ঢাকা | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রফেসর ইউনূসের সঙ্গে বিমানবন্দরে যা ঘটলো, এটা বর্বর ব্যবসার জন্য স্ত্রীর কাছে টাকা চাইলে তা যৌতুক নয় : হাইকোর্ট হাঁটুর ক্ষয় সারাতে নতুন চিকিৎসার সম্ভাবনা দেখালেন গবেষকেরা তুরস্কের বিশ্ববিদ্যালয়ে ফুল-ফান্ডেড বৃত্তি, নভেম্বরে শেষ আবেদন সরকারি দাম ১৮৩৭, ঢাকায় কেন ২৬০০ টাকায় বিক্রি হচ্ছে এলপিজি সুপার স্পেশালাইজডের মালিকানার ৯০% বিএমইউর, ১০% সরকারের ভর্তিযুদ্ধ নিয়ে সিনেমা ‘অন্যপাতা’, নেপথ্যে ৪ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এসএসসিতে অকৃতকার্য শিক্ষার্থীদের আসছে নতুন পলিসি ইবনে সিনা ট্রাস্টে চাকরির সুযোগ, কর্মস্থলে হাসপাতালে শরণার্থী থেকে বক্সার, রামলা আলির জীবন নিয়ে চলচ্চিত্র কিশোর-কিশোরীদের ৪৭% বিষণ্ণ, উদ্বিগ্ন ৩২% প্রধানমন্ত্রী, ট্রেন টিকিটের কালোবাজারি ঠেকাতে এক মাস ক্ষমতা দিন পর্দার ‘প্রহার’ থেকে সৈনিক, চলে গেলেন সেই বিশ্বনাথ পাটেকার আফগানিস্তান সিরিজের দল ঘোষণা, খেলা শুরু ১৩ অক্টোবর দেশে বছরে উৎপাদিত হয় ২ হাজার ৪৪৬ কোটি ৫০ লাখ ডিম তিন বছর পর শুরু হচ্ছে হকি লিগ, দল ১১টি ওবামা থেকে ওসামা, সবার পছন্দ এই ঘড়ি ৩০ ব্যাংকের ডিজিটাল সেবা কেন ৬ দিন বন্ধ রাখা হচ্ছে নামের আগে ‘সংযুক্ত’ শব্দের ব্যবহার পরিহার দাবি শিক্ষার্থীদের অস্ট্রেলিয়ায় বাড়ছে সম্পদের বৈষম্য, ক্ষোভও তৈরি হচ্ছে
ad728

রিটেনের প্রস্তুতি শুরু এখন থেকেই

রিপোর্টারের নাম: The Daily Moon
  • সংবাদ প্রকাশের তারিখ : Oct 17, 2026 ইং
  • ৭৮১ বার
ছবির ক্যাপশন: রিটেনের প্রস্তুতি শুরু এখন থেকেই

গত ১৯ মার্চ (শুক্রবার) ৪১তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা শেষ হয়েছে। প্রিলির পর রিটেন তারপর ভাইভা। এসব পরীক্ষার্থীদের এখনো পাড়ি দিতে হবে অনেক পথ। ইতিমধ্যে প্রিলিমিনারিতে অংশ নেওয়া পরীক্ষার্থীরা রিটেনের প্রস্তুতি নিতে শুরু করেছেন। এসব শিক্ষার্থীরাদের রিটেনের প্রস্তুতির ব্যাপারে পরামর্শ দিয়েছেন ৩৬তম বিসিএসের প্রশাসন ক্যাডার মাহমুদ হাসান মৃধা।

১. কাট মার্ক কত হবে এ চিন্তায় সময় নষ্ট না করে, পরীক্ষা ভালো হয়ে থাকলে রিটেনের প্রিপারেশন এখন থেকেই শুরু করুন। প্রিপারেশন বৃথা যাবে না।
২. প্রতিদিন একটি বাংলা পত্রিকা এবং একটি ইংরেজি পত্রিকা দেখতে থাকুন। অনলাইন ভার্সন হলেও সমস্যা নেই। পত্রিকা পড়ার সময় হাতের কাছে কাগজ-কলম রাখবেন।

৩. অর্থনৈতিক সমীক্ষা সংগ্রহ করে ফেলুন।
৪. একটি ম্যাপের বই কিনে ফেলুন।
৫. পেপার কাটিং এর অভ্যাস গড়ে তুলুন।

৬. হাতের কাছে নেট কানেকশন রাখুন। টপিক অনুসারে তথ্য সংগ্রহ করতে গুগলের সহায়তা নিন।
৭. কিছু নোটখাতা রেডি রাখুন, তথ্য সংগ্রহ করে রাখার জন্য।
৮. কিছু বেসিক বই কালেকশন করে রাখুন।

৯. কোন বিষয়ের জন্য কোন প্রকাশনার বই ভাল, সে বিষয়ে খোঁজ নিন।
১০. ইংরেজি পত্রিকা পড়ে তার বাংলা অনুবাদ করার চেষ্টা করুন।
১১. সংবিধানের বিশ্লেষণ বিষয়ক বই সংগ্রহে রাখুন।
১২. সম্পাদকীয় পরিক্রমা বিষয়ক বই, যেখানে প্রতি মাসের গুরুত্বপূর্ণ সম্পাদকীয় থাকে। এই বিষয়ক বই সংগ্রহে রাখুন।

১৩. পড়ার রুটিন তৈরি করে ফেলুন।
১৪. বিজ্ঞানের জন্য ৯ম-১০ম শ্রেণির বেসিক বিজ্ঞান বই এবং কম্পিউটার অংশের জন্য একাদশ-দ্বাদশ শ্রেণির কম্পিউটার বই সংগ্রহে রাখুন।

১৫. পুরাতন রিটেন গাইড বই সংগ্রহ করে প্রশ্নের ধারা সম্পর্কে ধারনা নিতে পারেন।
১৬. ভাল ক্যাডার পেতে হলে অবশ্যই ভাল নাম্বার পেতে হবে। এই মানসিকতা নিয়ে যতটা সম্ভব নিজের প্রস্তুতিকে ইউনিক করার জন্য কঠোর পরিশ্রম করা শুরু করুন। শুভকামনা রইলো।

লেখক: সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট

ad728

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
ad600