ঢাকা | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রফেসর ইউনূসের সঙ্গে বিমানবন্দরে যা ঘটলো, এটা বর্বর ব্যবসার জন্য স্ত্রীর কাছে টাকা চাইলে তা যৌতুক নয় : হাইকোর্ট হাঁটুর ক্ষয় সারাতে নতুন চিকিৎসার সম্ভাবনা দেখালেন গবেষকেরা তুরস্কের বিশ্ববিদ্যালয়ে ফুল-ফান্ডেড বৃত্তি, নভেম্বরে শেষ আবেদন সরকারি দাম ১৮৩৭, ঢাকায় কেন ২৬০০ টাকায় বিক্রি হচ্ছে এলপিজি সুপার স্পেশালাইজডের মালিকানার ৯০% বিএমইউর, ১০% সরকারের ভর্তিযুদ্ধ নিয়ে সিনেমা ‘অন্যপাতা’, নেপথ্যে ৪ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এসএসসিতে অকৃতকার্য শিক্ষার্থীদের আসছে নতুন পলিসি ইবনে সিনা ট্রাস্টে চাকরির সুযোগ, কর্মস্থলে হাসপাতালে শরণার্থী থেকে বক্সার, রামলা আলির জীবন নিয়ে চলচ্চিত্র কিশোর-কিশোরীদের ৪৭% বিষণ্ণ, উদ্বিগ্ন ৩২% প্রধানমন্ত্রী, ট্রেন টিকিটের কালোবাজারি ঠেকাতে এক মাস ক্ষমতা দিন পর্দার ‘প্রহার’ থেকে সৈনিক, চলে গেলেন সেই বিশ্বনাথ পাটেকার আফগানিস্তান সিরিজের দল ঘোষণা, খেলা শুরু ১৩ অক্টোবর দেশে বছরে উৎপাদিত হয় ২ হাজার ৪৪৬ কোটি ৫০ লাখ ডিম তিন বছর পর শুরু হচ্ছে হকি লিগ, দল ১১টি ওবামা থেকে ওসামা, সবার পছন্দ এই ঘড়ি ৩০ ব্যাংকের ডিজিটাল সেবা কেন ৬ দিন বন্ধ রাখা হচ্ছে নামের আগে ‘সংযুক্ত’ শব্দের ব্যবহার পরিহার দাবি শিক্ষার্থীদের অস্ট্রেলিয়ায় বাড়ছে সম্পদের বৈষম্য, ক্ষোভও তৈরি হচ্ছে
ad728

উচ্চশিক্ষার কারিকুলাম পরিবর্তন প্রয়োজন: ইউজিসি চেয়ারম্যান

রিপোর্টারের নাম: The Daily Moon
  • সংবাদ প্রকাশের তারিখ : Oct 17, 2026 ইং
  • ৭৮১ বার
ছবির ক্যাপশন: উচ্চশিক্ষার কারিকুলাম পরিবর্তন প্রয়োজন: ইউজিসি চেয়ারম্যান

বিশ্ববিদ্যালয়গুলোর কারিকুলাম ও এডুকেশন সিস্টেমের পরিবর্তন প্রয়োজন বলে মনে করেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. কাজী শহীদুল্লাহ। তিনি বলেছেন, ক্যারিকুলামে একাডেমিক বইয়ের পাশাপাশি চাকরি সম্পর্কিত বেসিক বইগুলো আনতে হবে।

৪২তম ইসলামী বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে রবিবার (২২ নভেম্বর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের উদ্যোগে আয়োজিত অনলাইন আলোচনা সভার ওয়েবনিয়ারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ইউজিসি চেয়ারম্যান বলেন, শিক্ষা ব্যবস্থার সাবেক পদ্ধতির পড়াশোনার মধ্যে সীমাবদ্ধ না থেকে শিক্ষার্থীদের পরিবর্তনশীল বাইরের জগতের দিকে তাকাতে হবে। যুগের সাথে তাল মিলিয়ে ল্যাঙ্গুয়েজ স্কিল এবং টেকনিক্যাল স্কিল বাড়ানোর দিকে মনোযোগ দিতে হবে। তা না হলে আমাদের শিক্ষার্থীরা চাকরি পাবে না এবং হতাশ হবে।

কোয়ালিটি সম্পন্ন গ্র্যাজুয়েটের অভাব জানিয়ে অধ্যাপক শহীদুল্লাহ বলেন, আমাদের বাহ্যিক বা শারীরিক সুবিধা বাড়ছে। কিন্তু আমরা কোয়ালিটি সম্পন্ন গ্র্যাজুয়েট তৈরি করতে পারছি না। অবকাঠামোগত উন্নয়ন বাড়ছে, কিন্তু শিক্ষার গুণগত মান বাড়াতে পারছি না, এটা আমাদের জন্য উদ্বেগের বিষয়। সুতরাং শিক্ষার গুণগত মানকে আমাদের সর্বাধিক গুরুত্ব দিতে হবে।

ad728

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
ad600