ঢাকা | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রফেসর ইউনূসের সঙ্গে বিমানবন্দরে যা ঘটলো, এটা বর্বর ব্যবসার জন্য স্ত্রীর কাছে টাকা চাইলে তা যৌতুক নয় : হাইকোর্ট হাঁটুর ক্ষয় সারাতে নতুন চিকিৎসার সম্ভাবনা দেখালেন গবেষকেরা তুরস্কের বিশ্ববিদ্যালয়ে ফুল-ফান্ডেড বৃত্তি, নভেম্বরে শেষ আবেদন সরকারি দাম ১৮৩৭, ঢাকায় কেন ২৬০০ টাকায় বিক্রি হচ্ছে এলপিজি সুপার স্পেশালাইজডের মালিকানার ৯০% বিএমইউর, ১০% সরকারের ভর্তিযুদ্ধ নিয়ে সিনেমা ‘অন্যপাতা’, নেপথ্যে ৪ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এসএসসিতে অকৃতকার্য শিক্ষার্থীদের আসছে নতুন পলিসি ইবনে সিনা ট্রাস্টে চাকরির সুযোগ, কর্মস্থলে হাসপাতালে শরণার্থী থেকে বক্সার, রামলা আলির জীবন নিয়ে চলচ্চিত্র কিশোর-কিশোরীদের ৪৭% বিষণ্ণ, উদ্বিগ্ন ৩২% প্রধানমন্ত্রী, ট্রেন টিকিটের কালোবাজারি ঠেকাতে এক মাস ক্ষমতা দিন পর্দার ‘প্রহার’ থেকে সৈনিক, চলে গেলেন সেই বিশ্বনাথ পাটেকার আফগানিস্তান সিরিজের দল ঘোষণা, খেলা শুরু ১৩ অক্টোবর দেশে বছরে উৎপাদিত হয় ২ হাজার ৪৪৬ কোটি ৫০ লাখ ডিম তিন বছর পর শুরু হচ্ছে হকি লিগ, দল ১১টি ওবামা থেকে ওসামা, সবার পছন্দ এই ঘড়ি ৩০ ব্যাংকের ডিজিটাল সেবা কেন ৬ দিন বন্ধ রাখা হচ্ছে নামের আগে ‘সংযুক্ত’ শব্দের ব্যবহার পরিহার দাবি শিক্ষার্থীদের অস্ট্রেলিয়ায় বাড়ছে সম্পদের বৈষম্য, ক্ষোভও তৈরি হচ্ছে
ad728

গুচ্ছ ভর্তি পরীক্ষার মেধাক্রম প্রস্তুতে ৬ মানদণ্ড

রিপোর্টারের নাম: The Daily Moon
  • সংবাদ প্রকাশের তারিখ : Oct 16, 2026 ইং
  • ৭৮১ বার
ছবির ক্যাপশন: গুচ্ছ ভর্তি পরীক্ষার মেধাক্রম প্রস্তুতে ৬ মানদণ্ড

গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ে ২০২০-২১ বর্ষে ভর্তি পরীক্ষায় প্রাথমিকভাবে সর্বোচ্চ ৬টি মানদণ্ড ক্রমানুসারে ব্যবহার করে প্রাথমিক আবেদনকারীদের মেধাক্রম প্রস্তুত করা হবে। প্রতিটি ইউনিট থেকে সর্বোচ্চ দেড় লাখ শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন বলে এক নির্দেশনায় বলা হয়। নির্দেশনাটি ভর্তির ওয়েবসাইটে পাওয়া যাবে।

এতে বলা হয়, ২০২০-২১ শিক্ষাবর্ষে গুচ্ছভুক্ত ২০টি সরকারি বিশ্ববিদ্যালয়ে একটি মাত্র ভর্তি পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীরা প্রথম বর্ষে ভর্তির সুযোগ পাবে। ভর্তি পরীক্ষায় অংশগ্রহণপূর্বক প্রাপ্ত ফলাফলের ভিত্তিতে উল্লিখিত যেকোনো একটি বিশ্ববিদ্যালয়ে সংশ্লিষ্ট বিভাগে ভর্তি হতে পারবে। প্রত্যেক শিক্ষার্থী তার এইচএসসি ও সমমান পরীক্ষার শাখা (বিজ্ঞান, মানবিক, বাণিজ্য) মোতাবেক একটি মাত্র ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবে। এক্ষেত্রে শিক্ষার্থীরা দুটি পর্যায়ে আবেদন করবে। প্রাথমিক আবেদনে উত্তীর্ণরা চূড়ান্ত আবেদনের যোগ্য হিসেবে বিবেচিত হবে।

ভর্তি পরীক্ষার নির্দেশিকায় বলা হয়, বিজ্ঞান শাখায় মেধাক্রম প্রস্তুতে ৬টি মানদণ্ডের মধ্যে রয়েছে যথাক্রমে এসএসসি ও এইচএসসির জিপিএ, এসএসসি ও এইচএসসির নম্বর, এইচএসসিতে পদার্থ বিজ্ঞানের জিপিএ ও নম্বর এবং এইচএসসিতে রসায়নের জিপিএ ও নম্বর।

বাণিজ্য ও মানবিক শাখায় মেধাক্রম প্রস্তুতে ৬টি মানদণ্ডের মধ্যে রয়েছে যথাক্রমে এসএসসি ও এইচএসসির জিপিএ, এসএসসি ও এইচএসসির নম্বর, এইচএসসিতে বাংলার জিপিএ ও নম্বর এবং এইচএসসিতে ইংরেজির জিপিএ ও নম্বর।

আগামী ১ এপ্রিল থেকে গুচ্ছভুক্ত ২০টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ২০২০-২১ শিক্ষাবর্ষে শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষার প্রাথমিক আবেদন শুরু হবে। ১৫ এপ্রিল পর্যন্ত ভর্তি ওয়েবসাইটে গিয়ে ভর্তিচ্ছুরা আবেদন করতে পারবেন। এরপর প্রাথমিক আবেদনের ফলাফল এবং চূড়ান্ত আবেদন শেষে আগামী ১৯, ২৬ জুন ও ৩ জুলাই গুচ্ছভুক্ত ২০টি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

ad728

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
ad600