ঢাকা | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রফেসর ইউনূসের সঙ্গে বিমানবন্দরে যা ঘটলো, এটা বর্বর ব্যবসার জন্য স্ত্রীর কাছে টাকা চাইলে তা যৌতুক নয় : হাইকোর্ট হাঁটুর ক্ষয় সারাতে নতুন চিকিৎসার সম্ভাবনা দেখালেন গবেষকেরা তুরস্কের বিশ্ববিদ্যালয়ে ফুল-ফান্ডেড বৃত্তি, নভেম্বরে শেষ আবেদন সরকারি দাম ১৮৩৭, ঢাকায় কেন ২৬০০ টাকায় বিক্রি হচ্ছে এলপিজি সুপার স্পেশালাইজডের মালিকানার ৯০% বিএমইউর, ১০% সরকারের ভর্তিযুদ্ধ নিয়ে সিনেমা ‘অন্যপাতা’, নেপথ্যে ৪ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এসএসসিতে অকৃতকার্য শিক্ষার্থীদের আসছে নতুন পলিসি ইবনে সিনা ট্রাস্টে চাকরির সুযোগ, কর্মস্থলে হাসপাতালে শরণার্থী থেকে বক্সার, রামলা আলির জীবন নিয়ে চলচ্চিত্র কিশোর-কিশোরীদের ৪৭% বিষণ্ণ, উদ্বিগ্ন ৩২% প্রধানমন্ত্রী, ট্রেন টিকিটের কালোবাজারি ঠেকাতে এক মাস ক্ষমতা দিন পর্দার ‘প্রহার’ থেকে সৈনিক, চলে গেলেন সেই বিশ্বনাথ পাটেকার আফগানিস্তান সিরিজের দল ঘোষণা, খেলা শুরু ১৩ অক্টোবর দেশে বছরে উৎপাদিত হয় ২ হাজার ৪৪৬ কোটি ৫০ লাখ ডিম তিন বছর পর শুরু হচ্ছে হকি লিগ, দল ১১টি ওবামা থেকে ওসামা, সবার পছন্দ এই ঘড়ি ৩০ ব্যাংকের ডিজিটাল সেবা কেন ৬ দিন বন্ধ রাখা হচ্ছে নামের আগে ‘সংযুক্ত’ শব্দের ব্যবহার পরিহার দাবি শিক্ষার্থীদের অস্ট্রেলিয়ায় বাড়ছে সম্পদের বৈষম্য, ক্ষোভও তৈরি হচ্ছে
ad728

ভারতের ১৫টি, পাকিস্তানের ৪টি, বিশ্ব র‌্যাংকিংয়ে নেই বাংলাদেশ

রিপোর্টারের নাম: The Daily Moon
  • সংবাদ প্রকাশের তারিখ : Oct 16, 2026 ইং
  • ৭৮১ বার
ছবির ক্যাপশন: ভারতের ১৫টি, পাকিস্তানের ৪টি, বিশ্ব র‌্যাংকিংয়ে নেই বাংলাদেশ

বিশ্বের ১ হাজার বিশ্ববিদ্যালয় নিয়ে চীনের সাংহাই র‌্যাংকিং কনসালটেন্সি নামক একটি প্রতিষ্ঠানের অ্যাকাডেমিক র‌্যাংকিং অফ ওয়ার্ল্ড ইউনিভার্সিটিজ-২০২০ এর তালিকা প্রকাশিত হয়েছে। তালিকায় বাংলাদেশের সরকারি ও বেসরকারি কোন বিশ্ববিদ্যালয়ের জায়গা হয়নি। তবে তাতে স্থান পেয়েছে পাশ্ববর্তী দেশ ভারত ও পাকিস্তানের একাধিক বিশ্ববিদ্যালয়।

সম্প্রতি নিজেদের ওয়েবসাইটে এই র‌্যাংকিং প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি। এবারে বিশ্বের ১ হাজার বিশ্ববিদ্যালয়কে নিয়ে এ র‌্যাংকিং প্রকাশ করা হয়েছে। ২০০৩ সাল থেকে প্রতিষ্ঠানটি এ র‌্যাংকিং প্রকাশ করে আসছে।

তালিকায় ভারতের ১৫টির মধ্যে শীর্ষ ৫ বিশ্ববিদ্যালয় হলো- ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সাইন্স, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি মাদ্রাজ, কলকাতা বিশ্ববিদ্যালয়, দিল্লি বিশ্ববিদ্যালয়, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি দিল্লি, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি খড়গপুর।

কলকাতা বিশ্ববিদ্যালয়ের সাফল্যের প্রসঙ্গে উপাচার্য সোনালী চক্রবর্তী বলেন, কলকাতা বিশ্ববিদ্যালয়ের এই সাফল্যের ঘটনায় এক গর্বের মুহুর্ত। এই সাফল্যের পেছনে বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের অবদান যেমন রয়েছে তেমনি সব শিক্ষক এবং গবেষকদের ভূমিকাও রয়েছে। আর বিশ্ববিদ্যালয়ের সঙ্গে জড়িত কর্মীরাও ভালো কাজ করেছেন। এই সাফল্য বিশ্ববিদ্যালয়ের সঙ্গে জড়িত সবার। আগামীদিনে আরও ভালো কাজ করতে সাহায্য করবে এই সাফল্য‌।

পাকিস্তানের ৪টি বিশ্ববিদ্যালয় হলো- কমসাটস ইউনিভার্সিটি ইসলামাবাদ, কায়েদ-ই-আজম বিশ্ববিদ্যালয়, পাঞ্জাব বিশ্ববিদ্যালয়, ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি (ইউইটি)।

সাংহাই অ্যাকাডেমিক র‌্যাংকিং-২০২০ এ শীর্ষ ১০ বিশ্ববিদ্যালয়ের তালিকায় যুক্তরাষ্ট্রের ৮টি এবং যুক্তরাজ্যের ক্যাব্রিজ এবং অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় জায়গা করে নিয়েছে।

তালিকায় শীর্ষে রয়েছে যথাক্রমে যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়, স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়, যুক্তরাজ্যের ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়, যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেট্স ইনস্টিটিউট অফ টেকনোলজি, ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া, প্রিন্সটন বিশ্ববিদ্যালয়, কলম্বিয়া বিশ্ববিদ্যালয়, ক্যালিফোর্নিয়া ইনস্টিটিউট অব টেকনোলজি, যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় ও যুক্তরাষ্ট্রের শিকাগো বিশ্ববিদ্যালয়।

ad728

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
ad600