ঢাকা | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রফেসর ইউনূসের সঙ্গে বিমানবন্দরে যা ঘটলো, এটা বর্বর ব্যবসার জন্য স্ত্রীর কাছে টাকা চাইলে তা যৌতুক নয় : হাইকোর্ট হাঁটুর ক্ষয় সারাতে নতুন চিকিৎসার সম্ভাবনা দেখালেন গবেষকেরা তুরস্কের বিশ্ববিদ্যালয়ে ফুল-ফান্ডেড বৃত্তি, নভেম্বরে শেষ আবেদন সরকারি দাম ১৮৩৭, ঢাকায় কেন ২৬০০ টাকায় বিক্রি হচ্ছে এলপিজি সুপার স্পেশালাইজডের মালিকানার ৯০% বিএমইউর, ১০% সরকারের ভর্তিযুদ্ধ নিয়ে সিনেমা ‘অন্যপাতা’, নেপথ্যে ৪ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এসএসসিতে অকৃতকার্য শিক্ষার্থীদের আসছে নতুন পলিসি ইবনে সিনা ট্রাস্টে চাকরির সুযোগ, কর্মস্থলে হাসপাতালে শরণার্থী থেকে বক্সার, রামলা আলির জীবন নিয়ে চলচ্চিত্র কিশোর-কিশোরীদের ৪৭% বিষণ্ণ, উদ্বিগ্ন ৩২% প্রধানমন্ত্রী, ট্রেন টিকিটের কালোবাজারি ঠেকাতে এক মাস ক্ষমতা দিন পর্দার ‘প্রহার’ থেকে সৈনিক, চলে গেলেন সেই বিশ্বনাথ পাটেকার আফগানিস্তান সিরিজের দল ঘোষণা, খেলা শুরু ১৩ অক্টোবর দেশে বছরে উৎপাদিত হয় ২ হাজার ৪৪৬ কোটি ৫০ লাখ ডিম তিন বছর পর শুরু হচ্ছে হকি লিগ, দল ১১টি ওবামা থেকে ওসামা, সবার পছন্দ এই ঘড়ি ৩০ ব্যাংকের ডিজিটাল সেবা কেন ৬ দিন বন্ধ রাখা হচ্ছে নামের আগে ‘সংযুক্ত’ শব্দের ব্যবহার পরিহার দাবি শিক্ষার্থীদের অস্ট্রেলিয়ায় বাড়ছে সম্পদের বৈষম্য, ক্ষোভও তৈরি হচ্ছে
ad728

ডেন্টাল কলেজের ভর্তি আবেদন চলছে, শেষ ১৫ এপ্রিল

রিপোর্টারের নাম: The Daily Moon
  • সংবাদ প্রকাশের তারিখ : Oct 16, 2026 ইং
  • ৭৮১ বার
ছবির ক্যাপশন: ডেন্টাল কলেজের ভর্তি আবেদন চলছে, শেষ ১৫ এপ্রিল

সরকারি ও বেসরকারি ডেন্টাল কলেজে ব্যাচেলর অব ডেন্টাল সার্জন (বিডিএস) কোর্সে প্রথম বর্ষের ভর্তি আবেদন শুরু হয়েছে। শনিবার (২৭ মার্চ) দুপুর ১২টা থেকে অনলাইনে আবেদন গ্রহণ শুরু হয়েছে। যা চলবে আগামী ১৫ এপ্রিল রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।

ভর্তিচ্ছুরা এ ওয়েবসাইটের (http://dghs.teletalk.com.bd) মাধ্যমে আবেদন করতে পারবেন।

গত ২৩ মার্চ ডেন্টালের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর। অধিদপ্তরের পরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক ডা. কে এম আহসান হাবিব স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ৩০ এপ্রিল এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এর আগে ২৪ থেকে ২৬ এপ্রিল পর্যন্ত প্রবেশপত্র ডাউনলোড করা যাবে।

“এক হাজার টাকা জমা দিয়ে অনলাইনে আবেদনপত্র পূরণ করে জমা দিতে হবে আর টাকা টেলিটক মোবাইলের মাধ্যমে পরিশোধ করতে হবে”। ইংরেজি ২০১৭ ও ২০১৮ সালের এসএসসি ও সমমান এবং ২০১৯ ও ২০২০ সালের এইচএসসি বা সমমান পরীক্ষায় পদার্থ, রসায়ন, জীববিদ্যাসহ উভয় পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা ভর্তির আবেদন করতে পারবেন।”

বিজ্ঞপ্তিটিতে আরও বলা হয়, সব দেশি ও বিদেশি শিক্ষা কার্যক্রমে এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান দুটি পরীক্ষায় মোট জিপিএ-৯ থাকতে হবে। সব উপজাতীয় (সমতল ও পার্বত্য জেলা) এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান দুটি পরীক্ষায় মোট জিপিএ-৮ থাকতে হবে। কোনো একক পরীক্ষায় জিপিএ-৩.৫-এর কম থাকলে আবেদন করো যাবে না। সবার জন্য এইচএসসি বা সমমানের পরীক্ষায় জীববিজ্ঞানে জিপিএ-৩.৫ থাকতে হবে।

বিডিএস ভর্তির জন্য অনলাইনে ফরম পূরণের নিয়মাবলি ও ভর্তিসংক্রান্ত বিস্তারিত তথ্য স্বাস্থ্য অধিদপ্তরের (www.dghs.gov.bd) ওয়েবসাইট থেকে জানা যাবে।

ad728

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
ad600