ঢাকা | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রফেসর ইউনূসের সঙ্গে বিমানবন্দরে যা ঘটলো, এটা বর্বর ব্যবসার জন্য স্ত্রীর কাছে টাকা চাইলে তা যৌতুক নয় : হাইকোর্ট হাঁটুর ক্ষয় সারাতে নতুন চিকিৎসার সম্ভাবনা দেখালেন গবেষকেরা তুরস্কের বিশ্ববিদ্যালয়ে ফুল-ফান্ডেড বৃত্তি, নভেম্বরে শেষ আবেদন সরকারি দাম ১৮৩৭, ঢাকায় কেন ২৬০০ টাকায় বিক্রি হচ্ছে এলপিজি সুপার স্পেশালাইজডের মালিকানার ৯০% বিএমইউর, ১০% সরকারের ভর্তিযুদ্ধ নিয়ে সিনেমা ‘অন্যপাতা’, নেপথ্যে ৪ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এসএসসিতে অকৃতকার্য শিক্ষার্থীদের আসছে নতুন পলিসি ইবনে সিনা ট্রাস্টে চাকরির সুযোগ, কর্মস্থলে হাসপাতালে শরণার্থী থেকে বক্সার, রামলা আলির জীবন নিয়ে চলচ্চিত্র কিশোর-কিশোরীদের ৪৭% বিষণ্ণ, উদ্বিগ্ন ৩২% প্রধানমন্ত্রী, ট্রেন টিকিটের কালোবাজারি ঠেকাতে এক মাস ক্ষমতা দিন পর্দার ‘প্রহার’ থেকে সৈনিক, চলে গেলেন সেই বিশ্বনাথ পাটেকার আফগানিস্তান সিরিজের দল ঘোষণা, খেলা শুরু ১৩ অক্টোবর দেশে বছরে উৎপাদিত হয় ২ হাজার ৪৪৬ কোটি ৫০ লাখ ডিম তিন বছর পর শুরু হচ্ছে হকি লিগ, দল ১১টি ওবামা থেকে ওসামা, সবার পছন্দ এই ঘড়ি ৩০ ব্যাংকের ডিজিটাল সেবা কেন ৬ দিন বন্ধ রাখা হচ্ছে নামের আগে ‘সংযুক্ত’ শব্দের ব্যবহার পরিহার দাবি শিক্ষার্থীদের অস্ট্রেলিয়ায় বাড়ছে সম্পদের বৈষম্য, ক্ষোভও তৈরি হচ্ছে
ad728

অপরাধমূলক কাজ করলে ডিগ্রির স্বীকৃতি বাতিল করা হবে: নওফেল

রিপোর্টারের নাম: The Daily Moon
  • সংবাদ প্রকাশের তারিখ : Oct 14, 2026 ইং
  • ৭৮১ বার
ছবির ক্যাপশন: অপরাধমূলক কাজ করলে ডিগ্রির স্বীকৃতি বাতিল করা হবে: নওফেল

‘আমরা কওমি শিক্ষার সর্বোচ্চ ডিগ্রিকে জাতীয়ভাবে সম্মান দিয়ে ইসলামিক স্টাডিজের মাস্টার্সের সমমর্যাদা দিয়েছি। তারপরও কওমি মাদ্রাসাগুলোকে ব্যবহার করে কেউ অরাজকতা ও অপরাধমূলক কাজ করলে তাদের ডিগ্রির স্বীকৃতি, রাজনৈতিক ও সামাজিক স্বীকৃতি পুনরায় বিবেচনা করে দেখা হবে’ বলে মন্তব্য করেছেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল।

বৃহস্পতিবার (৮ এপ্রিল) দুপুরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে করোনাভাইরাসের টিকার দ্বিতীয় ডোজ গ্রহণের পর মহিবুল হাসান চৌধুরী গণমাধ্যমকে এ কথা বলেন।

কওমি মাদরাসার ছাত্রদের উদ্দেশে উপমন্ত্রী নওফেল বলেন, ‘এতিমখানার ছাত্র, কওমি মাদরাসার ছাত্রদের ব্যবহার করে ইসলামের নাম ব্যবহার করে হেফাজতে ইসলাম নামে একটি গোষ্ঠী দেশে অরাজকতা করছে। দ্বীন ইসলামের প্রতি এ দেশের মানুষের ভক্তি আছে। কওমি মাদরাসার ছাত্র, আমরা সবাই ধর্মপরায়ণ, ধর্মভীরু। সেই ধর্মপরায়ণতাকে পুঁজি করে একটি গোষ্ঠী কওমি মাদরাসার ছাত্রদের ব্যবহার করছে। আপনারা বুঝুন যে আপনারা শুধু ব্যবহৃত হচ্ছেন। আপনাদের উসকানি দিয়ে রাস্তায় নামিয়ে দেওয়া হচ্ছে। আপনাদের দাঙ্গা-হাঙ্গামায় ব্যবহার করা হচ্ছে। অনুরোধ, আপনারা তাদের বিষয়ে সতর্ক হোন এবং এ ধরনের কাজ থেকে বিরত থাকুন।”

অরাজকতা অব্যাহত রাখলে কওমি মাদরাসার উচ্চতর ডিগ্রির সনদের বিষয়ে বিবেচনা করা হবে জানিয়ে উপমন্ত্রী বলেন, “আমরা কওমি শিক্ষার সর্বোচ্চ ডিগ্রিকে জাতীয়ভাবে সম্মান দিয়ে ইসলামিক স্টাডিজের মাস্টার্সের সমমর্যাদা দিয়েছি। তারপরও যদি কেউ অপরাধমূলক কাজ অব্যাহত রাখে তাহলে আমাদের সেই ডিগ্রির স্বীকৃতি বিবেচনা করে দেখতে হবে।”

ad728

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
ad600