ঢাকা | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রফেসর ইউনূসের সঙ্গে বিমানবন্দরে যা ঘটলো, এটা বর্বর ব্যবসার জন্য স্ত্রীর কাছে টাকা চাইলে তা যৌতুক নয় : হাইকোর্ট হাঁটুর ক্ষয় সারাতে নতুন চিকিৎসার সম্ভাবনা দেখালেন গবেষকেরা তুরস্কের বিশ্ববিদ্যালয়ে ফুল-ফান্ডেড বৃত্তি, নভেম্বরে শেষ আবেদন সরকারি দাম ১৮৩৭, ঢাকায় কেন ২৬০০ টাকায় বিক্রি হচ্ছে এলপিজি সুপার স্পেশালাইজডের মালিকানার ৯০% বিএমইউর, ১০% সরকারের ভর্তিযুদ্ধ নিয়ে সিনেমা ‘অন্যপাতা’, নেপথ্যে ৪ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এসএসসিতে অকৃতকার্য শিক্ষার্থীদের আসছে নতুন পলিসি ইবনে সিনা ট্রাস্টে চাকরির সুযোগ, কর্মস্থলে হাসপাতালে শরণার্থী থেকে বক্সার, রামলা আলির জীবন নিয়ে চলচ্চিত্র কিশোর-কিশোরীদের ৪৭% বিষণ্ণ, উদ্বিগ্ন ৩২% প্রধানমন্ত্রী, ট্রেন টিকিটের কালোবাজারি ঠেকাতে এক মাস ক্ষমতা দিন পর্দার ‘প্রহার’ থেকে সৈনিক, চলে গেলেন সেই বিশ্বনাথ পাটেকার আফগানিস্তান সিরিজের দল ঘোষণা, খেলা শুরু ১৩ অক্টোবর দেশে বছরে উৎপাদিত হয় ২ হাজার ৪৪৬ কোটি ৫০ লাখ ডিম তিন বছর পর শুরু হচ্ছে হকি লিগ, দল ১১টি ওবামা থেকে ওসামা, সবার পছন্দ এই ঘড়ি ৩০ ব্যাংকের ডিজিটাল সেবা কেন ৬ দিন বন্ধ রাখা হচ্ছে নামের আগে ‘সংযুক্ত’ শব্দের ব্যবহার পরিহার দাবি শিক্ষার্থীদের অস্ট্রেলিয়ায় বাড়ছে সম্পদের বৈষম্য, ক্ষোভও তৈরি হচ্ছে
ad728

ঢাবি ভর্তি পরীক্ষায় এমসিকিউ ৪০ লিখিত ৪০ জিপিএ ২০

রিপোর্টারের নাম: The Daily Moon
  • সংবাদ প্রকাশের তারিখ : Oct 17, 2026 ইং
  • ৭৮১ বার
ছবির ক্যাপশন: ঢাবি ভর্তি পরীক্ষায় এমসিকিউ ৪০ লিখিত ৪০ জিপিএ ২০

২০২০-২১ শিক্ষাবর্ষের ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ভর্তি পরীক্ষায় লিখিত ৫০ নয় ৪০ নম্বরে হবে বলে বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ভর্তি কমিটির সিদ্ধান্ত হয়েছে। সোমবার (২৩ নভেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের ভর্তি কমিটির অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। মিটিংয়ে উপস্থিত একাধিক সদস্য বিষয়টি নিশ্চিত করেছেন।

এতে ভর্তি পরীক্ষায় ক, খ, গ ও ঘ এই চারটি ইউনিটে ৪০ নম্বরের এমসিকিউ (বহু নির্বাচনী), ৪০ নম্বরের লিখিত এবং এসএসসি ও এইচএসসি পরীক্ষার ফলাফলের ওপর ২০ নম্বর করে মোট ১০০ নম্বরের পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত নিয়েছে ঢাবি ভর্তি কমিটি। পাশাপাশি, এবারের ভর্তি পরীক্ষা বিভাগীয় শহরগুলোতে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য অধ্যাপক ড. মাকসুদ কামাল বলেন, সিদ্ধান্ত আগের গুলোই। তবে, এবার রিটেন ৪০, এমসিকিউ ৪০ এর সিদ্ধান্ত হয়েছে। এছাড়া সভায় সিট কমানোর বিষয়ে কথা উঠলেও তা নিয়ে কোনো আলোচনা হয়নি বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

এর আগে গত বছর ২০০ নম্বরের ভর্তি পরীক্ষার ১২০ নম্বর ছিল বর্ণনামূলক ও বহুনির্বাচনীর অংশ আর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার জিপিএ ছিল ৮০ নম্বর। এরমধ্যে ৫০ নম্বর ছিল এইচএসসি পরীক্ষার জিপিএ এবং ৩৫ নম্বর ছিল এসএসসি পরীক্ষার জিপিএ। তখন ভর্তি পরীক্ষার ন্যূনতম পাশ নম্বর ছিল ৪৮।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ডিনস্ কমিটির সুপারিশ অনুযায়ী ২০২০-২০২১ শিক্ষাবর্ষে ঢাবির ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি পরীক্ষা ক্যাম্পাস ছাড়াও বিভাগীয় শহরগুলোতে অনুষ্ঠিত হবে। মোট ১০০ নম্বরের ভিত্তিতে শিক্ষার্থীদের মূল্যায়ন করা হবে।

এর মধ্যে ৪০ নম্বরের বহুনির্বাচনী এবং ৪০ নম্বরের বর্ণনামূলকসহ মোট ৮০ নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এসএসসি ও এইচএসসি পরীক্ষার ফলাফলের উপর থাকবে ২০ (১০+১০) নম্বর । ভর্তি পরীক্ষার পাশ নম্বর হবে ন্যূনতম ৪০%।

ad728

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
ad600