاشهاد (মিসাকুল ইশহাদ)

ميثاق الامانة (মিসাকুল আমানাত)

আজ আমাদের রহমতের সাথে আদালতের, হিকমতের সাথে ভালবাসার (মুহাব্বত) এবং সব কিছুই হবে আল্লাহর সর্বময় ক্ষমতা (কুদরত) এর উপর বিশ্বাসের মাধ্যমে।

আল্লাহর সাথে আমাদের সম্পর্ক স্থাপন করার ক্ষেত্রে নতুন করে ভাবতে হবে এবং বর্তমান যুগকে সামনে রেখে আল্লাহর সাথে আমাদের সম্পর্ককে নির্মাণ করতে হবে মিসাকের (চুক্তি) উপর ভিত্তি করে। আর সেই চুক্তি হল মিসাকুল ইশহাদ এবং মিসাকুল আমানাত। আমরা যদি এ চিন্তার আলোকে আমাদের ধর্মীয় চিন্তাকে পুনর্গঠন করতে পারি, তাহলে এটা আমাদের সেই মেথডোলজির দিকে ফিরিয়ে নিয়ে যাবে, যে মেথডোলজি আমাদের পূর্বে অনেক বড় বড় স্কলারের জন্ম দিয়েছিল।

অনুবাদকঃ শ্রদ্ধেয় ‍বুরহান উদ্দিন।

ad728

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
ad600