ঢাকা | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রফেসর ইউনূসের সঙ্গে বিমানবন্দরে যা ঘটলো, এটা বর্বর ব্যবসার জন্য স্ত্রীর কাছে টাকা চাইলে তা যৌতুক নয় : হাইকোর্ট হাঁটুর ক্ষয় সারাতে নতুন চিকিৎসার সম্ভাবনা দেখালেন গবেষকেরা তুরস্কের বিশ্ববিদ্যালয়ে ফুল-ফান্ডেড বৃত্তি, নভেম্বরে শেষ আবেদন সরকারি দাম ১৮৩৭, ঢাকায় কেন ২৬০০ টাকায় বিক্রি হচ্ছে এলপিজি সুপার স্পেশালাইজডের মালিকানার ৯০% বিএমইউর, ১০% সরকারের ভর্তিযুদ্ধ নিয়ে সিনেমা ‘অন্যপাতা’, নেপথ্যে ৪ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এসএসসিতে অকৃতকার্য শিক্ষার্থীদের আসছে নতুন পলিসি ইবনে সিনা ট্রাস্টে চাকরির সুযোগ, কর্মস্থলে হাসপাতালে শরণার্থী থেকে বক্সার, রামলা আলির জীবন নিয়ে চলচ্চিত্র কিশোর-কিশোরীদের ৪৭% বিষণ্ণ, উদ্বিগ্ন ৩২% প্রধানমন্ত্রী, ট্রেন টিকিটের কালোবাজারি ঠেকাতে এক মাস ক্ষমতা দিন পর্দার ‘প্রহার’ থেকে সৈনিক, চলে গেলেন সেই বিশ্বনাথ পাটেকার আফগানিস্তান সিরিজের দল ঘোষণা, খেলা শুরু ১৩ অক্টোবর দেশে বছরে উৎপাদিত হয় ২ হাজার ৪৪৬ কোটি ৫০ লাখ ডিম তিন বছর পর শুরু হচ্ছে হকি লিগ, দল ১১টি ওবামা থেকে ওসামা, সবার পছন্দ এই ঘড়ি ৩০ ব্যাংকের ডিজিটাল সেবা কেন ৬ দিন বন্ধ রাখা হচ্ছে নামের আগে ‘সংযুক্ত’ শব্দের ব্যবহার পরিহার দাবি শিক্ষার্থীদের অস্ট্রেলিয়ায় বাড়ছে সম্পদের বৈষম্য, ক্ষোভও তৈরি হচ্ছে
ad728

রমজান শুরুর আগেই পেঁয়াজসহ নিত্যপণ্যের দামে ঊর্ধ্বগতি

রিপোর্টারের নাম: The Daily Moon
  • সংবাদ প্রকাশের তারিখ : Oct 17, 2026 ইং
  • ৭৮১ বার
ছবির ক্যাপশন: রমজান শুরুর আগেই পেঁয়াজসহ নিত্যপণ্যের দামে ঊর্ধ্বগতি

বাজারে পেঁয়াজের দাম কেজিতে ১০ থেকে ১৫ টাকা বেড়েছে। খুচরা দোকান থেকে এক কেজি পেঁয়াজ কিনতে ৪০ থেকে ৫০ টাকা লাগছে। বাছাই করা পেঁয়াজ ৫৫–৬০ টাকা কেজিতেও বিক্রি হচ্ছে কোনো কোনো বাজারে।

চাল, ভোজ্যতেল, চিনি, মুরগি ও গরুর মাংসের মূল্যবৃদ্ধির মধ্যে পেঁয়াজের দামও বাজার খরচ বাড়িয়ে দিচ্ছে। ব্যবসায়ীরা বলছেন, শীতের শুরুর দিকে বাজারে আসা কন্দ বা মুড়িকাটা পেঁয়াজের সরবরাহ শেষের দিকে। বীজ থেকে উৎপাদিত হালি পেঁয়াজ এখনো পুরোদমে উঠতে শুরু করেনি। এ কারণেই দাম বেড়েছে।

রাজধানীর মোহাম্মদপুর, রায়েরবাজার ও কারওয়ান বাজার ঘুরে গতকাল বৃহস্পতিবার দেখা যায়, খুচরা দোকানে দেশি মুড়িকাটা পেঁয়াজ প্রতি কেজি ৪৫ থেকে ৫০ টাকা, মেহেরপুরের সুখসাগর জাতের পেঁয়াজ ৪০ থেকে ৪৫ টাকা এবং আমদানি করা পেঁয়াজ ৪০ টাকা কেজিতে বিক্রি করতে দেখা যায়।

মসলাজাতীয় পণ্যের পাইকারি বিক্রয়কেন্দ্র পুরান ঢাকার শ্যামবাজারের নবীন ট্রেডার্সের মালিক নারায়ণ চন্দ্র সাহা বলেন, আগামী এক থেকে দেড় সপ্তাহ বাজার কিছুটা ওঠানামার মধ্যে থাকবে। এরপর নতুন পেঁয়াজ উঠতে শুরু করবে।

বাজারে সাম্প্রতিক চাল ও ভোজ্যতেলের দাম অনেকটা বেড়ে গিয়েছিল, তা কমেনি। খুচরা দোকানে নাজিরশাইল চাল প্রতি কেজি ৬৫ থেকে ৭০ টাকা, মিনিকেট ৬০ থেকে ৬৫ টাকা এবং মাঝারি বিআর-২৮ চাল ৪৫ থেকে ৪৮ টাকা দরে বিক্রি হয়। দুই সপ্তাহ ধরে মুরগির মাংসের দামে যে বাড়তি ধারা ছিল, সেখানেও কোনো ভাটা পড়েনি। খুচরা বাজারে সোনালিকা জাতের মুরগি প্রতি কেজি ৩১০ থেকে ৩২০ টাকা, ব্রয়লার মুরগি ১৫০ থেকে ১৫৫ টাকা এবং দেশি মুরগি ৪২০ থেকে ৪৫০ টাকা কেজি দরে বিক্রি হয়।

গরুর মাংসের কেজি ৫৫০ থেকে ৫৭০ টাকা। ব্যবসায়ীরা বলছেন, চলতি মাসের শেষ দিকে পবিত্র শবে বরাত। এরপর দামে লাগাম আসতে পারে।

সরকারি সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) হিসাব বলছে, বিভিন্ন ব্র্যান্ডের গুঁড়া দুধের দাম কেজিতে ১০ থেকে ১৫ টাকা বেড়েছে। এ বিষয়ে কারওয়ান বাজারে গুঁড়া দুধের তিনটি ব্র্যান্ডের পরিবেশক প্রথম আলোর কাছে দাবি করেন, কোম্পানিগুলো দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে। কিন্তু কত বাড়বে, তা এখনো জানায়নি। দাম বাড়ানোর ঘোষণার কারণে আগে সর্বোচ্চ খুচরা মূল্য (এমআরপি) থেকে যে ছাড় পাওয়া যেত, তা দিচ্ছেন না বিক্রেতারা।

কারওয়ান বাজারে গতকাল বিভিন্ন ব্র্যান্ডের গুঁড়া দুধ ৫৫০ থেকে ৬৬০ টাকা কেজি দরে বিক্রি করতে দেখা যায়।

ধানমন্ডির রায়েরবাজার কাঁচাবাজারে কেনাকাটা করতে যাওয়া স্থানীয় বাসিন্দা মোল্লা মোহাম্মদ নুরুজ্জামান বলেন, বাজারে নিত্যপ্রয়োজনীয় সব পণ্যেরই দাম বাড়ছে।

ad728

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
ad600