ঢাকা | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রফেসর ইউনূসের সঙ্গে বিমানবন্দরে যা ঘটলো, এটা বর্বর ব্যবসার জন্য স্ত্রীর কাছে টাকা চাইলে তা যৌতুক নয় : হাইকোর্ট হাঁটুর ক্ষয় সারাতে নতুন চিকিৎসার সম্ভাবনা দেখালেন গবেষকেরা তুরস্কের বিশ্ববিদ্যালয়ে ফুল-ফান্ডেড বৃত্তি, নভেম্বরে শেষ আবেদন সরকারি দাম ১৮৩৭, ঢাকায় কেন ২৬০০ টাকায় বিক্রি হচ্ছে এলপিজি সুপার স্পেশালাইজডের মালিকানার ৯০% বিএমইউর, ১০% সরকারের ভর্তিযুদ্ধ নিয়ে সিনেমা ‘অন্যপাতা’, নেপথ্যে ৪ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এসএসসিতে অকৃতকার্য শিক্ষার্থীদের আসছে নতুন পলিসি ইবনে সিনা ট্রাস্টে চাকরির সুযোগ, কর্মস্থলে হাসপাতালে শরণার্থী থেকে বক্সার, রামলা আলির জীবন নিয়ে চলচ্চিত্র কিশোর-কিশোরীদের ৪৭% বিষণ্ণ, উদ্বিগ্ন ৩২% প্রধানমন্ত্রী, ট্রেন টিকিটের কালোবাজারি ঠেকাতে এক মাস ক্ষমতা দিন পর্দার ‘প্রহার’ থেকে সৈনিক, চলে গেলেন সেই বিশ্বনাথ পাটেকার আফগানিস্তান সিরিজের দল ঘোষণা, খেলা শুরু ১৩ অক্টোবর দেশে বছরে উৎপাদিত হয় ২ হাজার ৪৪৬ কোটি ৫০ লাখ ডিম তিন বছর পর শুরু হচ্ছে হকি লিগ, দল ১১টি ওবামা থেকে ওসামা, সবার পছন্দ এই ঘড়ি ৩০ ব্যাংকের ডিজিটাল সেবা কেন ৬ দিন বন্ধ রাখা হচ্ছে নামের আগে ‘সংযুক্ত’ শব্দের ব্যবহার পরিহার দাবি শিক্ষার্থীদের অস্ট্রেলিয়ায় বাড়ছে সম্পদের বৈষম্য, ক্ষোভও তৈরি হচ্ছে
ad728

নারী নির্যাতন এ দেশের সব পুরুষের প্রিয় কাজ

রিপোর্টারের নাম: The Daily Moon
  • সংবাদ প্রকাশের তারিখ : Oct 17, 2026 ইং
  • ৭৮১ বার
ছবির ক্যাপশন: নারী নির্যাতন এ দেশের সব পুরুষের প্রিয় কাজ

জান্নাতুন নাঈম প্রীতি: কন্যা সন্তান জন্ম দেয়ায় রোখসানা নামের এক নারীকে তালাক দিছে তার স্বামী। এইটা নিয়ে আপনি কোনো কথা শুনবেন না, শুনবেন- প্রকাশ্যে চুমু খাইলে! এইদেশের লোকেরা অদ্ভুত, বিবাহিত এক লোক তার বউকে প্রকাশ্যে চুমু খাচ্ছে এরকম একটা ছবি দেখলেও এদের জাত যায়, অশ্লীল লাগে। কিন্তু বউ পেটানোতে দুনিয়ায় চতুর্থ হইলে তাদের কিছু যায় আসে না, লজ্জাও লাগে না!

বাংলাদেশের লোকেদের বেশিরভাগেরই প্রথম পছন্দ অন্যের জীবনে খবরদারি করা আর সেই হিসেবে বাংলাদেশের পুরুষদের বেশিরভাগের প্রিয় কাজ হলো নারী নির্যাতন করা। বাংলাদেশের পুরুষতান্ত্রিক নারীরাও এইসব পুরুষদের দারুণ বন্ধু। আমি এক অতি প্রগতিশীল পরিবারর চিনি, সেই পরিবারে এক বিয়ে হওয়ার সময় সেই পরিবারের প্রধান কর্ত্রী বেঁকে বসছিলেন। কেন জানেন? উনার ছেলের হবু বউ স্নাতক পাশ একটা মেয়েকে তিনি চাকরি করতে দিবেন না। আমি শিউরে উঠি যে প্রগতিশীল পরিবারের এই অবস্থা হইলে অপ্রগতিশীলদের কি অবস্থা?

এইদেশের প্রগতিশীল, প্রতিক্রিয়াশীল, ধার্মিক, অধার্মিক, দলীয়, নির্দলীয় প্রায় সব পুরুষেরই প্রিয় কাজ হলো- নারী নির্যাতন। আর এই নারী নির্যাতনের সহায়ক ভূমিকা পালন করেন বাংলাদেশের আপামর পুরুষতান্ত্রিক নারীরা, এরা ছেলের বউ, নিজের বোন, সহকর্মী নারী বলতে বোঝে দাসীবৃত্তি- ও ওই কাপড় পরলো ক্যান, অমুক পোলার সাথে ঘুরলো ক্যান, বয়সকালে বিয়ে করলো ক্যান, বিয়ে করলো না ক্যান- এদের ক্যান ক্যান করার শেষ নাই।

আমার মাঝে মাঝে মনে হয় বাংলাদেশের বেশিরভাগ পুরুষরা নারীর পেট থেকে জন্মান নাই, জন্মাইছেন ফুলের টোকাটুকিতে, নাইলে তারা এতো নারীবিদ্বেষী ক্যান?

ভালবেসে বাংলাদেশে চুমু খাইতে গেলে সমস্যা হবে, প্রকাশ্যে ভালোবাসার কথা বললে সমস্যা হবে, কারণ ভালোবেসে চুমু খাওয়া এইদেশের সংস্কৃতি না, ভালোবাসার কথা বলা অপসংস্কৃতি। কিন্তু বউ পেটানোতে ওয়ার্ল্ড রেকর্ড করলে এদের গর্বে মাটিতে পা পড়বেনা, কন্যা হইলে তালাক দিলে এদের মুখে রা’ও সরবেনা। মেয়েমানুষদের না পেটাইলে, মেয়ে মানুষ জন্মাইলে তালাক না দিলে কি পুরুষত্ব থাকবে তাদের? অতঃপর তাদের কোন অবদানকে অস্বীকার করবেন আপনি?

লেখক: অনলাইন এক্টিভিস্ট

ad728

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
ad600