ঢাকা | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রফেসর ইউনূসের সঙ্গে বিমানবন্দরে যা ঘটলো, এটা বর্বর ব্যবসার জন্য স্ত্রীর কাছে টাকা চাইলে তা যৌতুক নয় : হাইকোর্ট হাঁটুর ক্ষয় সারাতে নতুন চিকিৎসার সম্ভাবনা দেখালেন গবেষকেরা তুরস্কের বিশ্ববিদ্যালয়ে ফুল-ফান্ডেড বৃত্তি, নভেম্বরে শেষ আবেদন সরকারি দাম ১৮৩৭, ঢাকায় কেন ২৬০০ টাকায় বিক্রি হচ্ছে এলপিজি সুপার স্পেশালাইজডের মালিকানার ৯০% বিএমইউর, ১০% সরকারের ভর্তিযুদ্ধ নিয়ে সিনেমা ‘অন্যপাতা’, নেপথ্যে ৪ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এসএসসিতে অকৃতকার্য শিক্ষার্থীদের আসছে নতুন পলিসি ইবনে সিনা ট্রাস্টে চাকরির সুযোগ, কর্মস্থলে হাসপাতালে শরণার্থী থেকে বক্সার, রামলা আলির জীবন নিয়ে চলচ্চিত্র কিশোর-কিশোরীদের ৪৭% বিষণ্ণ, উদ্বিগ্ন ৩২% প্রধানমন্ত্রী, ট্রেন টিকিটের কালোবাজারি ঠেকাতে এক মাস ক্ষমতা দিন পর্দার ‘প্রহার’ থেকে সৈনিক, চলে গেলেন সেই বিশ্বনাথ পাটেকার আফগানিস্তান সিরিজের দল ঘোষণা, খেলা শুরু ১৩ অক্টোবর দেশে বছরে উৎপাদিত হয় ২ হাজার ৪৪৬ কোটি ৫০ লাখ ডিম তিন বছর পর শুরু হচ্ছে হকি লিগ, দল ১১টি ওবামা থেকে ওসামা, সবার পছন্দ এই ঘড়ি ৩০ ব্যাংকের ডিজিটাল সেবা কেন ৬ দিন বন্ধ রাখা হচ্ছে নামের আগে ‘সংযুক্ত’ শব্দের ব্যবহার পরিহার দাবি শিক্ষার্থীদের অস্ট্রেলিয়ায় বাড়ছে সম্পদের বৈষম্য, ক্ষোভও তৈরি হচ্ছে
ad728

১৫ অক্টোবর হচ্ছে না ৪৩তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা

রিপোর্টারের নাম: The Daily Moon
  • সংবাদ প্রকাশের তারিখ : Oct 17, 2026 ইং
  • ৭৮১ বার
ছবির ক্যাপশন: ১৫ অক্টোবর হচ্ছে না ৪৩তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা

৪৩তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার জন্য পূর্ব নির্ধারিত তারিখ পেছানো হচ্ছে। এ বিষয়ে ইতোমধ্যে সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এর আগে এ বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার জন্য আগামী ১৫ অক্টোবর দিন ধার্য করেছিল কমিশন।

পিএসসি সূত্র জানায়, হিন্দুধর্মাবলম্বীদের বিজয়া দশমী আগামী ১৫ অক্টোবর অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ওই তারিখে সে কারণে পরীক্ষা নেওয়া হবে না। এ ক্ষেত্রে পরীক্ষা এক সপ্তাহ পেছাতে পারে।

পিএসসির একজন সদস্য এ প্রসঙ্গে গণমাধ্যমকে বলেন, প্রিলিমিনারি পরীক্ষার জন্য তারিখ নির্ধারণ করার সময় বিজয়া দশমী এড়িয়ে গেছে। তাই ওই দিনের পরীক্ষা পেছানোর বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে পিএসসি। কমিশনের সভা শেষে পরীক্ষার তারিখ পুনর্র্নিধারণ করা হবে বলে জানান তিনি।

৪৩তম বিসিএস আবেদনের সময় আগামী ৩১ মার্চ পর্যন্ত বৃদ্ধি করা হয়। পরে আরও দুই মাস বাড়িয়ে দেওয়া হয়। সে অনুসারে চলতি মে মাসের শেষ দিন পর্যন্ত প্রার্থীরা আবেদনের করতে পারবেন। শুরুতে ৩১ জানুয়ারি পর্যন্ত আবেদনের সুযোগ দেওয়া হয়েছিল।

এই বিসিএসের মাধ্যমে বিভিন্ন ক্যাডারে এক হাজার ৮১৪ জন কর্মকর্তা নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে প্রশাসনে ৩০০ জন, পুলিশ ১০০ জন, পররাষ্ট্র ২৫ জন, শিক্ষায় ৮৪৩ জন, অডিটে ৩৫ জন, ট্যাক্সে ১৯ জন, তথ্যে ২২ জন, কাস্টমসে ১৪ জন এবং সমবায়ে ১৯ জন নিয়োগ পাবেন।

ad728

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
ad600