ঢাকা | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রফেসর ইউনূসের সঙ্গে বিমানবন্দরে যা ঘটলো, এটা বর্বর ব্যবসার জন্য স্ত্রীর কাছে টাকা চাইলে তা যৌতুক নয় : হাইকোর্ট হাঁটুর ক্ষয় সারাতে নতুন চিকিৎসার সম্ভাবনা দেখালেন গবেষকেরা তুরস্কের বিশ্ববিদ্যালয়ে ফুল-ফান্ডেড বৃত্তি, নভেম্বরে শেষ আবেদন সরকারি দাম ১৮৩৭, ঢাকায় কেন ২৬০০ টাকায় বিক্রি হচ্ছে এলপিজি সুপার স্পেশালাইজডের মালিকানার ৯০% বিএমইউর, ১০% সরকারের ভর্তিযুদ্ধ নিয়ে সিনেমা ‘অন্যপাতা’, নেপথ্যে ৪ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এসএসসিতে অকৃতকার্য শিক্ষার্থীদের আসছে নতুন পলিসি ইবনে সিনা ট্রাস্টে চাকরির সুযোগ, কর্মস্থলে হাসপাতালে শরণার্থী থেকে বক্সার, রামলা আলির জীবন নিয়ে চলচ্চিত্র কিশোর-কিশোরীদের ৪৭% বিষণ্ণ, উদ্বিগ্ন ৩২% প্রধানমন্ত্রী, ট্রেন টিকিটের কালোবাজারি ঠেকাতে এক মাস ক্ষমতা দিন পর্দার ‘প্রহার’ থেকে সৈনিক, চলে গেলেন সেই বিশ্বনাথ পাটেকার আফগানিস্তান সিরিজের দল ঘোষণা, খেলা শুরু ১৩ অক্টোবর দেশে বছরে উৎপাদিত হয় ২ হাজার ৪৪৬ কোটি ৫০ লাখ ডিম তিন বছর পর শুরু হচ্ছে হকি লিগ, দল ১১টি ওবামা থেকে ওসামা, সবার পছন্দ এই ঘড়ি ৩০ ব্যাংকের ডিজিটাল সেবা কেন ৬ দিন বন্ধ রাখা হচ্ছে নামের আগে ‘সংযুক্ত’ শব্দের ব্যবহার পরিহার দাবি শিক্ষার্থীদের অস্ট্রেলিয়ায় বাড়ছে সম্পদের বৈষম্য, ক্ষোভও তৈরি হচ্ছে
ad728

নৌবাহিনীতে চাকরির সুযোগ, আবেদন শেষ ৪ এপ্রিল

রিপোর্টারের নাম: The Daily Moon
  • সংবাদ প্রকাশের তারিখ : Oct 16, 2026 ইং
  • ৭৮১ বার
ছবির ক্যাপশন: নৌবাহিনীতে চাকরির সুযোগ, আবেদন শেষ ৪ এপ্রিল

সম্প্রতি বাংলাদেশ নৌবাহিনী লোকবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি বি-২০২১ ব্যাচের টেকনিক্যাল শাখার ডাইরেক্ট এন্ট্রি সেইলরস ফর ডকইয়ার্ড শাখায় লোকবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন। অনলাইনে আবেদন গ্রহণ করা হবে। আবেদনের শেষ তারিখ ৪ এপ্রিল।

আবেদনের যোগ্যতা

প্রার্থীর বয়স ১ জুলাই ২০২১ তারিখে ১৭-২৫ বছরের মধ্যে হতে হবে। উচ্চতা ১৬২.৫ সেন্টিমিটার অর্থাৎ ৫ ফুট ৪ ইঞ্চি হতে হবে। বুকের মাপ স্বাভাবিক ৭৬-৮১ সেন্টিমিটার (৩০-৩২ ইঞ্চি) এবং সম্প্রসারণ ২ ইঞ্চি। চোখের দৃষ্টি ৬/৬। প্রার্থীকে বাংলাদেশি পুরুষ নাগরিক হতে হবে। এসএসসি (বিজ্ঞান) / সমমানসহ সরকার অনুমোদিত প্রতিষ্ঠান হতে নিম্নবর্ণিত ট্রেডে ৬ মাসের ট্রেডকোর্সধারী অথবা সংশ্লিষ্ট ট্রেডে এসএসসি (ভোকেশনাল) ন্যূনতম জিপিএ ৩ পেতে হবে।

অনলাইনে আবেদন প্রক্রিয়া

প্রার্থীদের www.joinnavy.mil.bd ওয়েবসাইটে প্রবেশ করে Home Page-এ Apply Now/Check Now-এ ক্লিক করে প্রথমে Sing Up করে Apply Now বাটনে ক্লিক করতে হবে। এ পর্যায়ে প্রার্থীরা যেকোনও ব্যাংক কর্তৃক প্রদত্ত ডেবিট/ক্রেডিট কার্ড এবং মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে চার্জ ছাড়া দুই শ’ টাকা (অফেরৎযোগ্য) আবেদন ফি দিতে হবে। পেমেন্ট সফল হওয়ার পর সঠিক তথ্য দিয়ে অনলাইন আবেদন ফরম পূরণ করতে হবে।

চাকরির সুবিধা

সরকারের নির্ধারিত সুবিধা ছাড়াও সশস্ত্র বাহিনীর বেতনক্রম অনুযায়ী বেতন ও ভাতা প্রাপ্ত হবেন। অন্যদিকে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বিদেশ ভ্রমণ ও আর্থিক স্বচ্ছলতা অর্জনের সুযোগ রয়েছে। সামরিক হাসপাতালগুলোতে উন্নতমানের চিকিৎসা সুবিধাও পাবেন এ চাকরি পেলে।

ad728

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
ad600