ঢাকা | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রফেসর ইউনূসের সঙ্গে বিমানবন্দরে যা ঘটলো, এটা বর্বর ব্যবসার জন্য স্ত্রীর কাছে টাকা চাইলে তা যৌতুক নয় : হাইকোর্ট হাঁটুর ক্ষয় সারাতে নতুন চিকিৎসার সম্ভাবনা দেখালেন গবেষকেরা তুরস্কের বিশ্ববিদ্যালয়ে ফুল-ফান্ডেড বৃত্তি, নভেম্বরে শেষ আবেদন সরকারি দাম ১৮৩৭, ঢাকায় কেন ২৬০০ টাকায় বিক্রি হচ্ছে এলপিজি সুপার স্পেশালাইজডের মালিকানার ৯০% বিএমইউর, ১০% সরকারের ভর্তিযুদ্ধ নিয়ে সিনেমা ‘অন্যপাতা’, নেপথ্যে ৪ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এসএসসিতে অকৃতকার্য শিক্ষার্থীদের আসছে নতুন পলিসি ইবনে সিনা ট্রাস্টে চাকরির সুযোগ, কর্মস্থলে হাসপাতালে শরণার্থী থেকে বক্সার, রামলা আলির জীবন নিয়ে চলচ্চিত্র কিশোর-কিশোরীদের ৪৭% বিষণ্ণ, উদ্বিগ্ন ৩২% প্রধানমন্ত্রী, ট্রেন টিকিটের কালোবাজারি ঠেকাতে এক মাস ক্ষমতা দিন পর্দার ‘প্রহার’ থেকে সৈনিক, চলে গেলেন সেই বিশ্বনাথ পাটেকার আফগানিস্তান সিরিজের দল ঘোষণা, খেলা শুরু ১৩ অক্টোবর দেশে বছরে উৎপাদিত হয় ২ হাজার ৪৪৬ কোটি ৫০ লাখ ডিম তিন বছর পর শুরু হচ্ছে হকি লিগ, দল ১১টি ওবামা থেকে ওসামা, সবার পছন্দ এই ঘড়ি ৩০ ব্যাংকের ডিজিটাল সেবা কেন ৬ দিন বন্ধ রাখা হচ্ছে নামের আগে ‘সংযুক্ত’ শব্দের ব্যবহার পরিহার দাবি শিক্ষার্থীদের অস্ট্রেলিয়ায় বাড়ছে সম্পদের বৈষম্য, ক্ষোভও তৈরি হচ্ছে
ad728

শিক্ষাপ্রতিষ্ঠান খোলার দাবিতে মানববন্ধনের ডাক শিক্ষার্থীদের

রিপোর্টারের নাম: The Daily Moon
  • সংবাদ প্রকাশের তারিখ : Oct 16, 2026 ইং
  • ৭৮১ বার
ছবির ক্যাপশন: শিক্ষাপ্রতিষ্ঠান খোলার দাবিতে মানববন্ধনের ডাক শিক্ষার্থীদের

দেশের সকল শিক্ষপ্রতিষ্ঠান খুলে দেয়ার দাবিতে আগামী ২৪ মে (সোমবার) সারাদেশে মানববন্ধনের ডাক দিয়েছে শিক্ষার্থীরা। রাজধানী ঢাকাসহ দেশের সকল জেলা-উপজেলার এবং কলেজ-বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সকাল ১১টায় একযোগে এ কর্মসূচি পালিত হবে। ‘অবিলম্বে সকল বিশ্ববিদ্যালয় খুলে দিতে হবে’ গ্রুপের অ্যাডমিন মোহাম্মদ ইসমাইল স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ মঙ্গলবার এসব তথ্য জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক করোনা সংক্রমণের দোহাই দিয়ে আগামী ২৯ মে পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি বৃদ্ধির সিদ্ধান্তকে সারাদেশের শিক্ষার্থীরা প্রত্যাখান করেছে। একই সাথে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়ার দাবিতে আগামী ২৪ মে সারাদেশে মানববন্ধনের ডাক দিয়েছে। রাজধানী ঢাকায় জাতীয় প্রেসক্লাবের সামনে এবং দেশের বাকি সকল সব কলেজ-বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিজেদের সুবিধাজনক স্থানে স্বাস্থ্যবিধি মেনে এ কর্মসূচি পলিত হবে।

এতে বলা হয়, কলেজ-বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বড় অংশই নিম্নবিত্ত ও মধ্যবিত্ত পরিবারের সন্তান। এসব শিক্ষার্থীদের শিক্ষাজীবন শেষে পরিবারের হাল ধরতে হয়। এভাবে বছরের পর বছর শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকার ফলে সাধারণ শিক্ষার্থীদের দুর্দশা চরমে পৌঁছেছে। তাদের এখন দেয়ালে পিঠ ঠেকে গেছে। এ পরিস্থিতিতে আন্দোলনে যাওয়া ছাড়া সামনে কোনো পথ খোলা নেই বলে শিক্ষার্থীদের সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

গ্রুপ অ্যাডমিন ও ইসলামী বিশ্ববিদ্যালয়ের মাস্টার্সের শিক্ষার্থী জিকে সাদিক বলেন, সরকার করোনা সংক্রমণের অযুহাতে বারবার শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি বৃদ্ধি করছে। তারা শিক্ষক-শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়টিকে প্রাধান্য দেয়ার কথা বলছে। আমরা মনে করি এটা কেবল মুখের বুলি ছাড়া আর কিছু নয়। কারণ গত মার্চ মাসে যখন শিক্ষাপ্রতিষ্ঠান খোলার দাবিতে সারাদেশে জোরালো আন্দোলন শুরু হয় তখন শিক্ষামন্ত্রী বলেছিলেন ১৭ মে হল ও ২৪ মে ক্যাম্পাস খুলে শিক্ষা-কার্যক্রম স্বাভাবিক করা হবে। তার আগে শিক্ষক-শিক্ষার্থীদের ভ্যাকসিনের আওতায় নিয়ে আসা হবে।

সাদিক বলেন, আমরা দেখলাম সরকার হাতে দুমাস সময় পেয়েও এখন পর্যন্ত শিক্ষক-শিক্ষার্থীদের ভ্যাকসিনের আওতায় আনেনি। তারা যদি শিক্ষক-শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়টি সত্যিই গুরুত্ব দিয়ে থাকেন তাহলে ভ্যাকসিন দেয়ার ক্ষেত্রে কেন এখনও তাদের প্রাধান্য দেয়া হচ্ছে না? সরকারের এসব কাজ শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণার সিদ্ধান্তকে প্রশ্নবিদ্ধ করেছে।

শিক্ষার্থীদের পক্ষ থেকে কয়েকটি কর্মসূচি হাতে নেয়া হয়েছে। সাদিক বলেন, হল-ক্যাম্পাস খুলে শিক্ষা-কার্যক্রম স্বাভাবিক করার দাবিতে আগামী ২৪ মে সারাদেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে, জেলা-উপজেলায় মানববন্ধন কর্মসূচি ঘোষণা করা হলো। একই দাবিতে এদিন সকাল ১১টায় রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হবে।

ad728

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
ad600