ঢাকা | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রফেসর ইউনূসের সঙ্গে বিমানবন্দরে যা ঘটলো, এটা বর্বর ব্যবসার জন্য স্ত্রীর কাছে টাকা চাইলে তা যৌতুক নয় : হাইকোর্ট হাঁটুর ক্ষয় সারাতে নতুন চিকিৎসার সম্ভাবনা দেখালেন গবেষকেরা তুরস্কের বিশ্ববিদ্যালয়ে ফুল-ফান্ডেড বৃত্তি, নভেম্বরে শেষ আবেদন সরকারি দাম ১৮৩৭, ঢাকায় কেন ২৬০০ টাকায় বিক্রি হচ্ছে এলপিজি সুপার স্পেশালাইজডের মালিকানার ৯০% বিএমইউর, ১০% সরকারের ভর্তিযুদ্ধ নিয়ে সিনেমা ‘অন্যপাতা’, নেপথ্যে ৪ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এসএসসিতে অকৃতকার্য শিক্ষার্থীদের আসছে নতুন পলিসি ইবনে সিনা ট্রাস্টে চাকরির সুযোগ, কর্মস্থলে হাসপাতালে শরণার্থী থেকে বক্সার, রামলা আলির জীবন নিয়ে চলচ্চিত্র কিশোর-কিশোরীদের ৪৭% বিষণ্ণ, উদ্বিগ্ন ৩২% প্রধানমন্ত্রী, ট্রেন টিকিটের কালোবাজারি ঠেকাতে এক মাস ক্ষমতা দিন পর্দার ‘প্রহার’ থেকে সৈনিক, চলে গেলেন সেই বিশ্বনাথ পাটেকার আফগানিস্তান সিরিজের দল ঘোষণা, খেলা শুরু ১৩ অক্টোবর দেশে বছরে উৎপাদিত হয় ২ হাজার ৪৪৬ কোটি ৫০ লাখ ডিম তিন বছর পর শুরু হচ্ছে হকি লিগ, দল ১১টি ওবামা থেকে ওসামা, সবার পছন্দ এই ঘড়ি ৩০ ব্যাংকের ডিজিটাল সেবা কেন ৬ দিন বন্ধ রাখা হচ্ছে নামের আগে ‘সংযুক্ত’ শব্দের ব্যবহার পরিহার দাবি শিক্ষার্থীদের অস্ট্রেলিয়ায় বাড়ছে সম্পদের বৈষম্য, ক্ষোভও তৈরি হচ্ছে
ad728

সীমিত পরিসরে শুরু হচ্ছে বিমানের অভ্যন্তরীণ ফ্লাইট

রিপোর্টারের নাম: The Daily Moon
  • সংবাদ প্রকাশের তারিখ : Oct 14, 2026 ইং
  • ৭৮১ বার
ছবির ক্যাপশন: সীমিত পরিসরে শুরু হচ্ছে বিমানের অভ্যন্তরীণ ফ্লাইট

চলমান লকডাউনের মধ্যে অভ্যন্তরীণ রুটে সীমিত পরিসরে ফের বিমান চলাচল শুরু হচ্ছে বুধবার। মঙ্গলবার এ তথ্য জানিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। এদিন থেকে কক্সবাজার বিমানবন্দর ব্যাতীত দেশের অভ্যন্তরীণ সব রুটে ফ্লাইট পরিচালনা করবে সরকারি-বেসরকারি এয়ারলাইন্সগুলো।

বেবিচকের নির্দেশনায় বলা হয়েছে, যাত্রী পরিবহনের ক্ষেত্রে প্রবাসী কর্মীরা অগ্রাধিকার পাবেন। যাত্রীরা পরিবারসহ ভ্রমণ করতে পারবেন। তবে পরিবারের ক্ষেত্রেও প্রবাসী কর্মীরা অগ্রাধিকার পাবেন।

বেবিচকের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মফিদুর রহমান বলেন, বুধবার থেকে সীমিত পরিসরে অভ্যন্তরীণ রুটে ফ্লাইট চলাচলের জন্য নির্দেশনা জারি করা হয়। তবে এতে অভ্যন্তরীণ কক্সবাজার রুটে বন্ধ থাকবে বিমান চলাচল।

কর্মকর্তারা জানান, ঢাকা থেকে যেসব ফ্লাইট অন্যান্য গন্তেবে যাবে, সেসব ফ্লাইটে অল ওয়াইড বডি সর্বোচ্চ ২৮০ জন যাত্রী পরিবহন করতে পারবে। শুধু বি-৭৭৭ ও বি-৭৪৭ ছাড়া অন্যান্য এয়ারক্রাফটে ৩৫০ জন যাত্রী পরিবহন করা যাবে। আগামী ২৮ এপ্রিল পর্যন্ত এ নির্দেশনা বহাল থাকবে।

দেশে করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ে আশঙ্কাজনক হারে সংক্রমণ বাড়ায় গত ৫ এপ্রিল সরকারঘোষিত বিধিনিষেধের সঙ্গে সমন্বয় করে অভ্যন্তরীণ রুটে ফ্লাইট চলাচল বন্ধ ঘোষণা করে বেবিচক। পরে ১৪ এপ্রিল থেকে ২০ এপ্রিল পর্যন্ত অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক সব রুটে বিমান চলাচল স্থগিত করা হয়।

সবশেষ গতকাল সোমবার এ স্থগিতাদেশের সময়সীমা আগামী ২৮ এপ্রিল পর্যন্ত বাড়ানো হয়। তবে স্থগিতাদেশের মেয়াদ বাড়ানোর একদিনের মাথায় অভ্যন্তরীণ রুটে বিমান চলাচলের ফের অনুমতি দিল বেবিচক।

ad728

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
ad600