ঢাকা | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অর্থনৈতিক আচরণে মিলতে পারে ডিমেনশিয়ার আগাম সংকেত স্বজন হারানো ও বাস্তুচ্যুতির মধ্যেও গাজায় সেরা শিক্ষার্থী সাবা রাবাহ ‘ভেঙে পড়েছেন’ এমি, ভবিষ্যৎ নিয়ে কী ভাবনা আর্জেন্টাইন গোলরক্ষকের রাজধানীর ১২০ মোড়ে বসছে সেমি-অটোমেটিক ট্রাফিক সিগন্যাল শিক্ষার্থীদের নিজেদের সন্তান মনে করে শিক্ষা দিতে হবে : শিক্ষামন্ত্রী ক্ষতিকর কনটেন্ট না দেখানোর আইন কতটা মানছে ইউটিউব, কারা ঝুঁকিতে স্বর্ণের দাম কমছে কেন, আরও কত কমতে পারে সিলেট ও সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির অবনতির শঙ্কা, উত্তরে বাড়ছে তিস্তার পানি সঙ্গীকে দেওয়া সেলিব্রিটি ‘সেক্স পাস’ কি আদৌ ভালো ধারণা বন্ড বিশ্ববিদ্যালয়ে সম্পূর্ণ অর্থায়িত বৃত্তি, আছে স্বাস্থ্যবিমার সুযোগ মৃত্যুর পরও মানুষ আপনাকে কেন মনে রাখবে খামেনি হত্যার প্রতিশোধের তালিকায় শীর্ষ ১৩ নেতা, প্রথমেই ট্রাম্প ইংল্যান্ডের সঙ্গে ৫ দেখায় ৩ হার, আর্জেন্টিনার লড়াই কতটা কঠিন তীব্র গরমে নারীরা কেন পুরুষের চেয়ে বেশি ভোগেন চীনের জিয়াংসি প্রদেশের সরকারি বৃত্তি, বয়সসীমা ২৫ বছর ঘুমে ঝাঁকুনি অনুভব হয় কেন, হিপনিক জার্ক কি বড় কোনো রোগ বৃষ্টির দিনের জনপ্রিয় গান কক্সবাজারে বানের পানির স্রোতে ভেসে গেছে দুই শিশু গাজা ইস্যুতে বার্নহামের ক্ষমাপ্রার্থনা, যুক্তরাজ্যের নীতিতে কি বদল আসছে জিমের নতুন ট্রেন্ড ইএমএস ওয়ার্কআউট আসলে কতটা কার্যকর
ad728

চাকরি আবেদন ফি ১ শ টাকা করতে মাঠে নামব: নুর

রিপোর্টারের নাম: The Daily Moon
  • সংবাদ প্রকাশের তারিখ : Aug 16, 2026 ইং
  • ৭৮১ বার
ছবির ক্যাপশন: চাকরি আবেদন ফি ১ শ টাকা করতে মাঠে নামব: নুর

দেশের পরিস্থিতি স্বাভাবিক হলে সরকারি চাকরিতে আবেদনের ফি ১০০ টাকায় নামিয়ে আনতে আন্দোলনে নামার কথা জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি নুরুল হক নুর। আজ রবিবার গণমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে তিনি এ কথা জানান।

নুরুল হক নুর বলেন, দীর্ঘদিন ধরে এ সরকার ক্ষমতায় থেকে রাষ্ট্রের সকল প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দিয়েছে। মানুষের স্বাভাবিক চিন্তা-চেতনাকে বাধাগ্রস্ত করেছে। সকল ক্ষেত্রে দলীয়করণ করেছে নিজেদের একদলীয় শাসনব্যবস্থাকে কায়েম রাখার জন্য। ভেরিফিকেশনের নামে চাকরিপ্রার্থীদেরকে হয়রানি করা হচ্ছে।

তিনি বলেন, অনেকক্ষেত্রে স্থানীয় যুবলীগ-ছাত্রলীগের রেফারেন্স ছাড়া চাকরি হয় না। এগুলো নিয়ে ইতোমধ্যে আমরা কথা বলেছি। এ বিষয় ছাড়াও চাকরি আবেদনের ফি ১০০ টাকায় নামিয়ে আনা এবং বিভাগীয় শহরগুলোতে চাকরি পরীক্ষার কেন্দ্র স্থানান্তর নিয়েও আমরা কথা বলেছি। দেশের পরিস্থিতি স্বাভাবিক হলে আমরা এগুলো নিয়ে আবারও কথা বলবো, মাঠে নামব।

২০১৮ সালের শুরুর দিকে সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলন ছিল আলোচনার তুঙ্গে। পরবর্তীতে ৮ এপ্রিল রাতে তা চরম পর্যায়ে ধারণ করে। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষ। ফলে পরের দিন আন্দোলন সারাদেশে ছড়িয়ে পড়ে। যার পরিপ্রেক্ষিতে ১২ এপ্রিল জাতীয় সংসদে চাকরিতে সব ধরলের কোটা বাতিলের ঘোষণা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই ঘোষণার তিন বছর পূর্ণ হচ্ছে আগামীকাল সোমবার (১২ এপ্রিল)।

নুর বলেন, দেশে যেহেতু একটি কর্তৃত্ববাদী শাসনব্যবস্থা চলমান রয়েছে, গণমানুষের সম্পৃক্ততায় কোনো গণআন্দোলন তৈরি হলেই সরকার ভয় পেয়ে সেখানে দমন-পীড়ন চালায়। আমাদের ক্ষেত্রেও তার ব্যতিক্রম হয়নাই।

তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় সাধারণ শিক্ষার্থীদের ওপর গুলি-রাবার বুলেট-গ্যাস ছুঁড়ে তাদের রক্তাক্ত করা হয়েছিলো। শুরুর দিকে আন্দোলনে ছাত্রলীগের সমর্থন থাকলেও সরকারের বিরোধিতার কারণে তারা সেখান থেকে সরে আসে। যারা এ আন্দোলনের সাথে সম্পৃক্ত ছিলো ছাত্রলীগ তাদের হল থেকে বের করে দেয়।

ad728

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
ad600