ঢাকা | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রফেসর ইউনূসের সঙ্গে বিমানবন্দরে যা ঘটলো, এটা বর্বর ব্যবসার জন্য স্ত্রীর কাছে টাকা চাইলে তা যৌতুক নয় : হাইকোর্ট হাঁটুর ক্ষয় সারাতে নতুন চিকিৎসার সম্ভাবনা দেখালেন গবেষকেরা তুরস্কের বিশ্ববিদ্যালয়ে ফুল-ফান্ডেড বৃত্তি, নভেম্বরে শেষ আবেদন সরকারি দাম ১৮৩৭, ঢাকায় কেন ২৬০০ টাকায় বিক্রি হচ্ছে এলপিজি সুপার স্পেশালাইজডের মালিকানার ৯০% বিএমইউর, ১০% সরকারের ভর্তিযুদ্ধ নিয়ে সিনেমা ‘অন্যপাতা’, নেপথ্যে ৪ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এসএসসিতে অকৃতকার্য শিক্ষার্থীদের আসছে নতুন পলিসি ইবনে সিনা ট্রাস্টে চাকরির সুযোগ, কর্মস্থলে হাসপাতালে শরণার্থী থেকে বক্সার, রামলা আলির জীবন নিয়ে চলচ্চিত্র কিশোর-কিশোরীদের ৪৭% বিষণ্ণ, উদ্বিগ্ন ৩২% প্রধানমন্ত্রী, ট্রেন টিকিটের কালোবাজারি ঠেকাতে এক মাস ক্ষমতা দিন পর্দার ‘প্রহার’ থেকে সৈনিক, চলে গেলেন সেই বিশ্বনাথ পাটেকার আফগানিস্তান সিরিজের দল ঘোষণা, খেলা শুরু ১৩ অক্টোবর দেশে বছরে উৎপাদিত হয় ২ হাজার ৪৪৬ কোটি ৫০ লাখ ডিম তিন বছর পর শুরু হচ্ছে হকি লিগ, দল ১১টি ওবামা থেকে ওসামা, সবার পছন্দ এই ঘড়ি ৩০ ব্যাংকের ডিজিটাল সেবা কেন ৬ দিন বন্ধ রাখা হচ্ছে নামের আগে ‘সংযুক্ত’ শব্দের ব্যবহার পরিহার দাবি শিক্ষার্থীদের অস্ট্রেলিয়ায় বাড়ছে সম্পদের বৈষম্য, ক্ষোভও তৈরি হচ্ছে
ad728

লকডাউনে যাদের ‘মুভমেন্ট পাস’ লাগবে না

রিপোর্টারের নাম: The Daily Moon
  • সংবাদ প্রকাশের তারিখ : Oct 14, 2026 ইং
  • ৭৮১ বার
ছবির ক্যাপশন: লকডাউনে যাদের ‘মুভমেন্ট পাস’ লাগবে না

করোনাভাইরাসের (কোভিড-১৯) দ্বিতীয় ঢেউ মোকাবিলায় এক সপ্তাহের জন্য কঠোর বিধিনিষেধ (লকডাউন) জারি করেছে সরকার। এ বিধিনিষেধ চলাকালে সাধারণ মানুষকে ঘরের বাইরে বের হতে নিরুৎসাহিত করা হচ্ছে। তবে জরুরি প্রয়োজনে বাইরে যাওয়ার জন্য ‘মুভমেন্ট পাস’র ব্যবস্থা করেছে পুলিশ।

যারা জরুরি প্রতিষ্ঠানে কাজ করেন, তাদের জন্যে সেই পাস নেওয়ার প্রয়োজন নেই। যাদের মুভমেন্ট পাস নেওয়ার প্রয়োজন নেই, তাদের তালিকা পুলিশ সদর দপ্তর থেকে দেওয়া হয়েছে। বলা হয়েছে, বিধিনিষেধের আওতামুক্ত ব্যক্তি ও প্রতিষ্ঠান, তাদের চলাচলে মুভমেন্ট পাস প্রয়োজন নেই। শুধু পরিচয়পত্র প্রদর্শন করে কর্মস্থলে আসা-যাওয়া করতে পারবেন।

যেসব পেশাজীবীদের মুভমেন্ট পাস লাগবে না, তারা হলেন—

১. চিকিৎসক

২. নার্স

৩. মেডিকেল স্টাফ

৪. কোভিড টিকা/চিকিৎসার সঙ্গে জড়িত ব্যক্তি/স্টাফ

৫. ব্যাংকার

৬. ব্যাংকের অন্যান্য স্টাফ

৭. সাংবাদিক

৮. গণমাধ্যমের ক্যামেরাম্যান

৯. টেলিফোন/ইন্টারনেট সেবাকর্মী

১০. বেসরকারি নিরাপত্তাকর্মী

১১. জরুরি সেবার সঙ্গে জড়িত কর্মকর্তা/কর্মচারী

১২. অফিসগামী সরকারি কর্মকর্তা

১৩. শিল্পকারখানা/গার্মেন্টস উৎপাদনে জড়িত কর্মী/কর্মকর্তা

১৪. আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য

১৫. ফায়ার সার্ভিস

১৬. ডাকসেবা

১৭. বিদ্যুৎ, পানি, গ্যাস ও জ্বালানির সঙ্গে জড়িত ব্যক্তি/কর্মকর্তা

১৮. বন্দর–সংশ্লিষ্ট ব্যক্তি/কর্মকর্তা

পুলিশ সদর দপ্তরের উপ-মহাপরিদর্শক হায়দার আলী খান গণমাধ্যমকে বলেন, ‘যারা জরুরি কাজের সঙ্গে জড়িত, তারা সবাই মুভমেন্ট পাস ছাড়া চলাচল করতে পরবে। তবে, তাদেরকেও যেকোনো একটা ডকুমেন্ট বা পরিপয়পত্র দেখাতে হবে, যাতে বোঝা যায় যে, তারা জরুরি সেবার কাজে নিয়োজিত।

ad728

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
ad600