ঢাকা | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রফেসর ইউনূসের সঙ্গে বিমানবন্দরে যা ঘটলো, এটা বর্বর ব্যবসার জন্য স্ত্রীর কাছে টাকা চাইলে তা যৌতুক নয় : হাইকোর্ট হাঁটুর ক্ষয় সারাতে নতুন চিকিৎসার সম্ভাবনা দেখালেন গবেষকেরা তুরস্কের বিশ্ববিদ্যালয়ে ফুল-ফান্ডেড বৃত্তি, নভেম্বরে শেষ আবেদন সরকারি দাম ১৮৩৭, ঢাকায় কেন ২৬০০ টাকায় বিক্রি হচ্ছে এলপিজি সুপার স্পেশালাইজডের মালিকানার ৯০% বিএমইউর, ১০% সরকারের ভর্তিযুদ্ধ নিয়ে সিনেমা ‘অন্যপাতা’, নেপথ্যে ৪ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এসএসসিতে অকৃতকার্য শিক্ষার্থীদের আসছে নতুন পলিসি ইবনে সিনা ট্রাস্টে চাকরির সুযোগ, কর্মস্থলে হাসপাতালে শরণার্থী থেকে বক্সার, রামলা আলির জীবন নিয়ে চলচ্চিত্র কিশোর-কিশোরীদের ৪৭% বিষণ্ণ, উদ্বিগ্ন ৩২% প্রধানমন্ত্রী, ট্রেন টিকিটের কালোবাজারি ঠেকাতে এক মাস ক্ষমতা দিন পর্দার ‘প্রহার’ থেকে সৈনিক, চলে গেলেন সেই বিশ্বনাথ পাটেকার আফগানিস্তান সিরিজের দল ঘোষণা, খেলা শুরু ১৩ অক্টোবর দেশে বছরে উৎপাদিত হয় ২ হাজার ৪৪৬ কোটি ৫০ লাখ ডিম তিন বছর পর শুরু হচ্ছে হকি লিগ, দল ১১টি ওবামা থেকে ওসামা, সবার পছন্দ এই ঘড়ি ৩০ ব্যাংকের ডিজিটাল সেবা কেন ৬ দিন বন্ধ রাখা হচ্ছে নামের আগে ‘সংযুক্ত’ শব্দের ব্যবহার পরিহার দাবি শিক্ষার্থীদের অস্ট্রেলিয়ায় বাড়ছে সম্পদের বৈষম্য, ক্ষোভও তৈরি হচ্ছে
ad728

হেফাজতের আরও এক কেন্দ্রীয় নেতা গ্রেফতার

রিপোর্টারের নাম: The Daily Moon
  • সংবাদ প্রকাশের তারিখ : Oct 16, 2026 ইং
  • ৭৮১ বার
ছবির ক্যাপশন: হেফাজতের আরও এক কেন্দ্রীয় নেতা গ্রেফতার

হেফাজত ইসলাম বাংলাদেশের ঢাকা মহানগর নায়েবে আমির মাওলানা যুবায়েরকে গ্রেফতার করেছে পুলিশ। আজ শুক্রবার সন্ধ্যায় ডিবির যুগ্ম কমিশনার মাহবুব আলম বিষয়টি নিশ্চিত করেছেন। পুরাতন একটি মামলা ও এবারের হেফাজতের তাণ্ডবে করা মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।

মাহবুব আলম বলেন, আজ সন্ধ্যায় লালবাগ থেকে তাকে ডিবি পুলিশের একটি দল গ্রেফতার করেছে। আগের একটি মামলা ও এবারের হেফাজতের তাণ্ডবে করা মামলায় তিনি আসামি। এসব মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে।

এর আগে হেফাজতের তাণ্ডব ও হারতালের পর থেকে বেশ কয়েকজন কেন্দ্রীয় নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (১১ এপ্রিল) মধ্যরাতে হেফাজতে ইসলামের সাংগঠনিক সম্পাদক আজিজুল হক ইসলামাবাদীকে গ্রেফতার করা হয়। চট্টগ্রামের হাটহাজারি থেকে র‍্যাব ও ডিবির যৌথ অভিযানে তাকে গ্রেফতার করা হয়।

গত মঙ্গলবার (১৩ এপ্রিল) রাতে অভিযান চালিয়ে যাত্রাবাড়ী এলাকা থেকে হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির সহ-প্রচার সম্পাদক মুফতি শরিফ উল্লাহকে গ্রেফতার করে ডিএমপির গোয়েন্দা বিভাগ। ওয়ারী গোয়েন্দা বিভাগের একটি দল রাজধানীর যাত্রাবাড়ীর মীর হাজিরবাগ এলাকা থেকে শরিফ উল্লাহকে গ্রেফতার করে।

একইদিন রাতে সিদ্ধিরগঞ্জের সানারপাড় এলাকা থেকে হেফাজতের নারায়ণগঞ্জ জেলার সাধারণ সম্পাদক মুফতি বশির উল্লাহকে গ্রেফতার করে পুলিশ।

এর আগে হেফাজত নেতা মামুনুলকে নারীসহ আটকের জেরে নারায়ণগঞ্জের সোনারগাঁও রয়েল রিসোর্টে ভাঙচুর ও মহাসড়কে নাশকতা সৃষ্টির মামলার প্রধান আসামিসহ দলটির ৪ নেতাকে গ্রেফতার করেছে র‍্যাব-১১। তারা হলেন- হেফাজত নেতা মাওলানা ইকবাল (প্রধান আসামি), মাওলানা মহিউদ্দিন, মাওলানা শাহজাহান শিবলী ও মাওলানা মোয়াজ্জেম।

ad728

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
ad600