ঢাকা | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রফেসর ইউনূসের সঙ্গে বিমানবন্দরে যা ঘটলো, এটা বর্বর ব্যবসার জন্য স্ত্রীর কাছে টাকা চাইলে তা যৌতুক নয় : হাইকোর্ট হাঁটুর ক্ষয় সারাতে নতুন চিকিৎসার সম্ভাবনা দেখালেন গবেষকেরা তুরস্কের বিশ্ববিদ্যালয়ে ফুল-ফান্ডেড বৃত্তি, নভেম্বরে শেষ আবেদন সরকারি দাম ১৮৩৭, ঢাকায় কেন ২৬০০ টাকায় বিক্রি হচ্ছে এলপিজি সুপার স্পেশালাইজডের মালিকানার ৯০% বিএমইউর, ১০% সরকারের ভর্তিযুদ্ধ নিয়ে সিনেমা ‘অন্যপাতা’, নেপথ্যে ৪ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এসএসসিতে অকৃতকার্য শিক্ষার্থীদের আসছে নতুন পলিসি ইবনে সিনা ট্রাস্টে চাকরির সুযোগ, কর্মস্থলে হাসপাতালে শরণার্থী থেকে বক্সার, রামলা আলির জীবন নিয়ে চলচ্চিত্র কিশোর-কিশোরীদের ৪৭% বিষণ্ণ, উদ্বিগ্ন ৩২% প্রধানমন্ত্রী, ট্রেন টিকিটের কালোবাজারি ঠেকাতে এক মাস ক্ষমতা দিন পর্দার ‘প্রহার’ থেকে সৈনিক, চলে গেলেন সেই বিশ্বনাথ পাটেকার আফগানিস্তান সিরিজের দল ঘোষণা, খেলা শুরু ১৩ অক্টোবর দেশে বছরে উৎপাদিত হয় ২ হাজার ৪৪৬ কোটি ৫০ লাখ ডিম তিন বছর পর শুরু হচ্ছে হকি লিগ, দল ১১টি ওবামা থেকে ওসামা, সবার পছন্দ এই ঘড়ি ৩০ ব্যাংকের ডিজিটাল সেবা কেন ৬ দিন বন্ধ রাখা হচ্ছে নামের আগে ‘সংযুক্ত’ শব্দের ব্যবহার পরিহার দাবি শিক্ষার্থীদের অস্ট্রেলিয়ায় বাড়ছে সম্পদের বৈষম্য, ক্ষোভও তৈরি হচ্ছে
ad728

মাধ্যমিক স্কুলে ভর্তি আবেদন শুরু মঙ্গলবার

রিপোর্টারের নাম: The Daily Moon
  • সংবাদ প্রকাশের তারিখ : Oct 17, 2026 ইং
  • ৭৮১ বার
ছবির ক্যাপশন: মাধ্যমিক স্কুলে ভর্তি আবেদন শুরু মঙ্গলবার

চলমান করোনাভাইরাস পরিস্থিতির কারণে সরকারি-বেসরকারি স্কুলগুলোয় লটারির মাধ্যমে শিক্ষার্থী ভর্তি করা হবে। আগামীকাল ১৫ ডিসেম্বর থেকে ২৭ ডিসেম্বর পর্যন্ত মাধ্যমিক স্কুলগুলোতে ভর্তির আবেদনের সুযোগ পাবেন শিক্ষার্থীরা।

অনলাইনে (gsa.teletalk.com.bd) আগামী ২৭ ডিসেম্বর বিকেল ৫টা পর্যন্ত আবেদন করা যাবে। আসছে ৩০ ডিসেম্বর অনলাইনে লটারির মাধ্যমে ভর্তির জন্য শিক্ষার্থী নির্বাচন করা হবে জানিয়ে ভর্তি বিজ্ঞপ্তি জারি করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা মহানগরীর ৪৪টি সরকারি মাধ্যমিক বিদ্যালয় তিনটি ফিডার শাখাসহ তিনটি গ্রুপে বিভক্ত থাকবে। আবেদনের সময় একজন শিক্ষার্থী একটি গ্রুপে পছন্দের ক্রমানুসারে সর্বোচ্চ পাঁচটি নির্বাচন করতে পারবে। এছাড়া সারা দেশে আবেদনকারীরা আবেদনের সময় প্রতিষ্ঠান নির্বাচনকালে থানাভিত্তিক শিক্ষা প্রতিষ্ঠানের তালিকা পাবে। তখন প্রার্থীরা প্রাপ্যতার ভিত্তিতে পছন্দক্রম অনুযায়ী সর্বোচ্চ পাঁচটি বিদ্যালয় নির্বাচন করতে পারবে। আবেদন নেয়ার পর অনলাইনের মাধ্যমে লটারি একজন শিক্ষার্থীকে একটি বিদ্যালয় নির্বাচন করে দেয়া হবে।

ভর্তির আবেদন করতে ১১০ টাকা ফি শুধু টেলিটকের প্রি-পেইড মোবাইল থেকে এসএমএস করে পরিশোধ করা যাবে।

এর আগে গত ২৫ নভেম্বর ভার্চুয়াল সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এই সিদ্ধান্তের কথা জানান। তিনি বলেন, লটারির মাধ্যমে ভর্তি নেওয়ার ফলে মেধাবীরা বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি হবে।

শিক্ষামন্ত্রী জানান, এবার মাধ্যমিকের শিক্ষার্থীরা সর্বাধিক পাঁচটি স্কুলে ভর্তির আবেদন করতে পারবে। এ ছাড়া এলাকাভিত্তিক ভর্তির কোটা বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে। আগে ৪০ শতাংশ থাকলেও এবার থেকে তা ৫০ শতাংশে উন্নীত করা হয়েছে। এতে করে প্রতিষ্ঠানগুলোর মধ্যে কিছুটা হলেও সাম্য ফিরে আসবে। সবখানেই মেধাবীরা থাকবে।

ad728

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
ad600