ঢাকা | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রফেসর ইউনূসের সঙ্গে বিমানবন্দরে যা ঘটলো, এটা বর্বর ব্যবসার জন্য স্ত্রীর কাছে টাকা চাইলে তা যৌতুক নয় : হাইকোর্ট হাঁটুর ক্ষয় সারাতে নতুন চিকিৎসার সম্ভাবনা দেখালেন গবেষকেরা তুরস্কের বিশ্ববিদ্যালয়ে ফুল-ফান্ডেড বৃত্তি, নভেম্বরে শেষ আবেদন সরকারি দাম ১৮৩৭, ঢাকায় কেন ২৬০০ টাকায় বিক্রি হচ্ছে এলপিজি সুপার স্পেশালাইজডের মালিকানার ৯০% বিএমইউর, ১০% সরকারের ভর্তিযুদ্ধ নিয়ে সিনেমা ‘অন্যপাতা’, নেপথ্যে ৪ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এসএসসিতে অকৃতকার্য শিক্ষার্থীদের আসছে নতুন পলিসি ইবনে সিনা ট্রাস্টে চাকরির সুযোগ, কর্মস্থলে হাসপাতালে শরণার্থী থেকে বক্সার, রামলা আলির জীবন নিয়ে চলচ্চিত্র কিশোর-কিশোরীদের ৪৭% বিষণ্ণ, উদ্বিগ্ন ৩২% প্রধানমন্ত্রী, ট্রেন টিকিটের কালোবাজারি ঠেকাতে এক মাস ক্ষমতা দিন পর্দার ‘প্রহার’ থেকে সৈনিক, চলে গেলেন সেই বিশ্বনাথ পাটেকার আফগানিস্তান সিরিজের দল ঘোষণা, খেলা শুরু ১৩ অক্টোবর দেশে বছরে উৎপাদিত হয় ২ হাজার ৪৪৬ কোটি ৫০ লাখ ডিম তিন বছর পর শুরু হচ্ছে হকি লিগ, দল ১১টি ওবামা থেকে ওসামা, সবার পছন্দ এই ঘড়ি ৩০ ব্যাংকের ডিজিটাল সেবা কেন ৬ দিন বন্ধ রাখা হচ্ছে নামের আগে ‘সংযুক্ত’ শব্দের ব্যবহার পরিহার দাবি শিক্ষার্থীদের অস্ট্রেলিয়ায় বাড়ছে সম্পদের বৈষম্য, ক্ষোভও তৈরি হচ্ছে
ad728

শুরু হয়েছে বাস চলাচল

রিপোর্টারের নাম: The Daily Moon
  • সংবাদ প্রকাশের তারিখ : Oct 17, 2026 ইং
  • ৭৮১ বার
ছবির ক্যাপশন: শুরু হয়েছে বাস চলাচল

স্বাস্থ্যবিধি মানার শর্তে দীর্ঘ ২২ দিন পর রাজধানীতে শুরু হয়েছে বাস চলাচল। বৃহস্পতিবার (৬ মে) সকাল থেকেই রাজধানীর সব সড়কে বাস চলাচল দেখা যায়। এতে স্বস্তি প্রকাশ করেছেন যাত্রীরা।

সকালে সরেজমিন দেখা যায়, সরকারি নির্দেশনা অনুযায়ী স্বাস্থ্যবিধি মেনে অধিকাংশ বাসে যাত্রী ওঠানামা করানো হচ্ছে। প্রতিটি বাসের দুই সিটের একটিতে যাত্রী বসিয়ে বাস চলাচল করছে। তবে নিকট আত্মীয় হলে পাশাপাশি সিটে বসে যাত্রীরা গন্তব্যে যেতে পারছেন। নেওয়া হচ্ছে ৬০ শতাংশ বর্ধিত ভাড়া। অন্যদিকে রাজধানীর সড়কে গণপরিবহনের চাপ বাড়ায় বিভিন্ন সড়কে যানজট সৃৃষ্টি হচ্ছে।

বাস যাত্রীদের সঙ্গে কথা বলে জানা গেছে, দীর্ঘ ২২ দিন পর বাস চলাচল শুরু হওয়ায় ভোগান্তি দূর হয়েছে। এতে তারা স্বস্তির নিঃশ্বাস ফেলছেন। এর আগে চলাচলে বিধিনিষেধের কারণে অফিস বা গন্তব্যে যেতে পরিবহনের জন্য তাদের অনেক ভোগান্তি পোহাতে হয়েছে এবং দিতে হয়েছে কয়েকগুণ ভাড়া।

মো. রহিম নামে এক যাত্রী বলেন, এ কয়দিন বাস না থাকায় অফিসে যেতে অনেক ভোগান্তি হতো। সিএনজিচালিত অটোরিকশা কিংবা প্রাইভেটকারে যেতে দিতে হত কয়েকগুণ ভাড়া। কিন্তু আজ খুব সহজেই বাসও পেলাম এবং অটোরিকশা থেকে কয়েকগুণ কম ভাড়ায় অফিসে যেতে পারব।

এদিকে কোনো পরিবহনের বাস যেন স্বাস্থ্যবিধি না মেনে রাস্তায় চলাচল না করতে পারে সে বিষয়ে তৎপর রয়েছে প্রশাসন। এ বিষয়ে উত্তর বাড্ডায় কর্মরত ট্রাফিক সার্জেন্ট মো. জালাল বলেন, অনেক দিন বাস বন্ধ ছিল, আজ আবার চলাচল শুরু হওয়ায় রাস্তায় গাড়ির চাপ একটু বেশি। তবে এখন পর্যন্ত সবাই স্বাস্থ্যবিধি মেনে গাড়ি চালাচ্ছেন। কেউ যদি নিয়ম মানতে অবহেলা করে তার বিরুদ্ধে আমরা দ্রুত আইনি ব্যবস্থা নেব।

ad728

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
ad600