ঢাকা | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রফেসর ইউনূসের সঙ্গে বিমানবন্দরে যা ঘটলো, এটা বর্বর ব্যবসার জন্য স্ত্রীর কাছে টাকা চাইলে তা যৌতুক নয় : হাইকোর্ট হাঁটুর ক্ষয় সারাতে নতুন চিকিৎসার সম্ভাবনা দেখালেন গবেষকেরা তুরস্কের বিশ্ববিদ্যালয়ে ফুল-ফান্ডেড বৃত্তি, নভেম্বরে শেষ আবেদন সরকারি দাম ১৮৩৭, ঢাকায় কেন ২৬০০ টাকায় বিক্রি হচ্ছে এলপিজি সুপার স্পেশালাইজডের মালিকানার ৯০% বিএমইউর, ১০% সরকারের ভর্তিযুদ্ধ নিয়ে সিনেমা ‘অন্যপাতা’, নেপথ্যে ৪ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এসএসসিতে অকৃতকার্য শিক্ষার্থীদের আসছে নতুন পলিসি ইবনে সিনা ট্রাস্টে চাকরির সুযোগ, কর্মস্থলে হাসপাতালে শরণার্থী থেকে বক্সার, রামলা আলির জীবন নিয়ে চলচ্চিত্র কিশোর-কিশোরীদের ৪৭% বিষণ্ণ, উদ্বিগ্ন ৩২% প্রধানমন্ত্রী, ট্রেন টিকিটের কালোবাজারি ঠেকাতে এক মাস ক্ষমতা দিন পর্দার ‘প্রহার’ থেকে সৈনিক, চলে গেলেন সেই বিশ্বনাথ পাটেকার আফগানিস্তান সিরিজের দল ঘোষণা, খেলা শুরু ১৩ অক্টোবর দেশে বছরে উৎপাদিত হয় ২ হাজার ৪৪৬ কোটি ৫০ লাখ ডিম তিন বছর পর শুরু হচ্ছে হকি লিগ, দল ১১টি ওবামা থেকে ওসামা, সবার পছন্দ এই ঘড়ি ৩০ ব্যাংকের ডিজিটাল সেবা কেন ৬ দিন বন্ধ রাখা হচ্ছে নামের আগে ‘সংযুক্ত’ শব্দের ব্যবহার পরিহার দাবি শিক্ষার্থীদের অস্ট্রেলিয়ায় বাড়ছে সম্পদের বৈষম্য, ক্ষোভও তৈরি হচ্ছে
ad728

মোদির সফর নিয়ে দুই দেশের জনগণ খুবই খুশি: পররাষ্ট্রমন্ত্রী

রিপোর্টারের নাম: The Daily Moon
  • সংবাদ প্রকাশের তারিখ : Oct 16, 2026 ইং
  • ৭৮১ বার
ছবির ক্যাপশন: মোদির সফর নিয়ে দুই দেশের জনগণ খুবই খুশি: পররাষ্ট্রমন্ত্রী

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আগমন ঘিরে যে আন্দোলন হচ্ছে এতে দুই দেশের সম্পর্কের মধ্যে কোনও প্রভাব পড়বে না বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। তিনি বলেন, ‘দুই দেশের সাধারণ জনগণ এই সফর নিয়ে খুবই খুশি এবং আগ্রহী। রাষ্ট্রীয় অতিথিদের পর্যাপ্ত নিরাপত্তা বাংলাদেশ সরকার দেবে।’

বৃহস্পতিবার (২৫ মার্চ) গুলশান-২ এর বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ পার্কে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) আয়োজিত এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

এর আগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে ঢাকা উত্তর সিটি করপোরেশনের উদ্যোগে গুলশান-২ এর বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ পার্কে 'Friendship to All, Malice Towards None' শিরোনামে এক চিত্রপ্রদর্শনীর উদ্বোধন করা হয়।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংসদ সদস্য নাহিম রাজ্জাক, নাহিদ ইজাহার খান। এছাড়া গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র, স্পেন, ডেনমার্ক, নরওয়ে, সুইজারল্যান্ড, কসভো ও সৌদি আরবের রাষ্ট্রদূতগণ।

ড. মোমেন বলেন, ‘আমাদের গণতান্ত্রিক দেশ। এখানে সব মতের মানুষের বক্তব্য প্রকাশের স্বাধীনতা আছে। কেউ কেউ হয়তো মোদির সফরের বিরোধিতা করছেন। তবে দুই দেশের বেশিরভাগ সাধারণ মানুষ তার আগমন উপলক্ষ্যে খুব খুশি। প্রেস ক্লাবের সামনে দুই চার জন এনে বিক্ষোভ করালে কী হবে? দুই দেশের সম্পর্কে সেটি কোনও প্রভাব ফেলবে না। আর রাষ্ট্রীয় অতিথি যারা ঢাকা সফর করছেন বা করবেন, বাংলাদেশ সরকার তাদের নিরাপত্তার ব্যবস্থা করবে।’

ভারতের প্রধানমন্ত্রীর বাংলাদেশ সফরে বেশ কয়টি চুক্তি স্বাক্ষরিত হতে পারে জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এক দেশের প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি যখন আরেক দেশে সফরে যান তখন এমন চুক্তি স্বাক্ষরের বিষয় থাকে। এবারও থাকবে, তবে এবার মোদির সফর মূলত বাংলাদেশের স্বাধীনতা দিবস এবং বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী নিয়ে। তবুও আমাদের পক্ষ থেকে কিছু বিষয় থাকবে। ইতোমধ্যে কিছু বিষয়ে উভয়পক্ষ সমঝোতায় এসেছে। পাঁচটির বেশি চুক্তি স্বাক্ষরিত হতে পারে।’

ad728

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
ad600