ঢাকা | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রফেসর ইউনূসের সঙ্গে বিমানবন্দরে যা ঘটলো, এটা বর্বর ব্যবসার জন্য স্ত্রীর কাছে টাকা চাইলে তা যৌতুক নয় : হাইকোর্ট হাঁটুর ক্ষয় সারাতে নতুন চিকিৎসার সম্ভাবনা দেখালেন গবেষকেরা তুরস্কের বিশ্ববিদ্যালয়ে ফুল-ফান্ডেড বৃত্তি, নভেম্বরে শেষ আবেদন সরকারি দাম ১৮৩৭, ঢাকায় কেন ২৬০০ টাকায় বিক্রি হচ্ছে এলপিজি সুপার স্পেশালাইজডের মালিকানার ৯০% বিএমইউর, ১০% সরকারের ভর্তিযুদ্ধ নিয়ে সিনেমা ‘অন্যপাতা’, নেপথ্যে ৪ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এসএসসিতে অকৃতকার্য শিক্ষার্থীদের আসছে নতুন পলিসি ইবনে সিনা ট্রাস্টে চাকরির সুযোগ, কর্মস্থলে হাসপাতালে শরণার্থী থেকে বক্সার, রামলা আলির জীবন নিয়ে চলচ্চিত্র কিশোর-কিশোরীদের ৪৭% বিষণ্ণ, উদ্বিগ্ন ৩২% প্রধানমন্ত্রী, ট্রেন টিকিটের কালোবাজারি ঠেকাতে এক মাস ক্ষমতা দিন পর্দার ‘প্রহার’ থেকে সৈনিক, চলে গেলেন সেই বিশ্বনাথ পাটেকার আফগানিস্তান সিরিজের দল ঘোষণা, খেলা শুরু ১৩ অক্টোবর দেশে বছরে উৎপাদিত হয় ২ হাজার ৪৪৬ কোটি ৫০ লাখ ডিম তিন বছর পর শুরু হচ্ছে হকি লিগ, দল ১১টি ওবামা থেকে ওসামা, সবার পছন্দ এই ঘড়ি ৩০ ব্যাংকের ডিজিটাল সেবা কেন ৬ দিন বন্ধ রাখা হচ্ছে নামের আগে ‘সংযুক্ত’ শব্দের ব্যবহার পরিহার দাবি শিক্ষার্থীদের অস্ট্রেলিয়ায় বাড়ছে সম্পদের বৈষম্য, ক্ষোভও তৈরি হচ্ছে
ad728

এটিএম থেকে তোলা যাবে সর্বোচ্চ এক লাখ টাকা

রিপোর্টারের নাম: The Daily Moon
  • সংবাদ প্রকাশের তারিখ : Oct 17, 2026 ইং
  • ৭৮১ বার
ছবির ক্যাপশন: এটিএম থেকে তোলা যাবে সর্বোচ্চ এক লাখ টাকা

করোনাভাইরাসের চলমান পরিস্থিতিতে আগামী ১৪ এপ্রিল থেকে ২১ এপ্রিল পর্যন্ত এটিএম থেকে গ্রাহক সর্বোচ্চ এক লাখ পর্যন্ত উত্তোলন করতে পারবেন। সেই সঙ্গে নিত্যপ্রয়োজনীয় পণ্য সেবার সাথে পরিচালিত মোবাইল ফিনান্সিয়াল সার্ভিসেস (এমএফএস) সরকার কর্তৃক নির্ধারিত সময়সীমার মধ্যে সেবা প্রদান ও নগদ অর্থের সরবরাহ নিশ্চিত করারও নির্দেশ দেয়া হয়েছে।

সোমবার (১২ এপ্রিল) বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সার্ভিস ডিপার্টমেন্ট থেকে এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করা হয়েছে।

দেশে কার্যরত সকল তফসিলি ব্যাংক এবং সকল মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস প্রোভাইডারের প্রধান নির্বাহী বরাবর পাঠানো চিঠিতে বলা হয়েছে, জনসাধারণের অতি জরুরি প্রয়োজন ও অত্যাবশকীয় জরুরি পরিষেবা প্রাপ্তির নিমিত্তে দৈনন্দিন নগদ অর্থের সরবরাহ নিশ্চিতকল্পে এটিএম, ইন্টারনেট ব্যাংকিং ও এমএফএস সেবা প্রদানকারী প্রতিষ্ঠানসমূহকে নিম্নোক্ত নির্দেশনা প্রদান করা যাচ্ছে-

  • সরকার ঘোষিত বিধিনিষেধ চলাকলীন সাধারণ জনগণের চাহিদা মোতাবেক নগদ অর্থের সরবরাহ নিশ্চিতকরণের জন্য এটিএমসমূহ সচল ও তাতে পর্যাপ্ত অর্থ সরবরাহের ব্যবস্থা করতে হবে। এক্ষেত্রে এটিএম-এ টাকা উত্তোলনের ক্ষেত্রে সর্বোচ্চ সীমার ন্যূনতম পরিমাণ হবে এক লাখ টাকা। এছাড়া অন-ইউএস এবং অফ-ইউএস উভয়ক্ষেত্রে টাকা উত্তোলনের একক লেনদেনের ন্যূনতম পরিমাণ একই হবে।
  • অনুমোদিত এলাকায় অন্যান্য নিত্যপ্রয়োজনীয় অত্যাবশকীয় পণ্য/সেবার সাথে পরিচালিত মোবাইল ফিনান্সিয়াল সার্ভিসেস সরকার কর্তৃক নির্ধারিত সময়সীমার মধ্যে সেবা প্রদান ও নগদ অর্থের সরবরাহ নিশ্চিত করবে।
  • অনুমোদিত জরুরি সেবাসমূহ প্রাপ্তির জন্য লেনদেনের মাধ্যম হিসাবে প্রযোজ্য ক্ষেত্রে ইন্টারনেট ব্যাংকিং ব্যবহারের সুযোগ নিশ্চিত করতে হবে।
  • সকল সেবা প্রদানের ক্ষেত্রে সরকার কর্তৃক নির্ধারিত স্বাস্থ্যবিধি পরিপালন করতে হবে। এ নির্দেশনা ১৪ এপ্রিল হতে কার্যকর হবে।

ad728

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
ad600