ঢাকা | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অর্থনৈতিক আচরণে মিলতে পারে ডিমেনশিয়ার আগাম সংকেত স্বজন হারানো ও বাস্তুচ্যুতির মধ্যেও গাজায় সেরা শিক্ষার্থী সাবা রাবাহ ‘ভেঙে পড়েছেন’ এমি, ভবিষ্যৎ নিয়ে কী ভাবনা আর্জেন্টাইন গোলরক্ষকের রাজধানীর ১২০ মোড়ে বসছে সেমি-অটোমেটিক ট্রাফিক সিগন্যাল শিক্ষার্থীদের নিজেদের সন্তান মনে করে শিক্ষা দিতে হবে : শিক্ষামন্ত্রী ক্ষতিকর কনটেন্ট না দেখানোর আইন কতটা মানছে ইউটিউব, কারা ঝুঁকিতে স্বর্ণের দাম কমছে কেন, আরও কত কমতে পারে সিলেট ও সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির অবনতির শঙ্কা, উত্তরে বাড়ছে তিস্তার পানি সঙ্গীকে দেওয়া সেলিব্রিটি ‘সেক্স পাস’ কি আদৌ ভালো ধারণা বন্ড বিশ্ববিদ্যালয়ে সম্পূর্ণ অর্থায়িত বৃত্তি, আছে স্বাস্থ্যবিমার সুযোগ মৃত্যুর পরও মানুষ আপনাকে কেন মনে রাখবে খামেনি হত্যার প্রতিশোধের তালিকায় শীর্ষ ১৩ নেতা, প্রথমেই ট্রাম্প ইংল্যান্ডের সঙ্গে ৫ দেখায় ৩ হার, আর্জেন্টিনার লড়াই কতটা কঠিন তীব্র গরমে নারীরা কেন পুরুষের চেয়ে বেশি ভোগেন চীনের জিয়াংসি প্রদেশের সরকারি বৃত্তি, বয়সসীমা ২৫ বছর ঘুমে ঝাঁকুনি অনুভব হয় কেন, হিপনিক জার্ক কি বড় কোনো রোগ বৃষ্টির দিনের জনপ্রিয় গান কক্সবাজারে বানের পানির স্রোতে ভেসে গেছে দুই শিশু গাজা ইস্যুতে বার্নহামের ক্ষমাপ্রার্থনা, যুক্তরাজ্যের নীতিতে কি বদল আসছে জিমের নতুন ট্রেন্ড ইএমএস ওয়ার্কআউট আসলে কতটা কার্যকর
ad728

ছাত্রলীগের এই নারকীয় হামলার ইতিহাস নতুন নয়: ছাত্রদল

রিপোর্টারের নাম: The Daily Moon
  • সংবাদ প্রকাশের তারিখ : Aug 16, 2026 ইং
  • ৭৮১ বার
ছবির ক্যাপশন: ছাত্রলীগের এই নারকীয় হামলার ইতিহাস নতুন নয়: ছাত্রদল

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রগতিশীল ছাত্রজোটের ব্যানারে বিভিন্ন ছাত্র সংগঠনের মােমিবিরােধী মিছিলে ছাত্রলীগের হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বিশ্ববিদ্যালয় শাখা জাতীয়তাবাদী ছাত্রদল। আজ বুধবার গণামধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ প্রতিবাদ জানানো হয়।

এতে বলা হয়েছে, গতকাল মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রগতিশীল ছাত্রজোটের ব্যানারে বিভিন্ন ছাত্র সংগঠনের মােদিবিরােধী মিছিলে হামলা চালায় ছাত্রলীগের নেতা-কর্মীরা। এ হামলায় সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের কেন্দ্রীয় সভাপতি মাসুদ রানা, সাধারণ সম্পাদক রাশেদ শাহরিয়ার, সংগঠনটির ঢাবি শাখার সাধারণ সম্পাদক প্রগতি বর্মণ তমা, ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সুমাইয়া সেতু, কেন্দ্রীয় নেতা আসমানী আশা,ঢাবি শাখার মেঘমল্লার বসু সহ অন্তত ২০ জন নেতা-কর্মী আহত হন।

হামলায় মানবজমিন পত্রিকার ফটো সাংবাদিক জীবন আহমেদ, দেশ রূপান্তরের রুবেল রশিদসহ সাত থেকে আটজন সাংবাদিক রক্তাক্ত হন। ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এই ঘৃণ্য ও নারকীয় হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়।

এতে আরও বলা হয়েছে, ছাত্রলীগের এই নারকীয় হামলার ইতিহাস নতুন নয়, ইতােপূর্বে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সহ বিভিন্ন গণতান্ত্রিক ছাত্রসংগঠনের অধিকার আদায়ের ন্যায্য আন্দোলনে হামলার মাধ্যমে ছাত্রলীগ নামক সংগঠনটি জাতির সামনে তাদের হিংস্রতার স্বরূপ উন্মােচিত করেছে।

ছাত্রসংগঠনের আদলে মূলত তারা যে সন্ত্রাসী সংগঠন তা গতকালের হামলার মাধ্যমে আরাে একবার প্রমাণিত হলাে। সংবাদ বিজ্ঞপ্তিতে গতকালের হামলায় জড়িতদের অনতিবিলম্বে গ্রেফতারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে সংগঠনটি।

ad728

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
ad600