ঢাকা | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রফেসর ইউনূসের সঙ্গে বিমানবন্দরে যা ঘটলো, এটা বর্বর ব্যবসার জন্য স্ত্রীর কাছে টাকা চাইলে তা যৌতুক নয় : হাইকোর্ট হাঁটুর ক্ষয় সারাতে নতুন চিকিৎসার সম্ভাবনা দেখালেন গবেষকেরা তুরস্কের বিশ্ববিদ্যালয়ে ফুল-ফান্ডেড বৃত্তি, নভেম্বরে শেষ আবেদন সরকারি দাম ১৮৩৭, ঢাকায় কেন ২৬০০ টাকায় বিক্রি হচ্ছে এলপিজি সুপার স্পেশালাইজডের মালিকানার ৯০% বিএমইউর, ১০% সরকারের ভর্তিযুদ্ধ নিয়ে সিনেমা ‘অন্যপাতা’, নেপথ্যে ৪ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এসএসসিতে অকৃতকার্য শিক্ষার্থীদের আসছে নতুন পলিসি ইবনে সিনা ট্রাস্টে চাকরির সুযোগ, কর্মস্থলে হাসপাতালে শরণার্থী থেকে বক্সার, রামলা আলির জীবন নিয়ে চলচ্চিত্র কিশোর-কিশোরীদের ৪৭% বিষণ্ণ, উদ্বিগ্ন ৩২% প্রধানমন্ত্রী, ট্রেন টিকিটের কালোবাজারি ঠেকাতে এক মাস ক্ষমতা দিন পর্দার ‘প্রহার’ থেকে সৈনিক, চলে গেলেন সেই বিশ্বনাথ পাটেকার আফগানিস্তান সিরিজের দল ঘোষণা, খেলা শুরু ১৩ অক্টোবর দেশে বছরে উৎপাদিত হয় ২ হাজার ৪৪৬ কোটি ৫০ লাখ ডিম তিন বছর পর শুরু হচ্ছে হকি লিগ, দল ১১টি ওবামা থেকে ওসামা, সবার পছন্দ এই ঘড়ি ৩০ ব্যাংকের ডিজিটাল সেবা কেন ৬ দিন বন্ধ রাখা হচ্ছে নামের আগে ‘সংযুক্ত’ শব্দের ব্যবহার পরিহার দাবি শিক্ষার্থীদের অস্ট্রেলিয়ায় বাড়ছে সম্পদের বৈষম্য, ক্ষোভও তৈরি হচ্ছে
ad728

কাজ গুছিয়ে নিচ্ছি, আরেকটু ধৈর্য ধরতে হবে: চেয়ারম্যান

রিপোর্টারের নাম: The Daily Moon
  • সংবাদ প্রকাশের তারিখ : Oct 17, 2026 ইং
  • ৭৮১ বার
ছবির ক্যাপশন: কাজ গুছিয়ে নিচ্ছি, আরেকটু ধৈর্য ধরতে হবে: চেয়ারম্যান

বেসরকারি শিক্ষক নিয়োগের গণবিজ্ঞপ্তি প্রকাশে টেকনিক্যাল কিছু কাজ বাকি রয়েছে। সেগুলো শেষ করতে একটু সময় লাগছে। সেজন্য চাকরি প্রত্যাশীদের আরেকটু ধৈর্য ধরতে হবে। শিগগিরই নিয়োগ প্রত্যাশীরা সুখবর পাবেন।

মঙ্গলবার (১৬ মার্চ) গণবিজ্ঞপ্তির বিষয়ে জানতে চাইলে এসব কথা বলেন বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) চেয়ারম্যান মো. আশরাফ উদ্দিন।

তিনি বলেন, গণবিজ্ঞপ্তির পক্ষে-বিপক্ষে অনেকগুলো গ্রুপ কাজ করছে। এই অবস্থায় যদি গণবিজ্ঞপ্তি প্রকাশের তারিখ ঘোষণা করে দেই, তাহলে অনেক সমস্যা হতে পারে। গণবিজ্ঞপ্তি প্রকাশের কাজ পিছিয়ে যেতে পারে। তবে বিজ্ঞপ্তি প্রকাশের কাজ পিছিয়ে যাক সেটি এনটিআরসিএ চায় না। সেজন্য এই মুহূর্তে তারিখ ঘোষণা করতে পারছি না।

এনটিআরসিএ চেয়ারম্যান বলেন, আমি চাকরি প্রত্যাশীদের আরেকটু ধৈর্য ধরতে বলব। আমরা সব কাজ গুছিয়ে নিচ্ছি। ৫৭ হাজার প্রার্থীর তথ্য যাচাই-বাছাই করছি। নির্ভুলভাবে নিয়োগ সম্পন্ন করতে এই কাজ করা হচ্ছে। শিগগিরই নিয়োগ প্রত্যাশীরা সুখবর পাবেন।

এদিকে গত এক বছর আগে সারাদেশ থেকে বেসরকারি স্কুল, কলেজ, মাদরাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে প্রায় ৬০ হাজার শিক্ষক শূন্য পদের তালিকা চূড়ান্ত করা হয়।

তৃতীয় গণবিজ্ঞপ্তির মাধ্যমে এসব পদে নিয়োগ দেয়ার কথা রয়েছে। তবে নিবন্ধিতদের একটি অংশ আদালতে মামলা দায়ের করায় এসব শূন্যপদের মধ্য থেকে ৩ হাজার পদ বাকি রেখে ৫৭ হাজার জন শিক্ষক নিয়োগ দেয়ার প্রক্রিয়া শুরু করেছে এনটিআরসিএ।

ad728

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
ad600