ঢাকা | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রফেসর ইউনূসের সঙ্গে বিমানবন্দরে যা ঘটলো, এটা বর্বর ব্যবসার জন্য স্ত্রীর কাছে টাকা চাইলে তা যৌতুক নয় : হাইকোর্ট হাঁটুর ক্ষয় সারাতে নতুন চিকিৎসার সম্ভাবনা দেখালেন গবেষকেরা তুরস্কের বিশ্ববিদ্যালয়ে ফুল-ফান্ডেড বৃত্তি, নভেম্বরে শেষ আবেদন সরকারি দাম ১৮৩৭, ঢাকায় কেন ২৬০০ টাকায় বিক্রি হচ্ছে এলপিজি সুপার স্পেশালাইজডের মালিকানার ৯০% বিএমইউর, ১০% সরকারের ভর্তিযুদ্ধ নিয়ে সিনেমা ‘অন্যপাতা’, নেপথ্যে ৪ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এসএসসিতে অকৃতকার্য শিক্ষার্থীদের আসছে নতুন পলিসি ইবনে সিনা ট্রাস্টে চাকরির সুযোগ, কর্মস্থলে হাসপাতালে শরণার্থী থেকে বক্সার, রামলা আলির জীবন নিয়ে চলচ্চিত্র কিশোর-কিশোরীদের ৪৭% বিষণ্ণ, উদ্বিগ্ন ৩২% প্রধানমন্ত্রী, ট্রেন টিকিটের কালোবাজারি ঠেকাতে এক মাস ক্ষমতা দিন পর্দার ‘প্রহার’ থেকে সৈনিক, চলে গেলেন সেই বিশ্বনাথ পাটেকার আফগানিস্তান সিরিজের দল ঘোষণা, খেলা শুরু ১৩ অক্টোবর দেশে বছরে উৎপাদিত হয় ২ হাজার ৪৪৬ কোটি ৫০ লাখ ডিম তিন বছর পর শুরু হচ্ছে হকি লিগ, দল ১১টি ওবামা থেকে ওসামা, সবার পছন্দ এই ঘড়ি ৩০ ব্যাংকের ডিজিটাল সেবা কেন ৬ দিন বন্ধ রাখা হচ্ছে নামের আগে ‘সংযুক্ত’ শব্দের ব্যবহার পরিহার দাবি শিক্ষার্থীদের অস্ট্রেলিয়ায় বাড়ছে সম্পদের বৈষম্য, ক্ষোভও তৈরি হচ্ছে
ad728

চাকরির বয়সসীমা ৩২-এ একমত মাশরাফি, সংসদে উত্থাপনের আশ্বাস

রিপোর্টারের নাম: The Daily Moon
  • সংবাদ প্রকাশের তারিখ : Oct 16, 2026 ইং
  • ৭৮১ বার
ছবির ক্যাপশন: চাকরির বয়সসীমা ৩২-এ একমত মাশরাফি, সংসদে উত্থাপনের আশ্বাস

সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা ৩২ বছরকে সময়োপযোগী এবং যৌক্তিক বলে উল্লেখ করেছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজা।

সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা ৩২ বছর করার দাবিতে আন্দোলনরত প্রতিনিধি দলের সঙ্গে এক সাক্ষাতে তিনি আন্দোলনকারীদের সঙ্গে একমত পোষণ করেন। পরে তিনি আগামী সংসদ অধিবেশনে আন্দোলনরত শিক্ষার্থীদের দাবির বিষয়টি উত্থাপনের আশ্বাস দেন।

আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতিনিধি ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মিলন মঙ্গলবার দ্যা ডেইলি মুনকে বলেন, ‘চাকরিতে প্রবেশের বয়সীমা ৩২ প্রসঙ্গ’ নিয়ে আমরা গত শুক্রবার মাশরাফি বিন মর্তুজার সঙ্গে দেখা করেছি। এ বিষয়ে তিনি আমাদের দাবি বাস্তবায়নে গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়েছেন।

মাশরাফি শিক্ষার্থীদের বলেছেন, আন্দোলনরত শিক্ষার্থীদের দাবিটি সময়োপযোগী এবং যৌক্তিক। শিক্ষার্থীদের দাবির সঙ্গে আমি একমত পোষণ করছি। আমি আমার জায়গা থেকে সুযোগ পেলে আগামী সংসদ অধিবেশনে শিক্ষার্থীদের দাবির বিষয়টি উত্থাপনের চেষ্টা করবো। এ বিষয়ে তিনি শিক্ষামন্ত্রী এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করবেন বলেও জানান।

এর আগে, দীর্ঘদিন থেকে মানববন্ধন, বিক্ষোভ এবং অবস্থান কর্মসূচির মাধ্যমে সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩২ বছর করার দাবিতে আন্দোলন অব্যাহত রেখেছেন শিক্ষার্থীরা। তাদের দাবি, সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা ৩০ বছর থেকে ৩২ বছর করতে হবে।

এদিকে, চলমান আন্দোলনের অংশ হিসেবে আগামী ১১ জুন (শুক্রবার) রাজধানীর শাহবাগে সমাবেশের ডাক দিয়েছেন আন্দোলনকারীরা। রিগান মাহমুদ নামে এক আন্দোলনকারী জানান, আগামী ১১ জুন আন্দোলনকারীদের পক্ষ থেকে বিক্ষোভ সমাবেশের ডাক দেয়া হয়েছে। এতে সারাদেশের শিক্ষার্থীরা অংশ নেবেন।

ad728

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
ad600