ঢাকা | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রফেসর ইউনূসের সঙ্গে বিমানবন্দরে যা ঘটলো, এটা বর্বর ব্যবসার জন্য স্ত্রীর কাছে টাকা চাইলে তা যৌতুক নয় : হাইকোর্ট হাঁটুর ক্ষয় সারাতে নতুন চিকিৎসার সম্ভাবনা দেখালেন গবেষকেরা তুরস্কের বিশ্ববিদ্যালয়ে ফুল-ফান্ডেড বৃত্তি, নভেম্বরে শেষ আবেদন সরকারি দাম ১৮৩৭, ঢাকায় কেন ২৬০০ টাকায় বিক্রি হচ্ছে এলপিজি সুপার স্পেশালাইজডের মালিকানার ৯০% বিএমইউর, ১০% সরকারের ভর্তিযুদ্ধ নিয়ে সিনেমা ‘অন্যপাতা’, নেপথ্যে ৪ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এসএসসিতে অকৃতকার্য শিক্ষার্থীদের আসছে নতুন পলিসি ইবনে সিনা ট্রাস্টে চাকরির সুযোগ, কর্মস্থলে হাসপাতালে শরণার্থী থেকে বক্সার, রামলা আলির জীবন নিয়ে চলচ্চিত্র কিশোর-কিশোরীদের ৪৭% বিষণ্ণ, উদ্বিগ্ন ৩২% প্রধানমন্ত্রী, ট্রেন টিকিটের কালোবাজারি ঠেকাতে এক মাস ক্ষমতা দিন পর্দার ‘প্রহার’ থেকে সৈনিক, চলে গেলেন সেই বিশ্বনাথ পাটেকার আফগানিস্তান সিরিজের দল ঘোষণা, খেলা শুরু ১৩ অক্টোবর দেশে বছরে উৎপাদিত হয় ২ হাজার ৪৪৬ কোটি ৫০ লাখ ডিম তিন বছর পর শুরু হচ্ছে হকি লিগ, দল ১১টি ওবামা থেকে ওসামা, সবার পছন্দ এই ঘড়ি ৩০ ব্যাংকের ডিজিটাল সেবা কেন ৬ দিন বন্ধ রাখা হচ্ছে নামের আগে ‘সংযুক্ত’ শব্দের ব্যবহার পরিহার দাবি শিক্ষার্থীদের অস্ট্রেলিয়ায় বাড়ছে সম্পদের বৈষম্য, ক্ষোভও তৈরি হচ্ছে
ad728

আসছে টিকার দ্বিতীয় চালান, আরো প্রায় সাত কোটি ডোজের নিশ্চয়তা

রিপোর্টারের নাম: The Daily Moon
  • সংবাদ প্রকাশের তারিখ : Oct 17, 2026 ইং
  • ৭৮১ বার
ছবির ক্যাপশন: আসছে টিকার দ্বিতীয় চালান, আরো প্রায় সাত কোটি ডোজের নিশ্চয়তা

আজ রাত সাড়ে এগারোটার দিকে করোনাভাইরাস প্রতিরোধী কোভিশিল্ড টিকার ২০ লাখ ডোজ ঢাকায় এসে পৌঁছানোর কথা রয়েছে বলে জানিয়েছে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস।

ভারতের সিরাম ইন্সটিটিউট থেকে কিনে আনা তিন কোটি ডোজের দ্বিতীয় চালান এটি।

হাতে থাকা টিকার পুরোটাই প্রথম ডোজে

স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক নাসিমা সুলতানা বলছেন, টিকার যথেষ্ট সরবরাহ নিশ্চিত রয়েছে।

তাই প্রথম দফায় ৩৫ লাখ টিকা দেবার যে চিন্তা ছিল তা পরিবর্তন করে এখন সংরক্ষণে থাকা পুরোটাই প্রথম ডোজ হিসেবে দেবার পরিকল্পনা করা হয়েছে।

তিনি জানিয়েছেন, "টিকার চালান সম্পর্কে নিশ্চিত হওয়ার পর আমরা এই সিদ্ধান্ত নিয়েছি।"

তবে টিকার মেয়াদ শেষ হয়ে যাবে কিনা - সেই আশঙ্কাতেও দ্রুত হাতে থাকা সব ডোজ সরকার শেষ করতে চায়, মন্ত্রণালয়ে কর্মকর্তাদের সাথে কথা বলে এমন ধারণা পাওয়া গেছে।

এপ্রিল মাস থেকে দ্বিতীয় ডোজ টিকা দেয়া শুরু হবে বলে সরকারের পরিকল্পনা রয়েছে।

আর দ্বিতীয় ডোজ দেয়া শেষ হওয়ার আগেই একই সাথে আরও নতুন নিবন্ধনকারীকে প্রথম ডোজ দেয়া শুরু করতে চায় সরকার।

শীঘ্রই প্রথম সারির কর্মী হিসেবে শিক্ষকদের টিকা দেয়া শুরু করার ঘোষণা এসেছে।

অন্যদিকে সংরক্ষণের সুবিধার জন্য বাংলাদেশ টিকার চালান একটু বিরতি দিয়ে আসার পক্ষপাতী বলে কর্মকর্তারা জানিয়েছেন।

গত ২৫ জানুয়ারি অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার তৈরি এবং ভারতের সিরাম ইন্সটিটিউটের উৎপাদিত ৫০ লাখ ডোজের প্রথম চালান বাংলাদেশে এসে পৌঁছায়।

তবে এর আগেই ভারত সরকারের উপহার দেয়া ২০ লাখ ডোজ ঢাকায় এসেছিল।

২৭ জানুয়ারি কোভিশিল্ড টিকা প্রথম দেয়া হয় পর্যবেক্ষণের জন্য। আর এ মাসের ৭ তারিখ থেকে দেশব্যাপী গণটিকা কর্মসূচী শুরু হয়।

ad728

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
ad600